বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

বিশ্বকাপ জয়ের পরেই বড় ধাক্কা রদ্রির

বিশ্বকাপ জয়ের পরেই বড় ধাক্কা রদ্রির

গত মৌসুমের বড় অংশের সময়টা ইনজুরির ধাক্কায় মাঠের বাইরে কাটানোর পর, উত্তর আমেরিকার বিশ্বকাপে দারুণএক কামব্যাক দেখিয়েছেন রদ্রি। দুর্দান্ত পারফরম্যান্সে স্প্যানিশ মিডফিল্ডার কেবল নিজের দলকেই বিশ্বমঞ্চের মুকুট পরালেন না, নিজে জেতেন টুর্নামেন্ট সেরার স্বীকৃতি গোল্ডেন বল। কিন্তু সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই আবারও ইনজুরির থাবায় বড় ধাক্কা খেলেন এই ৩০ বছর বয়সী তারকা।

পিঠের চোটের কারণে তাকে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হতে পারে, এমনকি অস্ত্রোপচারের টেবিলেও যেতে হতে পারে তাকে। এতে নতুন মৌসুমের শুরুতেই তাকে ছাড়াই ছক কষতে হচ্ছে ম্যানচেস্টার সিটিকে।

গত দুই বছর ধরেই চোটের সঙ্গে এক রকম যুদ্ধ করতে হচ্ছে রদ্রিকে। ২০২৪ সালের সেপ্টেম্বরে আর্সেনালের বিপক্ষে ম্যাচে এসিএল নজুরিতে পড়ার পর থেকেই তার ক্যারিয়ারে ছন্দপতন ঘটে। এরপর গত বছরের ক্লাব বিশ্বকাপ এবং গত মৌসুমেও হ্যামস্ট্রিং ও কুঁচকির চোটে ভুগে প্রিমিয়ার লিগের মাত্র ১৭ ম্যাচে মূল একাদশে নেমেছিলেন তিনি।

বিশ্বকাপ ফাইনাল জেতার পর নিজের সেই কঠিন দিনগুলোর কথা স্মরণ করে রদ্রি বলেছিলেন, ‘আমার জন্য সময়টা অত্যন্ত কঠিন ছিল। আমি চাই নতুন প্রজন্ম আমার উদাহরণ থেকে শিক্ষা নিক। আপনি যখন নিচে পড়ে যান, সেখান থেকে ঘুরে দাঁড়ানোই আসল কথা।’

এদিকে ইনজুরির এই নতুন আশঙ্কার পাশাপাশি সিটির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ ফুরিয়ে আসছে আগামী জুনেই। স্পেনে ফেরার ইচ্ছা এবং রিয়াল মাদ্রিদের প্রতি আগ্রহ নিয়ে নানা গুঞ্জন থাকলেও, সিটির নতুন কোচ এনজো মারেস্কা তাকে দলে ধরে রাখতে মরিয়া। তবে মাঠের খেলায় ফেরার আগেই এই ব্যাকপেইন ও অস্ত্রোপচারের শঙ্কা রদ্রির ক্লাব ক্যারিয়ারের সামনের দিনগুলোতে কী প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।

আরও

২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা, ফিফার সামনে জটিল সমীকরণ!

খেলাধুলা

২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা, ফিফার সামনে জটিল সমীকরণ!

সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া ২০৩৪ ফিফা বিশ্বকাপের এখনও প্রায় আট বছর বাকি। তবে টুর্নামেন্টটির সূচি নির্ধারণ নিয়েই ইতোমধ্য...

২০২৬-০৭-২১ ২৩:২২

এক বিশ্বকাপেই যত রেকর্ড, বদলে দিয়েছে সব হিসাব-নিকাশ

খেলাধুলা

এক বিশ্বকাপেই যত রেকর্ড, বদলে দিয়েছে সব হিসাব-নিকাশ

বিগত আসরগুলোর চেয়ে দীর্ঘ সময় ধরে চলা এবারের বিশ্বকাপ কি শুধুই ম্যাচের সংখ্যা বাড়িয়েছে, নাকি বদলে দিয়েছে ফুটবল ইতিহা...

২০২৬-০৭-২১ ২৩:১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর মাঠে সংঘর্ষে জড়িয়ে পড়ায় আর্জেন্টিনার একাধিক ফুটবলার অন্তত তিন ম্যাচের নি...

২০২৬-০৭-২১ ২২:৪৯

বিশ্ব চ্যাম্পিয়ন দলকে বিশেষ সম্মাননা ডাক বিভাগের

খেলাধুলা

বিশ্ব চ্যাম্পিয়ন দলকে বিশেষ সম্মাননা ডাক বিভাগের

স্পেনের রাষ্ট্রীয় ডাক পরিষেবা ও কুরিয়ার সংস্থা কোরেওস বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন দলকে বিশেষ সম্মাননা জানিয়েছে। লা রোজাদের উৎ...

২০২৬-০৭-২১ ২২:৩৩

বিশ্বকাপের সেরা একাদশের মনোনয়নে ভোজিনহা, সংক্ষিপ্ত তালিকায় আছেন কারা?

খেলাধুলা

বিশ্বকাপের সেরা একাদশের মনোনয়নে ভোজিনহা, সংক্ষিপ্ত তালিকায় আছেন কারা?

২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার পর এবার টুর্নামেন্টের সেরা একাদশ নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সং...

২০২৬-০৭-২১ ২২:২৮