আবেদনকারীরা শুধু পরবর্তী দুই সপ্তাহের নির্ধারিত তারিখগুলোর জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) এক নির্দেশনায় এ তথ্য জানিয়েছে আইভ্যাক।
আইভ্যাক জানিয়েছে, সংশ্লিষ্ট মিশন ও ভিসা বিভাগের অ্যাপয়েন্টমেন্ট স্লটের প্রাপ্যতার ওপর নির্ভর করে পরবর্তী দুই সপ্তাহের স্লট সাধারণত বৃহস্পতিবার অথবা সপ্তাহের শেষ কার্যদিবসে খোলা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, স্লটের প্রাপ্যতা সাপেক্ষে রোববার থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট বুক করা যায়।
আইভ্যাকের গাইডলাইনে আবারও স্পষ্ট করে বলা হয়েছে, একই দিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সুযোগ নেই। আবেদনকারীদের পরবর্তী দুই সপ্তাহের মধ্যে যে তারিখগুলোতে স্লট খোলা থাকবে, সেসব তারিখ থেকেই অ্যাপয়েন্টমেন্ট নির্বাচন করতে হবে।