মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ভ্রাম্যমাণ ভ্যানে প্রযুক্তি শিক্ষা: কাপ্তাইয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের ব্যতিক্রমী উদ্যোগ

ভ্রাম্যমাণ ভ্যানে প্রযুক্তি শিক্ষা: কাপ্তাইয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের ব্যতিক্রমী উদ্যোগ

যুব উন্নয়ন অধিদপ্তরাধীন "টেকনোলজি এম পাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় রাঙামাটির কাপ্তাইয়ে ২ মাস মেয়াদী ভ্রাম্যমান ভ্যানে কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বুধবার (১ জুলাই)  বেলা ১২ টায় কাপ্তাই উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমান গাড়িতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:   রায়হানুল ইসলাম। উদ্বোধন শেষ করে অতিথিরা ভ্রাম্যমান গাড়ির ভেতরে  ঘুরে দেখেন। 

এর আগে এদিন   সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরী তে  উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময়   প্রধান অতিথির বক্তব্যে  কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলাম  বলেন, সরকার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়েছে। সরকার কারিকুলাম অনুযায়ী বই এবং প্রশিক্ষক দিয়েছেন এই কোর্সের জন্য। প্রশিক্ষণ শেষ করে তোমরা নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলে স্বাবলম্বী  হতে পারবে।

কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা  মোহাম্মদ হোসেন এর সভাপতিত্বে সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা খায়রুল আলম এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন। 

২  মাস মেয়াদী এই ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে কাপ্তাই উপজেলার  ৪০ জন যুব যুবতী অংশ নিচ্ছেন এবং এতে প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ প্রদান করছেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের প্রশিক্ষক  দীন বন্ধু রায় এবং মো ফরাইজুল ইসলাম।

আরও

জীবননগরে ৪টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

সারা দেশ

জীবননগরে ৪টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৪টি স্বর্ণের বারসহ মো. সেলিম (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবির মহেশপ...

২০২৬-১০-১২ ১৪:৫৮

কুড়িগ্রামে রাধাগোবিন্দ মন্দিরের মুর্তি চুরি

সারা দেশ

কুড়িগ্রামে রাধাগোবিন্দ মন্দিরের মুর্তি চুরি

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম রাঙাতিপাড়ায় হরিপদ রায়ের পারিবারিক রাধা গোবিন্দ মন্দিরের মুর্তি চুরি...

২০২৬-১০-১২ ১৪:৫৭

চরম দুর্ভোগে স্থানীয়রা, বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ

সারা দেশ

চরম দুর্ভোগে স্থানীয়রা, বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ

বান্দরবান-থানচি সড়কে টানা তিন দিন ধরে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকার পর এবার চাঁদের গাড়ি (জিপ) ও মাহেন্দ্র চলাচলও বন্ধ...

২০২৬-১০-১২ ১৪:১৯

নেত্রকোনা রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন

সারা দেশ

নেত্রকোনা রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নেত্রকোনা ইউনিটের বিশেষ সাধারণ সভা ও ইউনিট কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) মেয়াদের দ্বি-ব...

২০২৬-১০-১২ ১৩:৫০

গাইবান্ধায় বিভিন্ন মাদকদ্রব্যসহ নারী মাদক-কারবারি চামেলী রানী গ্রেফতার

সারা দেশ

গাইবান্ধায় বিভিন্ন মাদকদ্রব্যসহ নারী মাদক-কারবারি চামেলী রানী গ্রেফতার

গাইবান্ধা শহরের সুইপার পট্টিতে অভিযান চালিয়ে ইয়াবা, গাজা ও মদসহ চামেলী রানী (৪২) নামের এক নারী মাদক-কারবারিকে গ্রেফতার...

২০২৬-১০-১২ ১৩:৪০

গাইবান্ধায় গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ : গ্রেফতার ২

সারা দেশ

গাইবান্ধায় গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ : গ্রেফতার ২

গাইবান্ধার সাঘাটায় বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে এক গৃহবধু (২১)কে পরিত্যক্ত ইটভাটায় নিয়ে ধর্ষণের লোহমর্ষক ঘটনা ঘটেছে। এ সময়...

২০২৬-১০-১২ ১৩:৩৭