সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

ফিচার-লাইফস্টাইল

যেসব খাবার ও পানীয় নীরবে ক্ষতি করছে দাঁতের এনামেল

যেসব খাবার ও পানীয় নীরবে ক্ষতি করছে দাঁতের এনামেল

ঝকঝকে সাদা দাঁত শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটি সুস্বাস্থ্যেরও গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসে এমন অনেক খাবার ও পানীয় রয়েছে, যা ধীরে ধীরে দাঁতের সবচেয়ে শক্ত স্তর ‘এনামেল’ ক্ষয় করে দেয়।

অনেকেই মনে করেন শুধু মিষ্টিজাতীয় খাবার দাঁতের ক্ষতি করে, তবে বাস্তবে অ্যাসিডিক পানীয়, সফট ড্রিঙ্কস এমনকি কিছু ফলের জুসও দাঁতের জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষজ্ঞদের মতে, কী খাচ্ছেন তার পাশাপাশি কীভাবে খাচ্ছেন—সেটিও সমান গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় ধরে চুমুক দিয়ে পান করা বা বারবার অ্যাসিডিক খাবার গ্রহণ দাঁতের ক্ষতির ঝুঁকি বাড়ায়।

দাঁতের জন্য ক্ষতিকর ১০টি খাবার ও পানীয়

১. সফট ড্রিঙ্কস (কার্বোনেটেড পানীয়)

২. এনার্জি ড্রিঙ্ক

৩. ফলের জুস (বিশেষ করে সিট্রাস)

৪. আইসড টি (উচ্চ সিট্রিক অ্যাসিডযুক্ত)

৫. ক্যান্ডি ও চকলেট

৬. টক ফল (লেবু, কমলা ইত্যাদি)

৭. স্পোর্টস ড্রিঙ্ক

৮. কফি (বিশেষ করে বেশি চিনি যুক্ত)

৯. অ্যালকোহল

১০. ভিনেগারযুক্ত খাবার

কীভাবে দাঁত রক্ষা করবেন

কিছু সহজ অভ্যাস দাঁতের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে—

দীর্ঘ সময় ধরে অ্যাসিডিক বা চিনিযুক্ত পানীয় চুমুক দিয়ে পান না করা

পর্যাপ্ত পানি পান করা

অ্যাসিডিক খাবারের সঙ্গে দুধ বা দুধজাত খাবার খাওয়া

খাওয়ার পর পানি দিয়ে কুলি করা

পানীয় পানের সময় স্ট্র ব্যবহার করা

ওরাল হাইজিন টিপস

নরম ব্রাশ ও ফ্লোরাইড টুথপেস্ট দিয়ে নিয়মিত দাঁত ব্রাশ করা

প্রতিদিন ফ্লস ব্যবহার করা

সুগার-ফ্রি চুইংগাম চিবানো

নিয়মিত ডেন্টিস্টের পরামর্শ নেওয়া

অ্যালকোহলমুক্ত মাউথওয়াশ ব্যবহার করা

অ্যাসিডিক খাবার খাওয়ার পর ৩০–৬০ মিনিট অপেক্ষা করে ব্রাশ করা

সচেতন খাদ্যাভ্যাস ও সঠিক যত্নই পারে দাঁতের এনামেল ক্ষয় রোধ করে দীর্ঘদিন সুস্থ ও সুন্দর হাসি বজায় রাখতে।

আরও

চাঁদাবাজির অর্থ কি বৈধ? ইসলামের সুস্পষ্ট নির্দেশনা

ফিচার-লাইফস্টাইল

চাঁদাবাজির অর্থ কি বৈধ? ইসলামের সুস্পষ্ট নির্দেশনা

সমাজে মানুষের নিরাপত্তা শুধু তার জীবনের নিরাপত্তার নাম নয়; তার উপার্জন, সম্পদ, সম্মান এবং স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিক...

২০২৬-১০-০৯ ১৪:৫২

প্রেম নাকি ভালোবাসার অভিনয়? জেনে নিন ৩ উপায়ে

ফিচার-লাইফস্টাইল

প্রেম নাকি ভালোবাসার অভিনয়? জেনে নিন ৩ উপায়ে

জীবনে প্রেম কখন, কীভাবে হাজির হবে, তা কেউ বলতে পারে না। আপনার সঙ্গী দিনরাত আপনাকে সময় দিচ্ছে মানেই যে আপনার প্রেমে সে বু...

২০২৬-১০-০৫ ১০:৪৯

অক্সফোর্ড-ক্যামব্রিজেরও আগে, এক মুসলিম নারীর হাতে গড়া যে বিশ্ববিদ্যালয়

ফিচার-লাইফস্টাইল

অক্সফোর্ড-ক্যামব্রিজেরও আগে, এক মুসলিম নারীর হাতে গড়া যে বিশ্ববিদ্যালয়

উত্তর আফ্রিকার মুসলিমপ্রধান দেশ মরক্কোর প্রাচীন শহর ফেজ। পাহাড়ঘেরা এই শহরের রাস্তাগুলো এতটাই সরু ও আঁকাবাঁকা যে, অনেক পথ...

২০২৬-১০-০২ ১৯:০৮