সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

অধিনায়ক ছাড়াই দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ইমার্জিং দল

অধিনায়ক ছাড়াই দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ইমার্জিং দল

আগস্টজুড়ে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকায় ব্যস্ত সূচি অপেক্ষা করছে বাংলাদেশের ক্রিকেটের বিভিন্ন দলের জন্য। জাতীয় দল যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে, সেখানে একই সময়ে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ ইমার্জিং দল ও হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিট।

এরই অংশ হিসেবে পাঁচটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলতে রোববার (২৭ জুলাই) দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ইমার্জিং দল।

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৫ সদস্যের দল ঘোষণা করে। দলে জাতীয় দলের অভিজ্ঞ চার ক্রিকেটার—জাকির হাসান, শাহাদাত হোসেন দীপু, আমিনুল ইসলাম বিপ্লব ও মাহিদুল ইসলাম অঙ্কন—জায়গা পেয়েছেন।

তবে দল ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনায় এসেছে একটি বিষয়। বিসিবির প্রকাশিত তালিকায় কোনো খেলোয়াড়ের নামের পাশেই অধিনায়কের উল্লেখ নেই। অর্থাৎ, আনুষ্ঠানিকভাবে কোনো অধিনায়ক ছাড়াই দক্ষিণ আফ্রিকা সফরে গেছে বাংলাদেশ ইমার্জিং দল।

বিসিবি সূত্র জানিয়েছে, এটি ইচ্ছাকৃত সিদ্ধান্ত। সফরে একেক ম্যাচে একেকজন ক্রিকেটার নেতৃত্ব দিতে পারেন।

শুধু অধিনায়কই নয়, দলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো দলীয় কর্মকর্তাকেও পাঠানো হয়নি। তবে কোচিং স্টাফ হিসেবে রয়েছেন জাতীয় দলের সাবেক প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দীন, স্পিন কোচ আব্দুর রাজ্জাক, কোচ গোলাম মুর্তজা এবং হাই পারফরম্যান্স ম্যানেজার জামাল বাবু। যদিও সালাউদ্দীন দলের সঙ্গে রওনা হননি; তিনি দুই-এক দিনের মধ্যে দক্ষিণ আফ্রিকায় যোগ দেবেন।

আগামী ৩০ জুলাই টুর্নামেন্ট শুরু হবে। বাংলাদেশ ইমার্জিং দল ১ আগস্ট স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে। রাউন্ড-রবিন পর্বের শেষ ম্যাচ ৯ আগস্ট, আর ফাইনালে উঠতে পারলে শিরোপা নির্ধারণী ম্যাচ হবে ১১ আগস্ট।

এদিকে জাতীয় দল ১৩ আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট খেলবে। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ আগস্ট। একই দিনে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে নেপালের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিট।

আরও

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব

খেলাধুলা

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাব ক্রীড়া উৎসব করেছে। দুই ক্লাবের সদস্য ও খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজ...

২০২৬-১০-০৩ ১২:৫৯

বিদায়ের মঞ্চে মেসি, রোসারিও থেকে মনুমেন্তালের পথে

খেলাধুলা

বিদায়ের মঞ্চে মেসি, রোসারিও থেকে মনুমেন্তালের পথে

রোসারিওর মাটিতে পা রেখেই যেন নিজের ক্যারিয়ারের সবচেয়ে আবেগঘন ফুটবল অধ্যায়ের দিকে এগিয়ে গেলেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র থ...

২০২৬-১০-০২ ২০:৪৩

জিকোর জাদুতে জয়, পুরোনো হারেরও জবাব দিল মোহামেডান!

খেলাধুলা

জিকোর জাদুতে জয়, পুরোনো হারেরও জবাব দিল মোহামেডান!

নতুন মৌসুমের শুরুতেই পুরোনো হারের হিসাব মেলাল মোহামেডান স্পোর্টিং ক্লাব। চাঁদপুর জেলা স্টেডিয়ামের প্রতিকূল মাঠে স্বাগতিক...

২০২৬-১০-০২ ১৮:৪৮