শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

যশোরের এক মসজিদে ৮০ বিদেশিসহ সাড়ে ১৬শ মুসল্লির ইতেকাফ

যশোরের এক মসজিদে ৮০ বিদেশিসহ সাড়ে ১৬শ মুসল্লির ইতেকাফ

যশোরের একটি মসজিদে ৮০ জন বিদেশি মেহমানসহ মোট ১ হাজার ৬৬৪ জন মুসল্লি একসঙ্গে ইতেকাফে বসেছেন। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যশোর সদর উপজেলার সতীঘাটা এলাকার ঐতিহ্যবাহী আশরাফুল মাদারিস মসজিদে এ আয়োজন করা হয়েছে। বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে মসজিদজুড়ে তৈরি হয়েছে আধ্যাত্মিক পরিবেশ। এ আয়োজনকে কেন্দ্র করে সতীঘাটা এলাকাতেও দেখা দিয়েছে ভিন্নধর্মী আবহ।

মাদ্রাসাটির শিক্ষক মাওলানা হাসান ইমাম জানান, এ বছর ২০ রোজার রাত থেকে ১ হাজার ৬৬৪ জন মুসল্লি ইতেকাফে অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, পানামা, লন্ডন ও সিঙ্গাপুর থেকে আসা ৮০ জন বিদেশি মেহমান রয়েছেন। তাঁরা রমজানের শুরু থেকেই মাদ্রাসায় অবস্থান করছেন। এ ছাড়া মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লি রয়েছেন ১ হাজার ৫৬৪ জন।

মাওলানা হাসান ইমাম বলেন, বিপুল সংখ্যক মুসল্লির আবাসনের জন্য মাদ্রাসার চারতলা মসজিদটি ব্যবহার করা হচ্ছে। তবে মুসল্লির সংখ্যা ধারণক্ষমতার বেশি হওয়ায় মসজিদের ছাদে ত্রিপল টাঙিয়ে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। সেখানে অবস্থান করেই অনেক মুসল্লি ইবাদত-বন্দেগিতে সময় কাটাচ্ছেন।

মাদ্রাসাটির পরিচালক মাওলানা নাসিরুল্লাহ বলেন, যশোরের বিত্তবানদের সহযোগিতায় মাদ্রাসাটি পরিচালিত হয়। তাঁদের সহযোগিতা ও ইতেকাফে বসা মুসল্লিদের অর্থায়নে সেহেরি, ইফতারসহ খাবারের সব আয়োজন করা হচ্ছে।

তিনি আরও বলেন, বিভিন্ন দেশের প্রায় ৬০০ মুসল্লিকে ইতেকাফের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে ইরান যুদ্ধের কারণে ফ্লাইট বিপর্যয় ও ভিসা জটিলতার কারণে অধিকাংশ আমন্ত্রিত মুসল্লি আসতে পারেননি। যেসব বিদেশি মেহমান ইতেকাফে অংশ নিয়েছেন, তাঁরা রমজানের শুরু থেকেই মাদ্রাসায় অবস্থান করছেন। ইতেকাফ শেষে ঈদের নামাজের পর তাঁরা বিদায় নেবেন। ঐতিহ্য অনুযায়ী ইতেকাফকারী ও মাদ্রাসা-সংশ্লিষ্ট সবাই স্থানীয় সতীঘাটা ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন।

দেশি ও বিদেশি মুসল্লিদের এই বড় সমাগমকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীর মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তরিকুল ইসলাম নামে এক বাসিন্দা বলেন, প্রতিবছরই এখানে বিপুল সংখ্যক দেশি-বিদেশি মুসল্লি ইতেকাফে বসেন। এটি এলাকার জন্য রহমতস্বরূপ।

প্রসঙ্গত, এ মাদ্রাসায় বর্তমানে প্রায় দুই হাজার শিক্ষার্থী দ্বীনি শিক্ষা গ্রহণ করছে। তাঁদের মধ্যে ৫০ জন এতিম শিশু রয়েছে।

আরও

ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ৩

সারা দেশ

ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ৩

ঢাকার ধামরাইয়ে সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ত...

২০২৬-০৯-১৭ ১৯:৪১

গাইবান্ধায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

সারা দেশ

গাইবান্ধায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্ত্রীকে পিটিয়ে হত্যা মামলায় বিরাজ আলী নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।...

২০২৬-০৯-১৭ ১৮:১৪

ফরিদপুরে পথচারীকে গুলি, ২২ বোরের রিভলবার উদ্ধার

সারা দেশ

ফরিদপুরে পথচারীকে গুলি, ২২ বোরের রিভলবার উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এক পথচারীকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ার ঘটনায় ব্যবহৃত ২২ বোরের একটি রিভলবার উদ্ধার করেছে...

২০২৬-০৯-১৭ ১৮:১৩

বিদ্যুৎ চুরি রোধে ইজিবাইক গ্যারেজে ডিপিডিসির অভিযান,চার গ্যারেজকে ৪ লাখ টাকা জরিমানা

সারা দেশ

বিদ্যুৎ চুরি রোধে ইজিবাইক গ্যারেজে ডিপিডিসির অভিযান,চার গ্যারেজকে ৪ লাখ টাকা জরিমানা

বিদ্যুৎ চুরি ও অবৈধ ব্যবহার রোধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়েছে ডিপিডিসি। অভিযানে চারটি ইজিবাইক গ্যারেজকে মোট...

২০২৬-০৯-১৭ ১৮:১২

কুড়িগ্রামে মাতৃত্বকালীন পুষ্টি ভাতা বিষয়ক সভা অনুষ্ঠিত

সারা দেশ

কুড়িগ্রামে মাতৃত্বকালীন পুষ্টি ভাতা বিষয়ক সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গর্ভবতী নারীদের মাতৃত্বকালীন পুষ্টি ভাতা বিষয়ক কমিউনিটি স্কোর কার্ডের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে সেবাগ্রহীতা ও...

২০২৬-০৯-১৭ ১৮:০৯