শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

ব্রাজিলের বিদায় নেওয়া নিয়ে মুখ খুললেন কোচ আনচেলত্তি

ব্রাজিলের বিদায় নেওয়া নিয়ে মুখ খুললেন কোচ আনচেলত্তি

ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন চূর্ণ হয়েছে শেষ ষোলোতেই। সেই হতাশার পর অবশেষে মুখ খুললেন কোচ কার্লো আনচেলত্তি। চমকে দেওয়া এক স্বীকারোক্তিতে ইতালিয়ান এই কোচ জানিয়েছেন, নরওয়ের বিপক্ষে ম্যাচে একটি সিদ্ধান্তই ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা শেষ করে দিয়েছে।

কার্লো আনচেলত্তি মনে করেন, নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে হাইড্রেশন ব্রেকের সময় নেওয়া তার কৌশলগত সিদ্ধান্তই দলের বিশ্বকাপ থেকে বিদায়ের অন্যতম কারণ।

এবারের বিশ্বকাপে ফিফা প্রতিটি অর্ধের মাঝপথে বাধ্যতামূলক তিন মিনিটের হাইড্রেশন ব্রেক চালু করে। এই বিরতিকে অনেক কোচই টাইমআউটের মতো ব্যবহার করে খেলোয়াড়দের কৌশলগত নির্দেশনা দিয়েছেন।

নরওয়ের বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধের হাইড্রেশন ব্রেক পর্যন্ত স্কোর ছিল ০-০। তবে এরপরই দুই গোল করে ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়ে দেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড। ফলে ১৯৯০ সালের পর সবচেয়ে দ্রুত বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেছেন, ‘আমার মনে হয়, নরওয়ের বিপক্ষে হাইড্রেশন ব্রেকেই আমরা বিশ্বকাপ হেরেছি। কারণ, ওই সময় পর্যন্ত ম্যাচ পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণেই ছিল।’

তিনি আরও বলেন, ‘সম্ভবত সেখানেই আমার ভুল হয়েছে। আমি ভেবেছিলাম দল ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, অথচ তা হয়নি। আমি কয়েকটি পরিবর্তন করেছিলাম। এরপরই হাল্যান্ড গোল করে বসে। আর বিশ্বকাপের মতো আসরে দ্বিতীয়ার্ধের ৩০ মিনিটে গোল হজম করলে ফিরে আসা খুবই কঠিন।’

তবে ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট প্রধান আর্সেন ওয়েঙ্গার বিশ্বকাপ চলাকালেই বলেছিলেন, হাইড্রেশন ব্রেক ম্যাচের গতি নষ্ট করেনি এবং ফলাফলেও কোনো প্রভাব ফেলেনি।

আরও

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক

খেলাধুলা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও অভিজ্ঞ ডিফেন্ডার টিম রিম । ৩৮...

২০২৬-০৯-৩০ ১২:৩১

আমি এবং আমার বোর্ড ব্যর্থতাকে ভয় পাই না : তামিম ইকবাল

খেলাধুলা

আমি এবং আমার বোর্ড ব্যর্থতাকে ভয় পাই না : তামিম ইকবাল

জল্পনা শেষে রোববার রাতে একটি পাঁচ তারকা হোটেলে উদ্বোধন হয়েছে ডমেস্টিক থ্রি বা ডি থ্রি নামে নতুন ঘরোয়া টুর্নামেন্টের। অনু...

২০২৬-০৯-২৮ ১৪:০২