শনিবার, ২৫ জুলাই ২০২৬ ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাট শহরের হাড়িখালীর তেঁতুলতলা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিজাম উদ্দিন শান্ত (৪২) নামে এক আইনজীবী নিহত হয়েছেন।

শনিবার (২৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে। বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে। তিনি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য ছিলেন। পারিবারিকভাবে তিনি একের পর এক শোকের মুখোমুখি হন। প্রায় এক মাস আগে সড়ক দুর্ঘটনায় তার বাবা মারা যান। এর আগে তিনি মা ও প্রথম স্ত্রীকে হারান। বর্তমানে তার দ্বিতীয় স্ত্রী এবং তিন কন্যা সন্তান রয়েছেন।

বাগেরহাট সদর মডেল থানার ওসি মো. শামসুল আরেফিন জানান, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে শহর থেকে নিজ বাড়িতে ফেরার পথে হাড়িখালীর তেঁতুলতলা এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে এবং স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

পরে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

আরও

রাষ্ট্রপতি কে, সিদ্ধান্ত আসবে দলীয় বৈঠকের পর

সারা দেশ

রাষ্ট্রপতি কে, সিদ্ধান্ত আসবে দলীয় বৈঠকের পর

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী দলীয় কেউ হবেন, নাকি বাইরের কোনো ব্যক্তিকে সমর্থন দেওয়া হবে—এ বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত হ...

২০২৬-০৭-২৫ ১৬:৫৬

ফেনীর পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশইনের  চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

সারা দেশ

ফেনীর পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে সাতজন ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করার চেষ্টা চালিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিন...

২০২৬-০৭-২৫ ১৫:০৭

পটুয়াখালীতে ভাড়া বাসা থেকে সিরিয়ার নাগরিকের মরদেহ উদ্ধার

সারা দেশ

পটুয়াখালীতে ভাড়া বাসা থেকে সিরিয়ার নাগরিকের মরদেহ উদ্ধার

রাজিব সুজন, পটুয়াখালী: পটুয়াখালী শহরের নবাবপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মাজেদ আল খতিব (৭৩) নামে এক সিরীয় নাগরিকের মরদ...

২০২৬-০৭-২৫ ১৫:০৬

উত্তরাঞ্চলের উন্নয়নে সমন্বিত পরিকল্পনার আহ্বান

সারা দেশ

উত্তরাঞ্চলের উন্নয়নে সমন্বিত পরিকল্পনার আহ্বান

উত্তরাঞ্চলের উন্নয়ন বৈষম্য দূর করে সম্ভাবনাময় জনপদ গড়ে তুলতে বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ ও গাইবান্ধা—এই পাঁচ জেলার...

২০২৬-০৭-২৫ ১৫:০৫