বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

‘আমার চেয়েও অনেক যোগ্য মানুষ আছেন’

‘আমার চেয়েও অনেক যোগ্য মানুষ আছেন’

২০০১ সালে রূপালি পর্দায় তাকে দেখা গিয়েছিল এক দিনের ‘মুখ্যমন্ত্রী’ হিসেবে। সেই ‘নায়ক’ সিনেমার অনিল কাপুরকে আজও মনে রেখেছে দর্শক। পর্দায় দাপিয়ে রাজনীতি সামলালেও বাস্তবে কিন্তু ভিন্ন পথে হাঁটছেন এই অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজনীতিতে আসার প্রস্তাব এবং নিজের পেশা নিয়ে সোজাসাপ্টা কথা বলেছেন অনিল।

বলিউডের এই তারকা জানান, রূপালি পর্দার সেই চরিত্রটি এতটাই প্রভাবশালী ছিল যে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল থেকেও তার কাছে বড় বড় প্রস্তাব এসেছিল। কিন্তু সবিনয়ে সেসব ফিরিয়ে দিয়েছেন তিনি।

অনিল কাপুরের মতে, রাজনীতি করার জন্য যে নিষ্ঠা ও সময়ের প্রয়োজন, তা তার নেই। তার কথায়, ‘আমার চেয়েও অনেক যোগ্য মানুষ আছেন, যারা লোকসভা কিংবা রাজ্যসভার সদস্য হতে পারেন। আমি এসব ব্যাপারে একেবারেই নগণ্য।’

‘নায়ক’ সিনেমায় নিজের চরিত্রটি ফুটিয়ে তুলতে প্রচুর পরিশ্রম করেছিলেন অনিল। থিয়েটার পরিচালক ফেরোজ আব্বাস খানের কাছে নিয়মিত প্রশিক্ষণ নিতেন।

অভিনয় যেন দর্শকের কাছে একদম বাস্তবসম্মত ও বিশ্বাসযোগ্য হয়ে ওঠে, সেজন্য এক দিনও অনুশীলন বাদ দিতেন না তিনি। অথচ বাস্তব জীবনের রাজনীতির ময়দান নিয়ে তার চিন্তা ভিন্ন।

অনিল জানিয়েছেন, রাজনীতির পরিসরে তিনি খুব একটা স্বচ্ছন্দ নন। এই পেশায় সফল হতে হলে যে পরিমাণ পরিশ্রম ও সময় দিতে হয়, তা তার কাছে চ্যালেঞ্জিং মনে হয়। বরং ক্যামেরার সামনে অভিনয় করতেই সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি।

আরও

তীব্র সমালোচনার মুখে রাহাত ফতেহ আলী খান, নেপথ্যে যে কারণ

বিনোদন

তীব্র সমালোচনার মুখে রাহাত ফতেহ আলী খান, নেপথ্যে যে কারণ

কিংবদন্তি পাকিস্তানি কাওয়ালি শিল্পী নুসরাত ফাতেহ আলী খানের প্রয়াণ দিবসে তার মাজারে কাওয়ালি পরিবেশন করে সামাজিক যোগাযো...

২০২৬-০৮-১৮ ২২:১৬

৯ বছর অপু-শাকিবের বিয়ের খবর গোপন, নেপথ্যে দুই কারণ

বিনোদন

৯ বছর অপু-শাকিবের বিয়ের খবর গোপন, নেপথ্যে দুই কারণ

অনেক বছর আগে সন্তান আব্রাম খান জয়কে কোলে নিয়ে লাইভে এসে শাকিব খানের সঙ্গে বৈবাহিক সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন ঢাল...

২০২৬-০৮-১৭ ১১:৩১

ঘনিষ্ঠ দৃশ্য বিতর্ক: স্ত্রীর ‘আপত্তি’ কতটা, জানালেন যশ

বিনোদন

ঘনিষ্ঠ দৃশ্য বিতর্ক: স্ত্রীর ‘আপত্তি’ কতটা, জানালেন যশ

আসন্ন সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এ কিয়ারা আদভানি ও তারা সুতারিয়ার সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বড়ই ব...

২০২৬-০৮-১৭ ০৯:১৬

টক্সিকে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা প্রসঙ্গে ইয়াশ, ‘অবশ্যই আমার স্ত্রী এতে খুশি হবে না’

বিনোদন

টক্সিকে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা প্রসঙ্গে ইয়াশ, ‘অবশ্যই আমার স্ত্রী এতে খুশি হবে না’

কন্নড় তারকা যশ জানতেন, ‘টক্সিক: অ্যা ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ সিনেমায় তার ঘনিষ্ঠ দৃশ্যগুলো দেখে স্ত্রী রাধিকা পণ্ডিত মোট...

২০২৬-০৮-১৬ ১১:৫৩

আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে ব্যান্ড ‘লিডিয়ান’-এর গান

বিনোদন

আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে ব্যান্ড ‘লিডিয়ান’-এর গান

দেশের সংগীত জগতের এমন একজন নক্ষত্র, যার আলো কখনই ম্লান হবে না। প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এই বাংলার রক ব্যান্ড ধারার নেতৃত...

২০২৬-০৮-১৬ ০৮:৩৯