শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে সাগরের স্রোতে ভেসে একই পরিবারের ৩ ব্রিটিশ-বাংলাদেশির করুণ মৃত্যু

যুক্তরাজ্যে সাগরের স্রোতে ভেসে একই পরিবারের ৩ ব্রিটিশ-বাংলাদেশির করুণ মৃত্যু

যুক্তরাজ্যের এসেক্স উপকূলে গ্রীষ্মকালীন ছুটিতে বেড়াতে গিয়ে আকস্মিক ও শক্তিশালী ‘রিপ টাইডের’ (টানাস্রোত) কবলে পড়ে একই ব্রিটিশ-বাংলাদেশি পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দীর্ঘ ছয় দিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সঙ্গে লড়াই করে সবশেষ মঙ্গলবার (২৮ জুলাই) গভীর রাতে প্রাণ হারায় সাত বছর বয়সী শিশু মুসা আহমদ। এর আগে একই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান মুসার ফুফু ও স্কুলশিক্ষিকা শেলিনা রহমান এবং তার ১৫ বছর বয়সী কন্যাসন্তান সামিহা রহমান।

হৃদয়বিদারক এই ঘটনায় পুরো পরিবার ও যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা সবাই যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিবের মেয়ে, নাতনি ও নাতি।

পরিবার সূত্রে জানা গেছে, গত ২২ জুলাই (বুধবার) ১২ সদস্যের পরিবারটি এসেক্সের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ‘ওয়েস্ট মেরসিয়া’ সৈকতে বেড়াতে গিয়েছিলেন। সারাদিন আবহাওয়া ও পরিবেশ বেশ অনুকূলেই ছিল। কিন্তু বাড়ি ফেরার মাত্র মিনিট বিশেক আগে এক ভয়াবহ ও অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হন তারা।

মুসার বাবা শাহিন আহমদ জানান, পরিবারের কয়েকজন সদস্য অল্প পানিতে পা ভিজিয়ে দাঁড়িয়েছিলেন। এসময় প্রাপ্তবয়স্ক ও শিশুসহ ছয়জন সদস্য সাগরের কাছে নামলে হঠাৎ একটি শক্তিশালী রিপ টাইডের ঢেউ তাদের ওপর আঘাত হানে। মুহূর্তের মধ্যে পানির তীব্র টানে সবাই বালুর ওপর থেকে ভারসাম্য হারিয়ে সাগরের গভীরে তলিয়ে যেতে থাকেন।

ঘটনাস্থলেই প্রাণ হারান ৪১ বছর বয়সী ব্রিটিশ-বাংলাদেশি স্কুলশিক্ষিকা শেলিনা রহমান এবং তার ১৫ বছর বয়সী মেয়ে সামিহা রহমান। গুরুতর অবস্থায় উদ্ধার করা সাত বছর বয়সী মুসা আহমদকে এয়ার অ্যাম্বুলেন্সে (হেলিকপ্টার) দ্রুত ‘রয়েল লন্ডন হাসপাতালে’ নিয়ে যাওয়া হয় এবং তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। ছয় দিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার রাতে সেও মৃত্যুর কোলে ঢলে পড়ে। মুসার জানাজার সময় পরবর্তীতে স্বজনদের পক্ষ থেকে জানানো হবে।

এই হৃদয়বিদারক ঘটনার পর স্থানীয় সাগরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবার।

শাহিন আহমদের অভিযোগ, জায়গাটি অতীতেও বিপজ্জনক ‘রিপ টাইডের’ জন্য পরিচিত হলেও সেখানে পর্যটকদের সতর্ক করার মতো পর্যাপ্ত কোনো সাইনবোর্ড বা নির্দেশিকা ছিল না। এমনকি ঘটনার সময় উপকূলে কোনো কোস্টগার্ড সদস্যও উপস্থিত ছিলেন না, অথচ দীর্ঘদিন ধরে স্থানটিতে কার্যকর নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা।

পরিবারটির পক্ষ থেকে আরও জানানো হয়, খবর দেওয়ার পর এইচএম কোস্টগার্ড ও জরুরি সেবাদানকারী সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় ২০ মিনিট সময় নেয়। ওই সংকটাপন্ন সময়ে উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই জীবন বাজি রেখে পানিতে নেমে পড়েছিলেন স্থানীয় বাসিন্দা ‘ক্রেগ বোয়ের’। নিজের জীবন চরম ঝুঁকিতে ফেলে তিনি ভেসে যাওয়া সদস্যদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালান, যার সাহসিকতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছে শোকাহত পরিবারটি।

এক আনন্দঘন পারিবারিক ছুটির মুহূর্ত এভাবে তিন-তিনটি প্রাণ কেড়ে নিয়ে এক অপূরণীয় শূন্যতা ও শোকের ছায়ায় ঢাকা ফেলে দিল পুরো পরিবারটিতে।

আরও

রানি দ্বিতীয় এলিজাবেথের ঐতিহাসিক রেকর্ড যেভাবে উদযাপন করেছিল বিশ্ব

যুক্তরাজ্যের খবর

রানি দ্বিতীয় এলিজাবেথের ঐতিহাসিক রেকর্ড যেভাবে উদযাপন করেছিল বিশ্ব

যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় সিংহাসনে থাকার রেকর্ড গড়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর ব্রি...

২০২৬-০৯-০৯ ০০:০১

লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

যুক্তরাজ্যের খবর

লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

আনন্দঘন পরিবেশে যুক্তরাজ্যের লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। গত ৪ সেপ্টেম্বর লন্ডনের আইঅ...

২০২৬-০৯-০৫ ২২:৩১

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েটদের চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েটদের চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন

বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা গ্র্যাজুয়েটদের জন্য যুক্তরাজ্যে চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে...

২০২৬-০৮-২৭ ১৭:০৫

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির বাজারে বড় ধাক্কা, এক বছরে কমেছে ৪৫ শতাংশ

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির বাজারে বড় ধাক্কা, এক বছরে কমেছে ৪৫ শতাংশ

যুক্তরাজ্যে বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা গ্র্যাজুয়েটদের জন্য চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। নি...

২০২৬-০৮-২৭ ১২:৪৭

ধর্ষকদের ওষুধ দিয়ে যৌন উত্তেজনা কমিয়ে দেবে যুক্তরাজ্য

যুক্তরাজ্যের খবর

ধর্ষকদের ওষুধ দিয়ে যৌন উত্তেজনা কমিয়ে দেবে যুক্তরাজ্য

ধর্ষকদের ওষুধ দিয়ে যৌন উত্তেজনা কমিয়ে দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাজ্য। ইংল্যান্ড ও ওয়েলসে পরীক্ষামূলকভাবে চালু থাকা এ ক...

২০২৬-০৮-২৫ ১৭:০৯

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের দায়িত্বে কে এই মোহাম্মদ আব্দুল মুহিত?

যুক্তরাজ্যের খবর

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের দায়িত্বে কে এই মোহাম্মদ আব্দুল মুহিত?

যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক পররাষ্ট্রসচিব ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতি...

২০২৬-০৮-২৫ ১২:৪৯