বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

গাইবান্ধায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্ত্রীকে পিটিয়ে হত্যা মামলায় বিরাজ আলী নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. মিজানুর রহমান মিজান।

এর আগে, বুধবার( ১৬ সেপ্টেম্বর) বিকেলের দিকে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোল্ল্যা সাইফুল আলম এ আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের রামনাথপুর গ্রামের দুদু মিয়ার মেয়ে দুলালী বেগমের সাথে একই উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বোগদহ পলুপাড়ার ফইম উদ্দিনের ছেলে বিরাজ আলীর সাথে ৮/৯ বছর পূর্বে তাদের বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে ২টি সন্তান জন্ম গ্রহণ করে। কিন্তু বিরাজ আলী তুচ্ছ ঘটনায় সবসময় ঝগড়া বিবাদ করে আসছিল।

 এক পর্যায়ে স্ত্রী দুলালী ও সন্তানদের ভরন না দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এর পর দুলালী বেগম বাবার বাড়িতেই থাকে। জীবন বাচার তাগিদে দুলালী বেগম পার্শ্ববর্তী বালুয়াহাটের এক বাড়িতে ঝিয়ের কাজ করে। দুলালী বেগম কাজ শেষে বাড়ি ফেরার পথে গত ২০০৭ সালের ১৪ মে রাত ১১টার দিকে বাড়িতে আসার সময় আসামী বিরাজ আলীসহ তার সঙ্গীয় ৪/৫ জন দুলালী বেগমের পথরোধ করে তাকে জোর পূর্বক বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। 

এসময় দুলালী বেগম যেতে না চাইলে বিরাজ আলী স্ত্রী দুলালীকে ধারালো ছোরা দিয়ে এলোপাথারিভাবে আঘাত করলে সে গুরুতর আহত হয়। এসময় দুলালীর আত্মচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে গোবিন্দগঞ্জ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই সে মারা যায়।এ ঘটনায় দুলালীর মামা শহিদুল ইসলাম বাদি হয়ে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

আরও

জয়পুরহাটে দুই দিনে ক্লাসে অসুস্থ ২৯ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ২২

সারা দেশ

জয়পুরহাটে দুই দিনে ক্লাসে অসুস্থ ২৯ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ২২

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় একটি উচ্চবিদ্যালয়ে ক্লাস চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ২২ জন শিক্ষার্থী। তাৎক্ষণিকভাবে অসুস্...

২০২৬-০৯-১৭ ০৯:০২

গাইবান্ধায় ডিবি পরিচয়ে যুবককে  অপহরণ-অর্থ আদায়ের অভিযোগ

সারা দেশ

গাইবান্ধায় ডিবি পরিচয়ে যুবককে অপহরণ-অর্থ আদায়ের অভিযোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে নয়ন মিয়া (২৪) নামের এক যুবককে তুলে নিয়ে জিম্মি, অর্থ আদায় ও মারধরের অভি...

২০২৬-০৯-১৬ ২২:৪২

মাদক ব্যবসায়ী চাঁদাবাজিও সন্ত্রাসী বিএনপির হলেও কোনো ছাড় নেই-গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

সারা দেশ

মাদক ব্যবসায়ী চাঁদাবাজিও সন্ত্রাসী বিএনপির হলেও কোনো ছাড় নেই-গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, আমাদের সরকার ক্ষমতায় আসার পরে প্রধানমন্ত্রীর একটা মেসেজ ছিল যে,...

২০২৬-০৯-১৬ ২২:৪১

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ৩০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সারা দেশ

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ৩০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার...

২০২৬-০৯-১৬ ২২:৩৮

জীবননগরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, আহত-৬

সারা দেশ

জীবননগরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, আহত-৬

চুয়াডাঙ্গার জীবননগরে যাত্রীবাহী পূর্বাশা পরিবহনের একটি বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আহরণ (৫০) নামে এক নারীর মৃত্যু হ...

২০২৬-০৯-১৬ ২২:৩৭