মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

আর্জেন্টিনার প্রথম ম্যাচে সেই ‘পয়া’ রেফারি

আর্জেন্টিনার প্রথম ম্যাচে সেই ‘পয়া’ রেফারি

আর দিন দুয়েক পরেই আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে। আগামী ১৭ জুন ‘জে’ গ্রুপে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশনে লিওনেল স্কালোনির দল। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে সেই ম্যাচ পরিচালনাকারী রেফারিদের নাম।

আর্জেন্টিনা–আলজেরিয়া ম্যাচে প্রধান রেফারির দায়িত্বে থাকবেন পোল্যান্ডের সিজমন মার্সিনিয়াক। কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও ফ্রান্সের নাটকীয় ম্যাচেও বাঁশি হাতে ছিলেন তিনিই। সেই ম্যাচে টাইব্রেকারে জিতে তৃতীয় বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা।

মার্সিনিয়াকের সঙ্গে সহকারী রেফারি হিসেবে থাকবেন তারই স্বদেশি তমাস লিস্টকিয়েভিচ ও আদাম কুপসিক। চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের ক্যাম্পবেল–কির্ক কাওয়ানা–ওয়া। রিজার্ভ সহকারী রেফারি আইজ্যাক ট্রেভিস।

এ নিয়ে চতুর্থবারের মতো আর্জেন্টিনার ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন মার্সিনিয়াক। তার অধীনে হারের রেকর্ড নেই আলবিসেলেস্তেদের। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে প্রথমবার আর্জেন্টিনা ম্যাচে ছিলেন মার্সিনিয়াক। আইসল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচ ১–১ গোলে ড্র হয়েছিল। 

এরপর ২০২২ বিশ্বকাপে মার্সিনিয়াক পরিচালনা করেন আর্জেন্টিনার আরও দুটি ম্যাচ। কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২–১ গোলের জয় এবং ফ্রান্সের বিপক্ষে স্মরণীয় ফাইনাল—দুটিতেই দায়িত্বে ছিলেন তিনি। আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে পরিচিত সেই রেফারিকে আবারও পাশে পাচ্ছে আর্জেন্টিনা।

আরও

বিসিবির নতুন টুর্নামেন্ট শুরু ১২ ডিসেম্বর, বরিশালে ফাইনাল

খেলাধুলা

বিসিবির নতুন টুর্নামেন্ট শুরু ১২ ডিসেম্বর, বরিশালে ফাইনাল

৩ অক্টোবর থেকে মাঠে গড়াবে লাল বলের ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল)। এরপর হবে ওয়ানডে এবং সবশেষ টি-টোয়েন্টি ফরম্যাটের খেলা অ...

২০২৬-০৯-২৭ ১০:১১

২০২৭ বিশ্বকাপই শেষ বিশ্বকাপ, ইঙ্গিত কোহলির

খেলাধুলা

২০২৭ বিশ্বকাপই শেষ বিশ্বকাপ, ইঙ্গিত কোহলির

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ইঙ্গিত দিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। ওই বি...

২০২৬-০৯-২৬ ১৬:৫৭

ভারতের সাবেক ক্রিকেটার-শচীনের বন্ধু এখন বৃদ্ধাশ্রমে!

খেলাধুলা

ভারতের সাবেক ক্রিকেটার-শচীনের বন্ধু এখন বৃদ্ধাশ্রমে!

ভারতীয় ক্রিকেটে বিনোদ কাম্বলির মতো চরিত্র কমই আছে। উশৃঙ্খল জীবনযাপন করে সম্ভাবনাময় ক্রিকেট ক্যারিয়ার নিজ হাতে ধ্বংস করে...

২০২৬-০৯-২৬ ১৩:২৪