শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

যশোরের শীর্ষ সন্ত্রাসী জিতু খুন

যশোরের শীর্ষ সন্ত্রাসী  জিতু খুন

যশোর শহরের শীর্ষ সন্ত্রাসী হত্যাসহ ১৪ মামলার আসমি শরিফুল ইসলাম জিতুকে (৩৫) এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২২ জুলাই) রাত ১১ টার দিকে শহরের বারান্দীপাড়া ফুলতলা মোড়ে তার ওপর হামলার ঘটনা ঘটে। নিহত জিতু বারান্দী মোল্লাপাড়ার সিরাজুল ইসলামের ছেলে। তার মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে হত্যাকান্ডটি ঘটতে পারে বলে পুলিশের ধারণা। বিভিন্ন সূত্রে জানা গেছে, জিতু বারান্দীপাড়া ফুলতলা মোড়ে আড্ডা দিচ্ছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়৷ ৯৯৯-এ খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে সার্জারী বিভাগের চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার্ড করেন। 

রাতেই অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে নড়াইলে পৌঁছালে তিনি মারা যান। পরে জিতুর মরদেহ যশোর জেনারেল হাসপাতালে ফেরত আনা হয়।হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, অতিরিক্ত রক্তক্ষরণে জিতুর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হাসপাতালে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) এস আই সাইফুল ইসলাম জানান, নিহত জিতুর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। স্থানীয়রা জানিয়েছেন, জিতু যশোর শহরের শীর্ষ সন্ত্রাসীদের একজন। 

২০২২ সালে তাতী লীগ নেতা আব্দুর রহমান কাকনকে হত্যা করে জিতু। ঢাকা রোড, বকচর, নীলগঞ্জসহ বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার করে আসছিল। চাঁদাবাজি, ছিনতাই, অস্ত্র ও মাদকের কারবারের সাথে জড়িত ছিল জিতু। তার অত্যাচারে অনেকেই অতিষ্ঠ ছিল। গত ৭ মে রাতে ডিবি পুলিশ বারান্দীপাড়া থেকে জিতুকে গ্রেফতার করে। 

৮ মে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। সম্প্রতি জামিনে বের হয়ে এলাকায় ফিরে আসে জিতু। পূর্ব বিরোধের জের ধরে এলাকার প্রতিপক্ষ সন্ত্রাসীরা তাকে খুন করতে পারে। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল জানান, জিতু হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

তবে এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হাতে তিনি খুন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে। নিহত জিতুর বিরুদ্ধে থানায় ১৪টির মতো মামলা আছে।

 

আরও

শ্রীপুরে বিকাশের টাকাবাহী গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ক্যাশ ম্যানেজার

সারা দেশ

শ্রীপুরে বিকাশের টাকাবাহী গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ক্যাশ ম্যানেজার

গাজীপুরের শ্রীপুরে বিকাশের টাকাবাহী প্রাইভেটকারের পথ আটকে ক্যাশ ম্যানেজারকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় গাড়িতে থাকা আর...

২০২৬-১০-০৯ ২১:৩০

চলতি বছর ছয় কোটি পর্যন্ত গাছ লাগানোর পরিকল্পনা সরকারের

সারা দেশ

চলতি বছর ছয় কোটি পর্যন্ত গাছ লাগানোর পরিকল্পনা সরকারের

চলতি বছর পাঁচ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা বাড়িয়ে সাড়ে পাঁচ থেকে ছয় কোটি গাছ লাগানোর পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে বছ...

২০২৬-১০-০৯ ২১:১৮

‘কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয়, আমি জানি’: এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু

সারা দেশ

‘কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয়, আমি জানি’: এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু

সারের লাইসেন্স দেওয়া নিয়ে উপজেলা ও জেলা প্রশাসনের ভূমিকা সম্পর্কে অসন্তোষ প্রকাশ করেছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএ...

২০২৬-১০-০৯ ২১:০১

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

সারা দেশ

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনে দায়িত্বশ...

২০২৬-১০-০৯ ২০:৪৯

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

সারা দেশ

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের (১৫) মরদেহ যশোরে দাফন করা হয়েছে...

২০২৬-১০-০৯ ১৯:১৬

গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা

সারা দেশ

গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা

‘ছোট শিশুটি কয়েকদিন ধরে পেট ব্যথায় ভুগছিল। গত দুইদিন ধরে গাইবান্ধা হাসপাতালে ভর্তি করাইছি। এখানে মানুষ গাদাগাদি করে ভর্ত...

২০২৬-১০-০৯ ১৯:১৪