সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় বিভিন্ন মাদকদ্রব্যসহ নারী মাদক-কারবারি চামেলী রানী গ্রেফতার

গাইবান্ধায় বিভিন্ন মাদকদ্রব্যসহ নারী মাদক-কারবারি চামেলী রানী গ্রেফতার

গাইবান্ধা শহরের সুইপার পট্টিতে অভিযান চালিয়ে ইয়াবা, গাজা ও মদসহ চামেলী রানী (৪২) নামের এক নারী মাদক-কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ।

সোমবার (১২ অক্টোবর) সকালের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার।

গ্রেফতারকৃত চামেলি রানী সুইপার পট্টি জেলা পোস্ট অফিস এলাকার রঞ্জিতের স্ত্রী।

এর আগে রোববার (১১ অক্টোবর) বিকেলের দিকে শহরের সুইপার পট্টিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল চামেলী রানীর বাড়িতে অভিযান পরিচালনা করেন। ওই অভিযানে ইয়াবা ট্যাবলেট, গাজা ও মদ জব্দ করা হয়। এ সময় নারী মাদক-কারবারি চামেলী রানীকে গ্রেফতার করা হয়েছে।

জেলা গোয়েন্দা (ডিবি )পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয় । অভিযানে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য জব্দসহ নারী মাদক- কারবারি চামেলী রানীকে গ্রেফতার করা হয়েছে। 

আরও

ফেনীতে হারানো ৫০ মোবাইল ফোন উদ্ধার করে  মালিকদের কাছে হস্তান্তর করলো পুলিশ

সারা দেশ

ফেনীতে হারানো ৫০ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করলো পুলিশ

ফেনীতে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।

২০২৬-১০-১১ ২১:০৬

সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান

সারা দেশ

সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান

জাতীয় সড়ক নিরাপত্তা দিবস–২০২৬ উপলক্ষে ফরিদপুরের সারদা সুন্দরী মহিলা কলেজে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতাম...

২০২৬-১০-১১ ২০:০০

ফেনীতে ইস্টিশন কনভেনশনের  এ-প্লাস মানের গ্রেড অর্জন

সারা দেশ

ফেনীতে ইস্টিশন কনভেনশনের এ-প্লাস মানের গ্রেড অর্জন

ফেনীর ইস্টিশন রেস্টুরেন্ট এন্ড কনভেনশন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দ্বিতীয় বারের মত এ প্লাস (A+) মানের গ্রেড অর্জ...

২০২৬-১০-১১ ১৯:৫৯

গাইবান্ধায় এক টাকার মাস্টার লুৎফর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

সারা দেশ

গাইবান্ধায় এক টাকার মাস্টার লুৎফর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

এক টাকার শিক্ষক লুৎফর রহমান। বয়সের ভারে নুয়ে পড়া শরীরেও থামেনি পাঠদান। প্রায় পাঁচ দশকের বেশি সময় ধরে শিশুদের মাঝে শ...

২০২৬-১০-১১ ১৯:১৮

মাদক থেকে তরুণদের ফেরাতে খেলাধুলাকে  অগ্রাধিকার দেওয়া হচ্ছে: ত্রাণমন্ত্রী

সারা দেশ

মাদক থেকে তরুণদের ফেরাতে খেলাধুলাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: ত্রাণমন্ত্রী

তরুণ প্রজন্মকে খেলার মাঠমুখী করা, দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলা এবং মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডক...

২০২৬-১০-১১ ১৯:১৫

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪