রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনী সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে জব্দকৃত বিপুল সংখ্যক গরু প্রকাশ্য নিলামে বিক্রি

ফেনী সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে জব্দকৃত বিপুল সংখ্যক গরু প্রকাশ্য নিলামে বিক্রি

ফেনী জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক চোরাচালান বিরোধী অভিযানে উদ্ধার ও জব্দ করা বিপুল সংখ্যক গরু সোমবার (১২ অক্টোবর) প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এবং বিজিবির উপস্থিতিতে এই নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিজিবি সূত্র জানায়, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সীমান্ত সুরক্ষায় নিয়মিত এবং বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজীসহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় চোরাপথে আনা বিপুল পরিমাণ ভারতীয় গরু জব্দ করা হয়। চোরাকারবারিরা সীমান্ত পার করে এসব গবাদিপশু বাংলাদেশে আনার পর বিজিবির টহল দলের ধাওয়ায় ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে উদ্ধারকৃত এসব গরু নিয়ম অনুযায়ী কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়।

কাস্টমস ও বিজিবি কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের অংশগ্রহণে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) ক্যাম্পে প্রকাশ্য নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে ৫৬ টি গরুর সর্বোচ্চ দরদাতা মোঃ লোকমান এর কাছে সরকারের নির্ধারিত রাজস্ব মূল্যে গরুগুলো আইনগতভাবে বিক্রি করা হয়েছে। এই নিলাম থেকে অর্জিত ১৮ লক্ষ ১১ হাজার টাকা সম্পূর্ণ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

নিলাম কার্যক্রম পরিচালনা করেন ফেনী কাস্টমসের ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা আজাদ হোসেন এবং ফেনী-৪ বিজিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম বলেন, পিএসসি বলেন, সীমান্তে সব ধরনের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা সজাগ ও তৎপর রয়েছে। দেশের অর্থনীতি রক্ষা এবং মাদক-চোরাচালানের বিস্তার রোধে বিজিবির এই কঠোর নজরদারি ও চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

আরও

সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

সারা দেশ

সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

অবরোধের মধ্যে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কের উজো বাজার এলাকায় সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলির ঘ...

২০২৬-১০-২২ ১৫:৪০

গাইবান্ধায় বাবার জানাজা- দাফনে মেয়ের আপত্তি, অবশেষ দেড় লাখ টাকায় জটিলতার নিরসন

সারা দেশ

গাইবান্ধায় বাবার জানাজা- দাফনে মেয়ের আপত্তি, অবশেষ দেড় লাখ টাকায় জটিলতার নিরসন

গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলায় ছেলের নামে জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে মৃত্যু বাবার জানাজা ও দাফন নিয়ে জটিলতার অবসান ঘ...

২০২৬-১০-১৪ ১৩:০৯

ঠাকুরগাঁও-১ জনগণের ভোট রক্ষায় সকলকে পাহাড়াদারের ভূমিকা পালন করতে হবে	-সেলিম উদ্দিন

সারা দেশ

ঠাকুরগাঁও-১ জনগণের ভোট রক্ষায় সকলকে পাহাড়াদারের ভূমিকা পালন করতে হবে -সেলিম উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্র...

২০২৬-১০-১৪ ১৩:০৫

ছাত্ররাজনীতি থেকে দলীয় নেতৃত্ব—পাংশার রাজনীতিতে চাঁদ আলী খানের দীর্ঘ পথচলা

সারা দেশ

ছাত্ররাজনীতি থেকে দলীয় নেতৃত্ব—পাংশার রাজনীতিতে চাঁদ আলী খানের দীর্ঘ পথচলা

রাজবাড়ীর পাংশা উপজেলার রাজনৈতিক অঙ্গনে পরিচিত নাম মো. চাঁদ আলী খান। ছাত্ররাজনীতি থেকে শুরু করে জনপ্রতিনিধিত্ব এবং দলীয় ন...

২০২৬-১০-১৪ ১৩:০২

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

সারা দেশ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর থেকে নদীর বিভিন্ন...

২০২৬-১০-১৩ ১৯:৫৭