শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

তিন দেশের বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত করল আইসিসি

তিন দেশের বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত করল আইসিসি

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার বারোটি ভেন্যুতে আয়োজন করা হবে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার ভেন্যু আটটি। বৃহস্পতিবার আইসিসি এক ঘোষণায় বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত করেছে।

৫০ ওভারের এই প্রতিযোগিতা ২৪ বছর পর আফ্রিকায় ফিরে আসছে। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়া অষ্টম বিশ্বকাপ আয়োজন করেছিল। জোহানেসবার্গে একটি জমকালো অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার আটটি শহর, জিম্বাবুয়ের তিনটি এবং নামিবিয়ার রাজধানী উইন্ডহুককে টুর্নামেন্টের সহ-আয়োজক হিসেবে ঘোষণা করা হয়। এই স্মরণীয় মুহূর্তে সেখানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেট আইকন গ্রায়েম স্মিথ, মাখায়া এনটিনি, হাশিম আমলা, টেম্বা বাভুমা এবং কাগিসো রাবাদা। সাথে জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজা এবং নামিবিয়ার রুডলফ জানসেন ভ্যান ভুরেন ছিলেন।

দক্ষিণ আফ্রিকার আটটি ভেন্যু হলো ওয়ান্ডারার্স স্টেডিয়াম (জোহানেসবার্গ), সেঞ্চুরিয়ন (শোয়ানে), নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড (কেপ টাউন), কিংসমিড ক্রিকেট গ্রাউন্ড (ডারবান), সেন্ট জর্জস পার্ক (গেবেখা), মানগাউং ওভাল (ব্লুমফন্টেইন), বোল্যান্ড পার্ক (পার্ল), বাফেলো পার্ক (কুগোমপো সিটি)।

জিম্বাবুয়ের তিনটি ভেন্যু হলো হারারে স্পোর্টস ক্লাব (হারারে), কুইন্স স্পোর্টস ক্লাব (বুলাওয়েও) এবং নতুন নির্মিত ফালে মোসি-ওয়া-টুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (ভিক্টোরিয়া ফলস)। নামিবিয়ার ম্যাচগুলো খেলা হবে নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে (উইন্ডহুক)।

আরও

বার্সেলোনায় কঠিন চ্যালেঞ্জের মুখে ব্রাজিল তারকা রাফিনহা

খেলাধুলা

বার্সেলোনায় কঠিন চ্যালেঞ্জের মুখে ব্রাজিল তারকা রাফিনহা

বিশ্বকাপে মাত্র দুটি ম্যাচ খেলেই মাঠের বাইরে চলে যেতে হয়েছিল ব্রাজিল তারকা রাফিনহার। হাইতির বিপক্ষে খেলার ৪০ মিনিটে চোট...

২০২৬-০৭-২৮ ২২:৫০

রোনালদো-মেসিকে যেখানে পেছনে ফেলেন লামিনে

খেলাধুলা

রোনালদো-মেসিকে যেখানে পেছনে ফেলেন লামিনে

তরুণদের নিয়ে লেখা ‘আঠারো বছর বয়স’ সুকান্ত ভট্টচার্যের বিখ্যাত-যুগান্তকারী কবিতা। ছাড়পত্র কাব্যগ্রন্থের এই কবিতায় তরুণদের...

২০২৬-০৭-২৮ ২২:৩৪

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, মার্কিন কংগ্রেসে তদন্তের মুখে ফিফা-ইনফান্তিনো

খেলাধুলা

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, মার্কিন কংগ্রেসে তদন্তের মুখে ফিফা-ইনফান্তিনো

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগে এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের তদন্তের মুখে পড়েছে বি...

২০২৬-০৭-২৮ ২২:২৭

অধিনায়ক ছাড়াই দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ইমার্জিং দল

খেলাধুলা

অধিনায়ক ছাড়াই দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ইমার্জিং দল

আগস্টজুড়ে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকায় ব্যস্ত সূচি অপেক্ষা করছে বাংলাদেশের ক্রিকেটের বিভিন্ন দলের জন্য। জাতীয় দল যেখানে...

২০২৬-০৭-২৮ ০৮:৫৩

বিশ্বকাপ ফাইনালের আগে সব সতীর্থকে উপহার দেন মেসি

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের আগে সব সতীর্থকে উপহার দেন মেসি

বিশ্বকাপ ফাইনালের কয়েকদিন আগে আর্জেন্টাইন স্কোয়াডে থাকা সতীর্থদের উপহার দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। যা আসর শেষ হওয়ার পর...

২০২৬-০৭-২৬ ০৯:১৭

রোনালদোকে টপকে ‘ফুটবলের ক্ষুদে সম্রাট’ এখন ইয়ামাল

খেলাধুলা

রোনালদোকে টপকে ‘ফুটবলের ক্ষুদে সম্রাট’ এখন ইয়ামাল

লামিন ইয়ামাল এখন আর শুধু বার্সেলোনার একজন প্রতিশ্রুতিশীল তরুণ বা উদীয়মান তারকা নন; তিনি বিশ্ব ফুটবলের অন্যতম ‘খ্যাতিমা...

২০২৬-০৭-২৫ ২৩:৪৩