শনিবার, ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

উডসের সঙ্গে ছাড়াছাড়ির হুমকি ট্রাম্পের সাবেক পুত্রবধূর

উডসের সঙ্গে ছাড়াছাড়ির হুমকি ট্রাম্পের সাবেক পুত্রবধূর

ক্রীড়াজগতের আইকন টাইগার উডস। সম্প্রতি তিনি খবরের শিরোনাম হয়েছে বিতর্কিত কাণ্ড করে। মদ্যপ অবস্থায় একটি গাড়ি দুর্ঘটনার কারণে আট ঘণ্টার কারাবাস করতে হয়েছিল তাকে। জেল থেকে ছাড়া পেলেও এবার অন্দরমহলে বিপাকে এই গলফ কিংবদন্তি।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, উডসের সঙ্গী ভেনেসা ট্রাম্প তাকে তার লাইফস্টাইল পাল্টাতে ‘শেষবার সতর্ক’ করেছেন। নয়তো তাকে ছেড়ে চলে যাবেন তিনি। ভেনেসা ট্রাম্প আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলের সাবেক স্ত্রী। ২০০৫ সালে বিয়ে, তারপর ২০১৮ সাল পর্যন্ত ওই সংসার টিকে ছিল। ছাড়াছাড়ি হওয়ার পর ২০২৪ সালের নভেম্বরে উডসের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন উঠেছিল। পরে গত বছর মার্চে ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে এই সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন ৫০ 

সম্প্রতি মার্টিন কাউন্টি জেলে আটক রাখা হয় উডসকে। পরে তাকে জামিনে ছেড়ে দেওয়া হয়। ভেতরের খবর জানা এক সূত্রে ডেইলি মেইল বলছে, উডসকে শেষবারের মতো সাবধান করে দিয়েছেন ভেনেসা। একই ঘটনা ফের ঘটলে সম্পর্ক শেষ করে দেবেন তিনি।

ওই সূত্রের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমটি বলেছে, ‘একেবারে স্পষ্ট সতর্কবার্তা এটা। সে তাকে বলেছে, তাকে এসব সমস্যার সমাধান করতেই হবে, অন্য কোনো বিকল্প নে ই। সবকিছু নিয়ন্ত্রণে আনতে হবে নয়তো সে আর পাশে থাকবে না।’

তিনি আরও বললেন, ‘গলফের সঙ্গে তাদের জীবন একসূত্রে গাঁথা, তাই তারা একসঙ্গে ভালোই আছে। গলফ দিয়েই তাদের সম্পর্কের শুরু। সে তার সাধ্যমতো সবই করে, কিন্তু কিছু জিনিস তার নিয়ন্ত্রণের বাইরে।’ ওই ব্যক্তি যোগ করেছেন, ‘তাদের সম্পর্কের গভীরতা অনেক। কিন্তু টাইগার এখনো আয়নার সামনে দাঁড়িয়ে বলেননি, ‘তোমার বয়স ৫০ বছর এবং সেই অনুযায়ী আচরণ করা উচিত।’

দুর্ঘটনা ঘটিয়ে জেলে যাওয়ার পর উডসের প্রতি সমবেদনা জানান ট্রাম্প, ‘আমার বেশ খারাপ লাগছে। আমি যতটুকু জানি সেখানে একটি দুর্ঘটনা ঘটেছে। সে আমার খুব কাছের বন্ধু। একইসঙ্গে অসাধারণ ব্যক্তিত্ব এবং দারুণ একজন মানুষ।’

আরও

দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ড পাকিস্তানি অধিনায়কের

খেলাধুলা

দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ড পাকিস্তানি অধিনায়কের

ওয়ানডে সিরিজের পর ঘরের মাঠে জিম্বাবুয়েকে টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান নারী দল। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি...

২০২৬-০৫-১৬ ০৮:৫২

চমক দেওয়ার লক্ষ্যে আইভরি কোস্টের বিশ্বকাপ দল ঘোষণা

খেলাধুলা

চমক দেওয়ার লক্ষ্যে আইভরি কোস্টের বিশ্বকাপ দল ঘোষণা

চারবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির সঙ্গে একই গ্রুপে পড়েছে আইভরি কোস্ট। ১৪ জুন তাদের প্রথম ম্যাচ ইকুয়েডরের সঙ্গে।...

২০২৬-০৫-১৫ ২২:৫৫

ফুটবল তারকা থেকে বৈশ্বিক ব্যবসায়ী বেকহ্যাম

খেলাধুলা

ফুটবল তারকা থেকে বৈশ্বিক ব্যবসায়ী বেকহ্যাম

ফুটবল মাঠের সাফল্যের পর এবার আর্থিক দুনিয়াতেও নতুন উচ্চতায় পৌঁছেছেন ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার ডেভিড বেকহ্যাম। প্রথ...

২০২৬-০৫-১৫ ২১:০২

শাকিরা-বার্না বয়ের কণ্ঠে প্রকাশ পেল বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল গান ‘দাই দাই’

খেলাধুলা

শাকিরা-বার্না বয়ের কণ্ঠে প্রকাশ পেল বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল গান ‘দাই দাই’

কলম্বিয়ান পপ তারকা শাকিরা এবং নাইজেরিয়ান শিল্পী বার্না বয়ের কণ্ঠে প্রকাশিত হয়েছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই...

২০২৬-০৫-১৫ ১৮:০৫

বিশ্বকাপের আগে আনচেলত্তিকে আরও ৪ বছরের চুক্তি দিল ব্রাজিল

খেলাধুলা

বিশ্বকাপের আগে আনচেলত্তিকে আরও ৪ বছরের চুক্তি দিল ব্রাজিল

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ হিসেবে থাকবেন কার্লো আনচেলত্তি। বৃহস্পতিবার ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) তার চুক্...

২০২৬-০৫-১৫ ১০:৩০

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা ফ্রান্সের, বাদ পড়লেন রিয়াল তারকা

খেলাধুলা

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা ফ্রান্সের, বাদ পড়লেন রিয়াল তারকা

আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে যাওয়া ফ্রান্সের চূড়ান্ত দল ঘোষণা করেছে কোচ দিদিয়ের দ...

২০২৬-০৫-১৫ ০৮:২৪