বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

৪১ বছর বয়সে গোল করে মদ্রিচের ইতিহাস

৪১ বছর বয়সে গোল করে মদ্রিচের ইতিহাস

 

২০২৬ বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ের গুঞ্জন ছিল লুকা মদ্রিচের। তবে ৪১ বছর বয়সী এই ক্রোয়েশিয়ান তারকা এবারের উয়েফা নেশন্স লিগে খেলছেন। দলের প্রথম ম্যাচেই সবচেয়ে বেশি বয়সী হিসেবে গোলের রেকর্ডও গড়লেন তিনি। যাতে ভর করে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করল ক্রোয়েশিয়া।

 

যদিও প্রাগে অনুষ্ঠিত এই ম্যাচের কয়েক ঘণ্টা আগেও জ্বরের কারণে মদ্রিচের খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। যে কারণে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনেও আসেননি এই ইন্টার মিলান মিডফিল্ডার। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে (৪৭ মিনিটে) বক্সে ডুকে ডান পায়ের জোরালো শটে দূরের পোস্ট দিয়ে চেক প্রজাতন্ত্রের জাল কাঁপান মদ্রিচ। তার গোলে ডেডলক ভেঙে ক্রোয়াটরা ম্যাচে ১-০ ব্যবধানে লিড নেয়।

 

ক্রোয়েশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে (৪১ বছর ১৭ দিন) গোলটি করলেন মদ্রিচ। মদ্রিচের বয়সের বাধা এড়িয়ে গোলের রেকর্ড গড়ার ইতিহাস অবশ্য নতুন নয়। ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপে ইতালির বিপক্ষে গোল করার সময় তার বয়স ছিল ৩৮ বছর ২৮৯ দিন, যা ইউরোর মূলপর্বে সর্বকালের সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ড।

 

মদ্রিচের গোলে অবশ্য ম্যাচ পুরোপুরি ক্রোয়াটদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য যথেষ্ট ছিল না। সাত মিনিটের ব্যবধানেই চেক প্রজাতন্ত্র পাল্টা জবাব দেয়। আদাম কারাবেচ গোল করে দলকে সমতায় ফেরান এবং ক্রোয়েশিয়াকে আবারও এগিয়ে যাওয়ার লড়াইয়ে নামতে বাধ্য করেন। ৭৭ মিনিটে তারা কাঙ্ক্ষিত গোল পায়। ইভান পেরিসিচ ফাঁকা জায়গা খুঁজে নিয়ে মার্কো পাসালিচের জন্য বল বাড়িয়ে দিলে তিনি ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

এই জয়ে নেশন্স লিগের ‘গ্রুপ এ৩’-এ ক্রোয়েশিয়ার প্রথম তিন পয়েন্ট নিশ্চিত হলো। যেখানে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। যারা নিজেদের প্রথম ম্যাচে থ্রিলার লড়াইয়ে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর স্পেন, ৩ অক্টোবর ইংল্যান্ড এবং ৬ অক্টোবর আবারও স্পেনের বিপক্ষে লড়বে মদ্রিচের ক্রোয়েশিয়া

আরও

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে থাকছেন স্কালোনি

খেলাধুলা

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে থাকছেন স্কালোনি

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচের দায়িত্বে থাকছেন লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন সাংবাদিক সিজার লুইস মেলোর বরাতে ইয়...

২০২৬-১০-২২ ১৫:৪৪

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশ ও নেপালে

খেলাধুলা

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশ ও নেপালে

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। বাংলাদেশ ও নেপাল, দুই দেশের চার ভেন্যু মিলিয়ে ১৬ দলের ৪১ ম্যাচে...

২০২৬-১০-২১ ১৫:৫৩

ইনফান্তিনোর কাছে ৪২ প্রশ্ন, ২ নভেম্বরের মধ্যে জবাব চায় উয়েফা

খেলাধুলা

ইনফান্তিনোর কাছে ৪২ প্রশ্ন, ২ নভেম্বরের মধ্যে জবাব চায় উয়েফা

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব ও সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়ে এবার সরাসরি জবাব চেয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্র...

২০২৬-১০-২০ ১৪:০৩

বাংলাদেশ সফরের আগে স্পিনার খুঁজছে ইংল্যান্ড

খেলাধুলা

বাংলাদেশ সফরের আগে স্পিনার খুঁজছে ইংল্যান্ড

উপমহাদেশের কন্ডিশনে স্পিনের চ্যালেঞ্জ মোকাবিলায় আগে থেকেই প্রস্তুতি নিতে চায় ইংল্যান্ড। তবে আগামী বছরের বাংলাদেশ সফরে শু...

২০২৬-১০-১৪ ২০:০৩

সিএনএনকে যা বললেন রোনালদো, কয়েক ঘণ্টা পরই উধাও সেই সাক্ষাৎকার!

খেলাধুলা

সিএনএনকে যা বললেন রোনালদো, কয়েক ঘণ্টা পরই উধাও সেই সাক্ষাৎকার!

নিজেকে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় মনে করেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের গোল ও পারফরম্যান্স...

২০২৬-১০-১৩ ১৩:৫৫