রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

১৪ বছরে সবচেয়ে খারাপ সময়ে পিএসজি

১৪ বছরে সবচেয়ে খারাপ সময়ে পিএসজি

নতুন মৌসুমের প্রথম দুই ম্যাচে রেনে ও অলিম্পিক লিওনের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল পিএসজি। তৃতীয় ম্যাচে এসে আর ড্র নয়, ঘরের মাঠে মোনাকোর কাছে ২-১ গোলে হেরে বসেছে বর্তমান ফরাসি চ্যাম্পিয়নরা। তিন ম্যাচে কোনো জয় নেই, পয়েন্ট মাত্র ২। পিএসজির এমন শুরু দেখতে অপেক্ষা করতে হয়েছে প্রায় দেড় দশক।

শেষবার ২০১২-১৩ মৌসুমে লিগ ওয়ানের প্রথম তিন ম্যাচে জয়হীন ছিল পিএসজি। ১৪ বছর পর সেই পুরোনো ছবিই যেন ফিরে এসেছে প্যারিসে। তবে লুইস এনরিকে তাতে খুব একটা বিচলিত নন।

শুক্রবার রাতে পার্ক দে প্রিন্সেসে মোনাকোর বিপক্ষে শুরুটা অবশ্য পিএসজির পক্ষেই ছিল। ম্যাচের প্রথম গোল করে এগিয়েও গিয়েছিল তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে দ্রুত দুই গোল হজম করে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।

এই হারের পর তিন ম্যাচে পিএসজির সংগ্রহ মাত্র দুই পয়েন্ট। পয়েন্ট তালিকায় তারা নেমে গেছে ১২ নম্বরে। অথচ মাত্র কয়েক মাস আগেই লিগ ওয়ানের শিরোপা জিতেছিল দলটি।

তবে সম্প্রতি ২০৩০ সাল পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করা এনরিকে দলের পারফরম্যান্স নিয়ে এখনই দুশ্চিন্তায় পড়তে রাজি নন। তার চোখে, ফলাফল হতাশাজনক হলেও মাঠের খেলায় ইতিবাচক অনেক কিছুই ছিল।

মোনাকোর কাছে হারের পর এনরিকে বলেন, ‘যা দেখেছি, তাতে আমি সন্তুষ্ট। মৌসুমের মাত্রই শুরু। এখনো আমরা আমাদের সেরা ফর্মে নেই। কিন্তু এই ম্যাচে জয়টা আমাদেরই প্রাপ্য ছিল। তবে এটাই ফুটবল—কখনো কখনো এটা খুবই বাজে।’

স্প্যানিশ কোচের যুক্তি, পরিসংখ্যানও পুরোপুরি পিএসজির বিপক্ষে কথা বলছে না। তার দাবি, প্রত্যাশিত গোলের হিসাব পিএসজির পক্ষেই ছিল। হারকে কীভাবে ব্যাখ্যা করবেন—এই প্রশ্নেও এনরিকে খুঁজে পাননি সরল কোনো উত্তর। তার মতে, ফুটবলে এমন কিছু ম্যাচ আসে, যেখানে পারফরম্যান্স ও ফলাফলের মধ্যে কোনো মিল থাকে না।

‘ফুটবল কখনো কখনো এরকম ব্যাখ্যাতীত। আমি ছেলেদের মানসিকতার দিকটি তুলে ধরতে চাই। এবারের লিগ দারুণ রোমাঞ্চকর হবে। ভবিষ্যতের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে,’ বলেন তিনি।

আরও

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী স্প্যানিশ তারকা

খেলাধুলা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী স্প্যানিশ তারকা

৩১ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন স্পেনের সর্বশেষ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য মার্কোস লরেন্তে। অ্...

২০২৬-০৯-০৪ ১১:২৬

আর্সেনাল ছেড়ে আল হিলালে মার্টিনেলি, রেকর্ড ৬০ মিলিয়ন পাউন্ডে

খেলাধুলা

আর্সেনাল ছেড়ে আল হিলালে মার্টিনেলি, রেকর্ড ৬০ মিলিয়ন পাউন্ডে

ব্রাজিলিয়ান উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলিকে আর্সেনাল থেকে দলে ভেড়ানোর বিষয়টি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করেছে স...

২০২৬-০৯-০৪ ০৯:৫৯

মেসির অবসরের পর আর্জেন্টিনার অধিনায়ক হচ্ছেন কে?

খেলাধুলা

মেসির অবসরের পর আর্জেন্টিনার অধিনায়ক হচ্ছেন কে?

সুদীর্ঘ দুই দশকের এক বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিও...

২০২৬-০৯-০৩ ১১:৫৪

মেসির অবসর ঘোষণার পর বিস্ময়কর সিদ্ধান্ত আর্জেন্টিনার

খেলাধুলা

মেসির অবসর ঘোষণার পর বিস্ময়কর সিদ্ধান্ত আর্জেন্টিনার

বিশ্বজুড়ে কোটি সমর্থকের হৃদয় ভেঙে সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।...

২০২৬-০৯-০৩ ০৯:৩৭

যে কারণে চেলসি ছেড়ে সিটিতে যোগ দিয়েছেন এনজো

খেলাধুলা

যে কারণে চেলসি ছেড়ে সিটিতে যোগ দিয়েছেন এনজো

অবশেষে চেলসির সঙ্গে সম্পর্কের ইতি টেনে রেকর্ড ১২ কোটি ৫০ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন আর্জ...

২০২৬-০৯-০২ ২২:০৮

বড় জয়ে এশিয়া কাপে বাংলাদেশের শুভ সূচনা

খেলাধুলা

নিগার সুলতানা জ্যোতির দল দাপট দেখিয়ে জয় নিয়ে এসেছে বড় জয়ে এশিয়া কাপে বাংলাদেশের শুভ সূচনা

প্রতিপক্ষ ইন্দোনেশিয়া এবারই প্রথম এশিয়া কাপ খেলতে এসেছে। এর আগে কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে খেলেনি। সব মিলিয়ে জয়টা বা...

২০২৬-০৯-০১ ০২:৪৩