সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

৩ গোল খেয়ে বিপাকে বাংলাদেশ

৩ গোল খেয়ে বিপাকে বাংলাদেশ

প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপে খেলতে নেমেই কঠিন পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে একের পর এক গোল হজম করে ৩-০ গোলে পিছিয়ে রয়েছে লাল-সবুজের দল।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হয় ম্যাচটি।

প্রথমার্ধেই দুই গোল

ম্যাচের ১৮ মিনিটে আরিফ আইমানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। বাংলাদেশের রক্ষণ ভেদ করে পাওয়া সুযোগ কাজে লাগান তিনি।

এরপর ৩৭ মিনিটে আবারও গোল করেন আইমান। তার জোড়া গোলে প্রথমার্ধ শেষে ২-০ ব্যবধানে এগিয়ে থাকে মালয়েশিয়া।

দ্বিতীয়ার্ধের শুরুতেই তৃতীয় গোল

বিরতির পরও মালয়েশিয়ার আক্রমণের ধার কমেনি। ম্যাচের ৫২ মিনিটে বাংলাদেশের বক্সের ভেতর থেকে গোল করেন বার্গুসন। এতে মালয়েশিয়ার লিড বেড়ে দাঁড়ায় ৩-০।

পরিসংখ্যানেও এগিয়ে মালয়েশিয়া

বল দখল ও আক্রমণ—দুই দিক থেকেই ম্যাচে আধিপত্য ধরে রেখেছে মালয়েশিয়া। তারা ৬৬ শতাংশ বল নিজেদের দখলে রেখেছে। বিপরীতে বাংলাদেশের বল দখল ৩৪ শতাংশ।

এখন পর্যন্ত মালয়েশিয়া গোলমুখে ১০টি শট নিয়েছে, যার চারটি ছিল লক্ষ্যে। বাংলাদেশ শট নিয়েছে মাত্র একটি, সেটিও ছিল লক্ষ্যভ্রষ্ট।

ম্যাচের বাকি সময়ে অন্তত ব্যবধান কমিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে বাংলাদেশের।

আরও

স্যান্ডপেপার কাণ্ডে কলঙ্কিত অস্ট্রেলীয় ক্রিকেটের আয়না

খেলাধুলা

স্যান্ডপেপার কাণ্ডে কলঙ্কিত অস্ট্রেলীয় ক্রিকেটের আয়না

এক টুকরো শিরিষ কাগজ। একটি বল। আর ক্রিকেটের সবচেয়ে সম্মানিত দলগুলোর একটির গায়ে লেগে যাওয়া প্রতারণার দাগ। ২০১৮ সালে দক্ষিণ...

২০২৬-১১-১০ ১৩:১২

গুরুতর অসুস্থ বাটলার, ঋতুপর্ণাদের জন্য বিকল্প কোচের

খেলাধুলা

গুরুতর অসুস্থ বাটলার, ঋতুপর্ণাদের জন্য বিকল্প কোচের

ডিসেম্বরের শুরুতে সিঙ্গাপুরের বিরুদ্ধে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে এই সির...

২০২৬-১১-০৯ ০৯:৩৩

ব্যালন ডি’অর জিতলেন ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইন

খেলাধুলা

ব্যালন ডি’অর জিতলেন ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইন

ফুটবলের অন্যতম শীর্ষ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর নিজের করে নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ও বায়ার্ন মিউনিখের তারকা স...

২০২৬-১০-২৭ ১৬:১২

বাংলাদেশে মাতৃত্ব মানেই কি ক্রিকেট ক্যারিয়ারের ইতি?

খেলাধুলা

বাংলাদেশে মাতৃত্ব মানেই কি ক্রিকেট ক্যারিয়ারের ইতি?

গত ৯ মে বেতনের সুযোগসহ মাতৃত্বকালীন ছুটির আবেদন জানিয়ে বিসিবিকে ইমেইল করেছিলেন জাতীয় দলের সাবেক পেসার সুরাইয়া আজমিন।...

২০২৬-১০-২৬ ১৩:১২

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে থাকছেন স্কালোনি

খেলাধুলা

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে থাকছেন স্কালোনি

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচের দায়িত্বে থাকছেন লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন সাংবাদিক সিজার লুইস মেলোর বরাতে ইয়...

২০২৬-১০-২২ ১৫:৪৪