বৃহস্পতিবার ( ১৭ সেপ্টেম্বর) বিকেলের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবির সহকারী পরিচালক ( মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
গ্রেফতারকৃত আনোয়ার হোসেন মানিক ওরফে আঙ্গুর বগুড়ার ধনুট উপজেলার গোপালপুর খাদুলি গ্রামের আলতাফ আলীর ছেলে।
এর আগে বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে পলাশবাড়ী থানার ঢোল ভাঙ্গা বাজার এলাকার তামিম ওয়ার্ল্ড্ডিং এন্ড ওয়ার্কশপের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা এসআরবি- ১৩, সিপিসি-৩, বগুড়া এসআরবি-১২ সিপিএসসি ক্যাম্পের একটি যৌথ অভিযানিক দল এ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তার হওয়া আনোয়ার হোসেন মানিক ওরফে আঙ্গুরের বিরুদ্ধে গাজীপুরের কালিয়াকৈর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা দুইটি মামলা রয়েছে। দুটি মামলার মধ্যে কারিয়াকৈর থানার মামলা নং-৩৪(১২) ২০, জিআর-৪৭২/২০ এবং মামলা নং-২৮(০৯) ২১, জিআর ৪২৭/২১।
২০১৮ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬ (১ )এর ১০(ক) ধারায় আদালত তাকে এক বছরের সাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো সাত দিনের বিনা সাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ ব্যাপারে এসআরবির সহকারি পরিচালক( মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সাংবাদিক ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে ।