শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

আমেরিকান স্বপ্ন ভেঙে ইউএস ওপেনে চ্যাম্পিয়ন জভেরেভ

আমেরিকান স্বপ্ন ভেঙে ইউএস ওপেনে চ্যাম্পিয়ন জভেরেভ

বেন শেল্টনের হাত ধরে আমেরিকার দীর্ঘ গ্র্যান্ড স্লাম খরা কাটবে, এমন প্রত্যাশা ছিল এবারের ইউএস ওপেন ফাইনাল ঘিরে। কিন্তু তাদের স্বপ্ন ভেঙে দিলেন আলেক্সান্দার জভেরেভ।

২০০৩ সালের পর থেকে টেনিসে আমেরিকার কোনো পুরুষ খেলোয়াড়ের হাতে গ্র্যান্ড স্লাম উঠতে দেখার অপেক্ষায় ছিলেন আমেরিকান টেনিস ভক্তরা। কিন্তু জভেরেভ তার দ্বিতীয় মেজর চ্যাম্পিয়নশিপ জিতে নিলেন। ৬-৩, ৭-৬ (২), ৫-৭, ৬-২ গেমে শেল্টনকে হারিয়ে স্বাগতিক দর্শকদের হতাশ করেন তিনি।

জভেরেভ তার প্রথম গ্র্যান্ড স্লাম জেতেন এই বছরের ফ্রেঞ্চ ওপেনে। এবার নিউ ইয়র্ক থেকে আরেকটি শিরোপা ক্যাবিনেটে যুক্ত করলেন, যেটি তিনি ২০২০ সালে হাতছাড়া করেছিলেন।

চতুর্থ পুরুষ খেলোয়াড় হিসেবে উন্মুক্ত যুগে একই বছর প্রথম দুটি শিরোপা জিতলেন জভেরেভ। তিনি যোগ দিলেন জিমি কনর্স (১৯৭৪), গুইলেরমো ভিলাস (১৯৭৭) ও ইয়ানিক সিনার (২০২৪)।

ট্রফি হাতে নিয়ে জভেরেভ বললেন, ‘আমি জানি আজ ৯৯.৯ শতাংশ লোকেরা চেয়েছিলেন বেন জিতুক, তাই প্রথমত আমি খুবই দুঃখিত। কিন্তু দ্বিতীয়ত, খেলার জন্য এটি ছিল অসাধারণ পরিবেশ। যদিও জানতাম দর্শকরা আমার বিরুদ্ধে, তবুও তারা অবিশ্বাস্যভাবে সুন্দর আচরণ করেছে।’

২০০৩ সালে অ্যান্ডি রডিকের পর প্রথম আমেরিকান পুরুষ হিসেবে গ্র্যান্ড স্লাম জয় থেকে হাতছোঁয়া দূরত্বে ছিলেন শেল্টন। হারের পর তার প্রতিদ্বন্দ্বীর প্রশংসা করে বলেন, ‘তুমি বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। সম্ভবত এই বছরের বিশ্ব সেরা খেলোয়াড়।’

আরও

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে থাকছেন স্কালোনি

খেলাধুলা

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে থাকছেন স্কালোনি

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচের দায়িত্বে থাকছেন লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন সাংবাদিক সিজার লুইস মেলোর বরাতে ইয়...

২০২৬-১০-২২ ১৫:৪৪

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশ ও নেপালে

খেলাধুলা

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশ ও নেপালে

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। বাংলাদেশ ও নেপাল, দুই দেশের চার ভেন্যু মিলিয়ে ১৬ দলের ৪১ ম্যাচে...

২০২৬-১০-২১ ১৫:৫৩

ইনফান্তিনোর কাছে ৪২ প্রশ্ন, ২ নভেম্বরের মধ্যে জবাব চায় উয়েফা

খেলাধুলা

ইনফান্তিনোর কাছে ৪২ প্রশ্ন, ২ নভেম্বরের মধ্যে জবাব চায় উয়েফা

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব ও সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়ে এবার সরাসরি জবাব চেয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্র...

২০২৬-১০-২০ ১৪:০৩

বাংলাদেশ সফরের আগে স্পিনার খুঁজছে ইংল্যান্ড

খেলাধুলা

বাংলাদেশ সফরের আগে স্পিনার খুঁজছে ইংল্যান্ড

উপমহাদেশের কন্ডিশনে স্পিনের চ্যালেঞ্জ মোকাবিলায় আগে থেকেই প্রস্তুতি নিতে চায় ইংল্যান্ড। তবে আগামী বছরের বাংলাদেশ সফরে শু...

২০২৬-১০-১৪ ২০:০৩

সিএনএনকে যা বললেন রোনালদো, কয়েক ঘণ্টা পরই উধাও সেই সাক্ষাৎকার!

খেলাধুলা

সিএনএনকে যা বললেন রোনালদো, কয়েক ঘণ্টা পরই উধাও সেই সাক্ষাৎকার!

নিজেকে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় মনে করেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের গোল ও পারফরম্যান্স...

২০২৬-১০-১৩ ১৩:৫৫