ক্লাবের হয়ে ৩০০তম গোল করেছেন হালান্ড। মোলদে, রেড বুল সলজবুর্গ, বরুসিয়া ডর্টমুন্ড ও ম্যানসিটির হয়ে গোল করে এই মাইলফলকে পা রাখলেন তিনি। এজন্য তাকে খেলতে হয়েছে ৩৮৪ ম্যাচ। আর্জেন্টিনা গ্রেট লিওনেল মেসির (৩৬৫) চেয়ে একটু ধীর হলেও এমবাপে (৩৯৮) ও রোনালদোকে (৪৯৯) টপকে গেলেন তিনি।
ইতিহাদ স্টেডিয়ামে ২৬তম মিনিটের গোলে ম্যাচের পার্থক্য গড়ে দেন হালান্ড। তাতে এনজো মারেস্কার দল তিন ম্যাচের তিনটিই জিতে গেল।
২৬ বছর বয়সী ফরোয়ার্ড ম্যাচের পর আক্ষেপ নি য়ে বলেন, ‘খেলাটা শেষ করার জন্য আমার আরও গোল করা উচিত ছিল। কিন্তু আমি তা করতে পারিনি, তাই আমি দলের জন্য পরিস্থিতি কঠিন করে তুলেছিলাম এবং শেষ পর্যন্ত কভেন্ট্রি খেলায় টিকে ছিল।’ তিনি আরও বলেন, ‘প্রিমিয়ার লিগে যদি আপনি পরিকল্পনা অনুযায়ী খেলতে না পারেন, তবে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে।’