শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

ফিচার-লাইফস্টাইল

প্রেম নাকি ভালোবাসার অভিনয়? জেনে নিন ৩ উপায়ে

প্রেম নাকি ভালোবাসার অভিনয়? জেনে নিন ৩ উপায়ে

জীবনে প্রেম কখন, কীভাবে হাজির হবে, তা কেউ বলতে পারে না। আপনার সঙ্গী দিনরাত আপনাকে সময় দিচ্ছে মানেই যে আপনার প্রেমে সে বুঁদ হয়ে রয়েছে তা কিন্তু নয়। হতে পারে, সে হয়তো কেবল কিছু সুবিধা পেতে বা সামাজিক মর্যাদার লোভেই আপনার পাশে রয়েছে। সঙ্গীর মনে কী চলছে তা বুঝবেন কীভাবে? চলুন ৩টি পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া যাক যেগুলোর মাধ্যমে কিছুটা হলেও আঁচ করতে পারবেন আপনার জীবন সঙ্গীর সম্পর্কে।

 

১. সম্পর্কে থাকলে দু’জনই একে অপরের ঘনিষ্ঠদের সঙ্গে পরিচিত হবেন, তা খুবই স্বাভাবিক। প্রিয়জনদের কাছে সঙ্গী আপনাকে কীভাবে পরিচয় করাচ্ছে, এটা লক্ষ্য করুন। পরিচয়ের মূল কেন্দ্রবিন্দুতে সে যদি আপনার পরিচিতি, পদমর্যাদা, আর্থিক অবস্থার কথাই জানায়, তাহলে নিশ্চিত হয়ে যান সে আপনাকে ভালোবাসে না।

২. আপনার সঙ্গে সম্পর্কের বিষয়টা নিয়ে প্রকাশ্যে যতটা মাতামাতি করে, একান্তে কি ছবিটা একেবারেই বদলে যায়? ব্যক্তিগত স্তরে আপনার নিজেকে কি তার কাছে গুরুত্বহীন মনে হয়? সম্পর্কের উষ্ণতা যদি বাইরের মানুষকে দেখানোর জন্য হয়ে থাকে তাহলে তা একেবারেই ভালোবাসা নয়।

৩. সঙ্গীর প্রতি গর্ববোধ করা ভালো। তবে সঙ্গীর কাছে যখন আপনার মূল্য আপনার দেওয়া সামাজিক মর্যাদা, সুযোগ-সুবিধা বা ভাবমূর্তির উপর নির্ভরশীল হয়ে যায় তখন তা সমস্যার। আপনার সামাজিক মর্যাদা কোনো কারণে ক্ষুণ্ন হলেই যদি সঙ্গীর আগ্রহ কমে যায়, তাহলে নিশ্চিত হয়ে যান, কেবল স্বার্থের জন্যই সে আপনার সঙ্গে রয়েছে। এই ধরনের সম্পর্কে আটকে পড়েছেন বুঝলে দ্রুতই নিজেকে সরিয়ে নিন। অন্যথায় প্রবল ধাক্কা খেতে পারেন।

আরও

চাঁদাবাজির অর্থ কি বৈধ? ইসলামের সুস্পষ্ট নির্দেশনা

ফিচার-লাইফস্টাইল

চাঁদাবাজির অর্থ কি বৈধ? ইসলামের সুস্পষ্ট নির্দেশনা

সমাজে মানুষের নিরাপত্তা শুধু তার জীবনের নিরাপত্তার নাম নয়; তার উপার্জন, সম্পদ, সম্মান এবং স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিক...

২০২৬-১০-০৯ ১৪:৫২

অক্সফোর্ড-ক্যামব্রিজেরও আগে, এক মুসলিম নারীর হাতে গড়া যে বিশ্ববিদ্যালয়

ফিচার-লাইফস্টাইল

অক্সফোর্ড-ক্যামব্রিজেরও আগে, এক মুসলিম নারীর হাতে গড়া যে বিশ্ববিদ্যালয়

উত্তর আফ্রিকার মুসলিমপ্রধান দেশ মরক্কোর প্রাচীন শহর ফেজ। পাহাড়ঘেরা এই শহরের রাস্তাগুলো এতটাই সরু ও আঁকাবাঁকা যে, অনেক পথ...

২০২৬-১০-০২ ১৯:০৮

বীজ থেকে পুষ্টি পেতে যেভাবে খাবেন

ফিচার-লাইফস্টাইল

বীজ থেকে পুষ্টি পেতে যেভাবে খাবেন

আজকাল মানুষ নিজেদের খাদ্যাভ্যাস সম্পর্কে ক্রমশ সচেতন হচ্ছে। সুস্থ থাকতে অনেকেই তাদের দৈনন্দিন খাবারে বিভিন্ন ধরণের বীজ য...

২০২৬-০৯-২৭ ১৩:০১