বিজিবি জানিয়েছে, ৫৮ বিজিবির অধীনস্থ গয়েশপুর বিওপির হাবিলদার মো. ইছাব্বর আলীর নেতৃত্বে একটি বিশেষ টহলদল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করছিলেন।
গয়েশপুর যাত্রী ছাউনির সামনে থেকে স্বর্ণ চোরাকারবারি সন্দেহে মো. সেলিমকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ৪ পিস স্বর্ণের বার ও ব্যাটারি চালিত একটি অটো ভ্যান জব্দ করা হয়।
বিজিবি জানায়, স্বর্ণের বার গুলোর আনুমানিক ওজন ৫শ' ৭৬গ্রাম। চুয়াডাঙ্গা জুয়েলারি সমিতির মাধ্যমে স্বর্ণের বার টেস্টিং করার পর সিজার মূল্য নির্ধারণ করা হবে।
বিজিবি আরও জানিয়েছে, আটককৃত আসামি মো. সেলিমকে জীবননগর থানায় সোপর্দ এবং উদ্ধারকৃত স্বর্ণগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা প্রদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।