মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

কেপ ভার্দে ও মিশরের পর সুইজারল্যান্ড। নকআউটে ধুঁকতে ধুঁকতে এই তিন দলকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। সেখানেও ইংল্যান্ডের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ল তারা। পিছিয়ে পড়ার পরও হার না মানসিকতা দেখিয়ে অবিশ্বাস্য জয়ে ফাইনালে উঠে গেল লিওনেল স্কালোনির দল। আরেকটি বিস্ময়কর জয়ের পর দলকে প্রশংসায় ভাসালেন কোচ।

ইউরোপীয় দলটির বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের পর কোচ দৃশ্যত আবেগাপ্লুত হয়ে পড়েন। কাতার বিশ্বকাপে শিরোপা জেতার পর এই জয় দলটিকে আবারও আরেকটি বিশ্বকাপ ফাইনালে নিয়ে গেল। স্কালোনিকে বেশ আবেগপ্রবণ দেখা গেছে। তিনি বললেন, ‘আমরা অনন্য, এই মানুষগুলোই আমাদের ম্যাচ জেতাতে সাহায্য করেছে।’

মাঠে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কোচ বলেন, ‘আমি বাকরুদ্ধ। আমাদের দেশ ও দেশের মানুষের জন্য এটি একটি বড় আনন্দ। সেদিনই আমি বলেছিলাম যে এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে।’

রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় স্পেনের বিপক্ষে ফাইনাল। ম্যাচটি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমরা জেতার চেষ্টা করব। আমাদের সবকিছু উজাড় করে দেব। তবে ফুটবলাররা মাঠে যা করে দেখাচ্ছে, তা সাধারণ মানুষকে বোঝানো খুবই কঠিন। আমরা অনন্য, আর এটা কোনো অহংকার নয়। এই দর্শক ও সমর্থকেরাই আমাদের জয়ের দিকে নিয়ে গেছে।’

সবশেষে, জাতীয় দলের হয়ে ইতোমধ্যে চারটি শিরোপা জয়ী এই কোচ খেলোয়াড়দের প্রতিশ্রুতির প্রশংসা করে বলেন, ‘শেষ পর্যন্ত নিজের সবটুকু উজাড় করে দেওয়ার দাবি রাখে এই জার্সি। কোনো কিছুই জমিয়ে রাখা যাবে না। খেলোয়াড়েরা আবারও প্রমাণ করেছে যে তারাও দেশের বাকি সবার মতোই এই জার্সির গুরুত্ব গভীরভাবে অনুভব করে।’

আরও

বিসিবির নতুন টুর্নামেন্ট শুরু ১২ ডিসেম্বর, বরিশালে ফাইনাল

খেলাধুলা

বিসিবির নতুন টুর্নামেন্ট শুরু ১২ ডিসেম্বর, বরিশালে ফাইনাল

৩ অক্টোবর থেকে মাঠে গড়াবে লাল বলের ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল)। এরপর হবে ওয়ানডে এবং সবশেষ টি-টোয়েন্টি ফরম্যাটের খেলা অ...

২০২৬-০৯-২৭ ১০:১১

২০২৭ বিশ্বকাপই শেষ বিশ্বকাপ, ইঙ্গিত কোহলির

খেলাধুলা

২০২৭ বিশ্বকাপই শেষ বিশ্বকাপ, ইঙ্গিত কোহলির

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ইঙ্গিত দিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। ওই বি...

২০২৬-০৯-২৬ ১৬:৫৭

ভারতের সাবেক ক্রিকেটার-শচীনের বন্ধু এখন বৃদ্ধাশ্রমে!

খেলাধুলা

ভারতের সাবেক ক্রিকেটার-শচীনের বন্ধু এখন বৃদ্ধাশ্রমে!

ভারতীয় ক্রিকেটে বিনোদ কাম্বলির মতো চরিত্র কমই আছে। উশৃঙ্খল জীবনযাপন করে সম্ভাবনাময় ক্রিকেট ক্যারিয়ার নিজ হাতে ধ্বংস করে...

২০২৬-০৯-২৬ ১৩:২৪