মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

উত্তর কোরিয়ার একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, উদ্বেগে দক্ষিণ কোরিয়া ও জাপান

উত্তর কোরিয়ার একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, উদ্বেগে দক্ষিণ কোরিয়া ও জাপান

উত্তর কোরিয়া থেকে পূর্ব উপকূলের সাগর অভিমুখে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এ ঘটনায় কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানায়, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এলাকা থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র ৯০০ কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করেছে। তবে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের মোট সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি দেশটির সামরিক কর্তৃপক্ষ।

অন্যদিকে, জাপানের কোস্টগার্ড জানিয়েছে, উত্তর কোরিয়া থেকে দুটি অজ্ঞাত বস্তু নিক্ষেপ করা হয়েছে। প্রাথমিকভাবে সেগুলোকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হচ্ছে। বস্তু দুটি সাগরে পতিত হয়েছে বলে মনে করা হচ্ছে।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, উত্তর কোরিয়ার এ ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের পরিপন্থী। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে সিউল।

এদিকে, সাম্প্রতিক সময়ে উত্তর ও দক্ষিণ কোরিয়া উভয় দেশই বিভিন্ন ধরনের অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে। এর মধ্যেই সর্বশেষ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।

আরও

ডেঙ্গু প্রতিরোধে মাইকিং ও জুমার খুতবায় সচেতনতা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয়

ডেঙ্গু প্রতিরোধে মাইকিং ও জুমার খুতবায় সচেতনতা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার বিষয়ে প্রয়োজনী...

২০২৬-১০-১৩ ১৫:৩৩

পূজামণ্ডপের নিরাপত্তায় সহযোগিতা করবেন বিএনপির নেতাকর্মীরা

জাতীয়

পূজামণ্ডপের নিরাপত্তায় সহযোগিতা করবেন বিএনপির নেতাকর্মীরা

দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে বিএনপির নেতাকর্মীরা সহযোগিতা ক...

২০২৬-১০-১৩ ১৫:৩০

রাজধানীতে ১ হাজার ৯৫৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

জাতীয়

রাজধানীতে ১ হাজার ৯৫৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

রাজধানীর রমনা থানা এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৯৫৫ পিস ইয়াবাসহ মাহমুদা আক্তার সোনিয়া (২৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছ...

২০২৬-১০-১৩ ১৫:২৮

প্রবাসীদের জন্য চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’

জাতীয়

প্রবাসীদের জন্য চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’

প্রবাসীদের বিভিন্ন সেবা সহজ করা এবং তাঁদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকা...

২০২৬-১০-১৩ ১৫:১৯

দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা কাগজে নয়, বাস্তবে কার্যকর করার তাগিদ রাষ্ট্রপতির

জাতীয়

দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা কাগজে নয়, বাস্তবে কার্যকর করার তাগিদ রাষ্ট্রপতির

দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি, সমন্বিত পরিকল্পনা ও বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্র...

২০২৬-১০-১৩ ১৩:৫৬

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার

জাতীয়

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহ...

২০২৬-১০-১৩ ১৩:৪৪