বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কুড়িগ্রামে মাতৃত্বকালীন পুষ্টি ভাতা বিষয়ক সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে মাতৃত্বকালীন পুষ্টি ভাতা বিষয়ক সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গর্ভবতী নারীদের মাতৃত্বকালীন পুষ্টি ভাতা বিষয়ক কমিউনিটি স্কোর কার্ডের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে সেবাগ্রহীতা ও সেবাদাতাদের মধ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম মহিলা বিষয়ক অধিদপ্তর হলরুমে অনুষ্ঠিত সভায় সাংবাদিক হুমায়ুন কবির সূর্য'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অ:দা) জয়ন্তী রানী, হলোখানা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম রেজা, এএফএডি’র প্রধান নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন, কার্তিক চন্দ্র সেন প্রমুখ।

সভায় কমিউনিটি স্কোর কার্ডের মাধ্যমে সেবাগ্রহীতা ও সেবাদাতাদের মধ্যে মাতৃত্বকালীন পুষ্টি ভাতা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার ভিত্তিতে সেবার মানোন্নয়ন, সেবাপ্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান সমস্যা সমাধান এবং কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। উক্ত কর্মপরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
 

উল্লেখ্য, কুড়িগ্রাম জেলার প্রান্তিক নারীদের ক্ষমতায়ন প্রকল্প (Empowering Vulnerable Women – EVW) প্রকল্পটি নাগরিক সংগঠনের অংশগ্রহণে জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ (ইসিসেপ) প্রকল্পের আওতায় কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ও হলোখানা ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির আওতায় ৮৮টি নারী দল গঠন করে মোট ২,৬৪০ জন সদস্যকে সম্পৃক্ত করা হয়েছে।

ক্রিশ্চিয়ান এইড ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় অ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি) প্রকল্পটি বাস্তবায়ন করছে।
প্রকল্পের অন্যতম লক্ষ্য হলো প্রান্তিক নারীদের ক্ষমতায়ন, নারীর প্রতি সহিংসতা হ্রাস, নেতৃত্বের বিকাশ, সরকারি সেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং টেকসই জীবিকায়নের সুযোগ সৃষ্টি করা।

আরও

জয়পুরহাটে দুই দিনে ক্লাসে অসুস্থ ২৯ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ২২

সারা দেশ

জয়পুরহাটে দুই দিনে ক্লাসে অসুস্থ ২৯ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ২২

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় একটি উচ্চবিদ্যালয়ে ক্লাস চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ২২ জন শিক্ষার্থী। তাৎক্ষণিকভাবে অসুস্...

২০২৬-০৯-১৭ ০৯:০২

গাইবান্ধায় ডিবি পরিচয়ে যুবককে  অপহরণ-অর্থ আদায়ের অভিযোগ

সারা দেশ

গাইবান্ধায় ডিবি পরিচয়ে যুবককে অপহরণ-অর্থ আদায়ের অভিযোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে নয়ন মিয়া (২৪) নামের এক যুবককে তুলে নিয়ে জিম্মি, অর্থ আদায় ও মারধরের অভি...

২০২৬-০৯-১৬ ২২:৪২

মাদক ব্যবসায়ী চাঁদাবাজিও সন্ত্রাসী বিএনপির হলেও কোনো ছাড় নেই-গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

সারা দেশ

মাদক ব্যবসায়ী চাঁদাবাজিও সন্ত্রাসী বিএনপির হলেও কোনো ছাড় নেই-গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, আমাদের সরকার ক্ষমতায় আসার পরে প্রধানমন্ত্রীর একটা মেসেজ ছিল যে,...

২০২৬-০৯-১৬ ২২:৪১

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ৩০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সারা দেশ

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ৩০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার...

২০২৬-০৯-১৬ ২২:৩৮

জীবননগরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, আহত-৬

সারা দেশ

জীবননগরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, আহত-৬

চুয়াডাঙ্গার জীবননগরে যাত্রীবাহী পূর্বাশা পরিবহনের একটি বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আহরণ (৫০) নামে এক নারীর মৃত্যু হ...

২০২৬-০৯-১৬ ২২:৩৭