মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

বিশ্বকাপ থেকে বিদায়ের পর নেইমারকে বাবার আবেগঘন বার্তা

বিশ্বকাপ থেকে বিদায়ের পর নেইমারকে বাবার আবেগঘন বার্তা

বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। টুর্নামেন্ট শেষ হওয়ার পর কান্না ধরে রাখতে পারেননি কোটি ভক্তের প্রিয় নেইমার জুনিয়র। ম্যাচ শেষে জাতীয় দলের হয়ে আর না খেলার কথাও জানান তিনি।

ব্রাজিলের বিদায় ও আর না খেলার ঘোষণার একদিন পর ছেলেকে উদ্দেশ্য করে আবেগঘন একটি দীর্ঘ বার্তা দিয়েছেন তার বাবা নেইমার সিনিয়র।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া ওই বার্তায় নেইমারের ফুটবলজীবনের শুরু থেকে বর্তমান পর্যন্ত নানা স্মৃতিচারণ করেন তিনি। একই সঙ্গে ছেলেকে ফুটবল চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

বার্তার শুরুতেই তিনি লেখেন, জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাদের পরিবার খ্রিস্টান ধর্মীয় মূল্যবোধ ও ঈশ্বরের প্রতি বিশ্বাসকে প্রাধান্য দিয়েছে। অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হলেও সেই বিশ্বাসই তাদের পথ দেখিয়েছে।

ছেলের ক্যারিয়ারের নানা মুহূর্ত স্মরণ করে তিনি লেখেন, প্রথম গোল, প্রথম সাফল্য, পেশাদার ফুটবলে অভিষেক, বড় বড় স্টেডিয়ামে খেলা, শিরোপা জয়, ব্রাজিল জাতীয় দলে প্রতিনিধিত্ব এবং বিশ্বজুড়ে পরিচিতি—সবকিছুরই সাক্ষী তিনি। তবে একজন বাবা হিসেবে সন্তানের পাশে থাকতে পারাটাই তার সবচেয়ে বড় প্রাপ্তি।

বার্তার একপর্যায়ে নেইমারকে উদ্দেশ্য করে তিনি লেখেন, ‘ফুটবল খেলা চালিয়ে যাও। আবারও বল পায়ে খেলার আনন্দ খুঁজে নাও, মাঠে হাসিমুখে ফিরে এসো। ঈশ্বর তোমাকে সুস্থ করে আরেকটি সুযোগ দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘সমালোচনা, প্রত্যাশা কিংবা জীবনের নানা চাপ নিজের কাঁধে বহন করো না। সব সিদ্ধান্ত মানুষের হাতে থাকে না, কিছু সিদ্ধান্ত শুধুই ঈশ্বরের। একটি স্বপ্ন পূরণ না হলেও তার মানে এই নয় যে সবকিছু শেষ হয়ে গেছে।’

ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে নেইমারের বাবা লেখেন, ‘সামনের দিনগুলোকে ভয় পেয়ো না। আজকে বাঁচো, অনুশীলন করো, খেলো, হাসো, সন্তানদের সময় দাও, পরিবারকে ভালোবাসো। বাকিটা ঈশ্বরের ওপর ছেড়ে দাও।’

বার্তার শেষাংশে তিনি বলেন, ট্রফি, গোল কিংবা খ্যাতির চেয়েও বড় বিষয় হলো ঈশ্বরের আশীর্বাদ। তার বিশ্বাস, নেইমারের জীবনে এখনও অনেক সুন্দর অধ্যায় লেখা বাকি।

নেইমারের বাবার সর্বশেষ যে কথাটি বিশ্বকে আবেগী করে তুলছে তা হলো, ‘মনে রেখো, পৃথিবী তোমাকে ভালোবাসার আগেই ঈশ্বর তোমাকে ভালোবেসেছেন। আর বাবা হিসেবে আমি সবকিছু আবারও করতে প্রস্তুত—প্রতিটি সফর, প্রতিটি ত্যাগ, প্রতিটি নির্ঘুম রাত, প্রতিটি দুশ্চিন্তা এবং প্রতিটি প্রার্থনা।’

আরও

টানা ছয় বিশ্বকাপে শিরোপাহীন ব্রাজিলের ‘হেক্সা পূরণ’

খেলাধুলা

টানা ছয় বিশ্বকাপে শিরোপাহীন ব্রাজিলের ‘হেক্সা পূরণ’

মিশন ছিল বিশ্বমঞ্চে ষষ্ঠ শিরোপা জয় করা। কিন্তু ২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে উল্টো এক ট্র্যাজিক হেক্সার বৃত্ত পূরণ হলো...

২০২৬-০৭-০৬ ০৮:২২

ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

খেলাধুলা

ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

পুরো ম্যাচের একের পর এক দারুণ আক্রমণ করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কিন্তু বারেবারে নরওয়ের গোলরক্ষকের কাছে গিয়ে...

২০২৬-০৭-০৬ ০৮:১৫

বিশ্বকাপে রূপকথার যাত্রা, ২৫০ কোটি টাকার বেশি পুরস্কার পাচ্ছে কেপ ভার্দে

খেলাধুলা

বিশ্বকাপে রূপকথার যাত্রা, ২৫০ কোটি টাকার বেশি পুরস্কার পাচ্ছে কেপ ভার্দে

ফুটবল স্রেফ ৯০ মিনিটের একটা খেলা নয়; এটি যে রাতারাতি একটা দেশের ইতিহাস, ভূগোল আর অর্থনীতিও আমূলে বদলে দিতে পারে—তার সবচে...

২০২৬-০৭-০৫ ২৩:৪৪

ব্রাজিল-নরওয়ে ম্যাচে সিম্পসনসের ‘ভবিষ্যদ্বাণী’ নিয়ে তোলপাড়

খেলাধুলা

ব্রাজিল-নরওয়ে ম্যাচে সিম্পসনসের ‘ভবিষ্যদ্বাণী’ নিয়ে তোলপাড়

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও ছড়িয়েছে জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজ দ্য সিম্পসনস-এর কথিত “ভবিষ্যদ্বাণী”...

২০২৬-০৭-০৫ ২৩:১১

এমবাপের একমাত্র গোলে প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টারে ফ্রান্স

খেলাধুলা

এমবাপের একমাত্র গোলে প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টারে ফ্রান্স

ফিলাডেলফিয়ার ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লড়েছে প্যারাগুয়ের রক্ষণ বনাম ফ্রান্সের আক্রমণভাগ। রক্ষণাত্মক খেলায় লাতিন দেশট...

২০২৬-০৭-০৫ ০৮:৫২