বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ৩

ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ৩

ঢাকার ধামরাইয়ে সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জের পার্শ্ববর্তী ধামরাই উপজেলার পশ্চিম নান্দেশ্বরী বটতলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​দুর্ঘটনায় নিহতরা হলেন জাকারিয়া (১৩) ও আখি আক্তার (২৫)। নিহত অপরজন সিএনজি চালক জুয়েল (৪০), এদের সকলেরই বাড়ি টাঙ্গাইল জেলায়।

​অন্যদিকে দুর্ঘটনায় আহতরা হলেন লাকী আক্তার (৩২), আবুল হোসেন (৬৫) ও সেলিম (৩৫)। আহতদের উদ্ধার করে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

​স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়,বৃহস্পতিবার বিকেলে ধামরাইয়ের পশ্চিম নান্দেশ্বরী বটতলা আরবিসি ইটভাটা এলাকায় একটি যাত্রীবোঝাই সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের জোরালো সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই সিএনজি চালক জুয়েল (৪০) নিহত হয়।

দুই জনকে সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসা তাদের মৃত্যু ঘোষণা করেন।
​নিহত আখি আক্তারের বাবা আহত আবুল হোসেন জানান, সিএনজিটিতে চালকসহ মোট সাতজন যাত্রী ছিলেন। দুর্ঘটনার তীব্রতায় তিনজন প্রাণ হারালেও সাদিয়া নামে ৬ বছরের একটি শিশু কোনো আঘাত না পেয়ে অলৌকিকভাবে সম্পূর্ণ সুস্থ রয়েছে।

​খবর পেয়ে স্থানীয়রা ও পুলিশ উদ্ধার কাজ পরিচালনা করে। ধামরাই থানা কাওয়ালীপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস হোসেন জানান, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। দুর্ঘটনাজনিত আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরও

ফরিদপুরে পথচারীকে গুলি, ২২ বোরের রিভলবার উদ্ধার

সারা দেশ

ফরিদপুরে পথচারীকে গুলি, ২২ বোরের রিভলবার উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এক পথচারীকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ার ঘটনায় ব্যবহৃত ২২ বোরের একটি রিভলবার উদ্ধার করেছে...

২০২৬-০৯-১৭ ১৮:১৩

বিদ্যুৎ চুরি রোধে ইজিবাইক গ্যারেজে ডিপিডিসির অভিযান,চার গ্যারেজকে ৪ লাখ টাকা জরিমানা

সারা দেশ

বিদ্যুৎ চুরি রোধে ইজিবাইক গ্যারেজে ডিপিডিসির অভিযান,চার গ্যারেজকে ৪ লাখ টাকা জরিমানা

বিদ্যুৎ চুরি ও অবৈধ ব্যবহার রোধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়েছে ডিপিডিসি। অভিযানে চারটি ইজিবাইক গ্যারেজকে মোট...

২০২৬-০৯-১৭ ১৮:১২

কুড়িগ্রামে মাতৃত্বকালীন পুষ্টি ভাতা বিষয়ক সভা অনুষ্ঠিত

সারা দেশ

কুড়িগ্রামে মাতৃত্বকালীন পুষ্টি ভাতা বিষয়ক সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গর্ভবতী নারীদের মাতৃত্বকালীন পুষ্টি ভাতা বিষয়ক কমিউনিটি স্কোর কার্ডের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে সেবাগ্রহীতা ও...

২০২৬-০৯-১৭ ১৮:০৯

লালমনিরহাটে ভুয়া এসআই সেজে গাঁজা পাচার, গ্রেপ্তার-৩

সারা দেশ

লালমনিরহাটে ভুয়া এসআই সেজে গাঁজা পাচার, গ্রেপ্তার-৩

লালমনিরহাটের সদর উপজেলায় পুলিশ কর্মকর্তা (এসআই) পরিচয়ে অভিনব কায়দায় মাদক পাচারকালে ৯ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ...

২০২৬-০৯-১৭ ১৮:০৭