রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

বয়স জালিয়াতিতে রোহিত-রবি কুমারসহ ৬৫ ক্রিকেটার নিষিদ্ধ

বয়স জালিয়াতিতে রোহিত-রবি কুমারসহ ৬৫ ক্রিকেটার নিষিদ্ধ

বয়স জালিয়াতি ও নথিপত্রে তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের তরুণ লেগ স্পিনার রোহিত যাদবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। একই অপরাধে ২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী পেসার রবি কুমারসহ মোট ৬৫ জন ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে রাজ্য সংস্থাটি।

আসন্ন মৌসুমকে সামনে রেখে খেলোয়াড়দের প্রাক-মৌসুম নথিপত্র ও মূল কাগজপত্র যাচাইয়ের সময় বয়স সংক্রান্ত বড় ধরনের গরমিল ধরা পড়ে। তদন্তে দেখা যায়, বাংলার বয়সভিত্তিক দলে খেলা রোহিত যাদবের প্রকৃত বয়সের সঙ্গে জমা দেওয়া নথির বয়সের প্রায় ২৭ মাসের পার্থক্য রয়েছে।

বিষয়টি প্রকাশ্যে আসার পর তাঁকে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। চলতি মাসের শেষ দিকে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজের জন্য তিনি বিবেচনায় ছিলেন। রোহিতের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডকে (বিসিসিআই) আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।

একই তদন্তে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাঁহাতি পেসার রবি কুমারসহ আরও ৬৪ জন ক্রিকেটারের বয়সসংক্রান্ত জালিয়াতি ধরা পড়ে। সিএবির তথ্য অনুযায়ী, রবি কুমারের প্রকৃত বয়সের সঙ্গে নথিতে উল্লেখ করা বয়সের পার্থক্য ৪০ মাসেরও বেশি।

২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৩৪ রানে ৪ উইকেট নিয়ে ভারতের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রবি কুমার। একই বছর বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক হয় তাঁর। তবে ২০২৩ সালের পর থেকে তিনি আর দলে ছিলেন না।

সিএবির সিদ্ধান্ত অনুযায়ী, রবি কুমারের বয়সভিত্তিক ক্যারিয়ারের শুরু থেকে ২০২৫-২৬ মৌসুম পর্যন্ত অর্জিত সব ব্যক্তিগত রেকর্ড ও পরিসংখ্যান বাতিল করা হয়েছে।

ভারতে বয়সভিত্তিক ক্রিকেটে জালিয়াতি ঠেকাতে বেশ কিছুদিন ধরেই কঠোর অবস্থানে রয়েছে বিসিসিআই। ২০২০ সালে সংস্থাটি ‘সাধারণ ক্ষমা’ নীতি চালু করে খেলোয়াড়দের স্বেচ্ছায় সঠিক বয়স জানানোর সুযোগ দিয়েছিল। বর্তমানে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে বয়সের প্রমাণ হিসেবে জন্মসনদের পাশাপাশি স্কুল ও কলেজের প্রয়োজনীয় শিক্ষাগত সনদ জমা দেওয়া বাধ্যতামূলক।

আরও

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী স্প্যানিশ তারকা

খেলাধুলা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী স্প্যানিশ তারকা

৩১ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন স্পেনের সর্বশেষ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য মার্কোস লরেন্তে। অ্...

২০২৬-০৯-০৪ ১১:২৬

আর্সেনাল ছেড়ে আল হিলালে মার্টিনেলি, রেকর্ড ৬০ মিলিয়ন পাউন্ডে

খেলাধুলা

আর্সেনাল ছেড়ে আল হিলালে মার্টিনেলি, রেকর্ড ৬০ মিলিয়ন পাউন্ডে

ব্রাজিলিয়ান উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলিকে আর্সেনাল থেকে দলে ভেড়ানোর বিষয়টি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করেছে স...

২০২৬-০৯-০৪ ০৯:৫৯

মেসির অবসরের পর আর্জেন্টিনার অধিনায়ক হচ্ছেন কে?

খেলাধুলা

মেসির অবসরের পর আর্জেন্টিনার অধিনায়ক হচ্ছেন কে?

সুদীর্ঘ দুই দশকের এক বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিও...

২০২৬-০৯-০৩ ১১:৫৪

মেসির অবসর ঘোষণার পর বিস্ময়কর সিদ্ধান্ত আর্জেন্টিনার

খেলাধুলা

মেসির অবসর ঘোষণার পর বিস্ময়কর সিদ্ধান্ত আর্জেন্টিনার

বিশ্বজুড়ে কোটি সমর্থকের হৃদয় ভেঙে সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।...

২০২৬-০৯-০৩ ০৯:৩৭

যে কারণে চেলসি ছেড়ে সিটিতে যোগ দিয়েছেন এনজো

খেলাধুলা

যে কারণে চেলসি ছেড়ে সিটিতে যোগ দিয়েছেন এনজো

অবশেষে চেলসির সঙ্গে সম্পর্কের ইতি টেনে রেকর্ড ১২ কোটি ৫০ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন আর্জ...

২০২৬-০৯-০২ ২২:০৮

বড় জয়ে এশিয়া কাপে বাংলাদেশের শুভ সূচনা

খেলাধুলা

নিগার সুলতানা জ্যোতির দল দাপট দেখিয়ে জয় নিয়ে এসেছে বড় জয়ে এশিয়া কাপে বাংলাদেশের শুভ সূচনা

প্রতিপক্ষ ইন্দোনেশিয়া এবারই প্রথম এশিয়া কাপ খেলতে এসেছে। এর আগে কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে খেলেনি। সব মিলিয়ে জয়টা বা...

২০২৬-০৯-০১ ০২:৪৩