বুধবার, ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

মেসির সেই ‘অসম্মান করবেন না’ মন্তব্য নিয়ে যা বললেন রেফারি

মেসির সেই ‘অসম্মান করবেন না’ মন্তব্য নিয়ে যা বললেন রেফারি

২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে লিওনেল মেসির সঙ্গে হওয়া উত্তপ্ত বাক্যবিনিময় নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন ম্যাচ রেফারি জোয়াও পিনেইরো। তার দাবি, মাঠের ওই আলোচনা ছিল ফুটবলের স্বাভাবিক অংশ, যা অযথাই বড় বিতর্কে রূপ নিয়েছে।

সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৮ বছর বয়সী এই পর্তুগিজ রেফারি বলেন, মেসির সঙ্গে তার কথোপকথন ছিল গঠনমূলক এবং মাঠে এমন ঘটনা নিয়মিতই ঘটে।

পিনেইরো জানান, ম্যাচের এক পর্যায়ে তার রেফারিং দল প্রথমে আর্জেন্টিনার লিয়েন্দ্রো পারেদেসের চ্যালেঞ্জকে হলুদ কার্ডযোগ্য ফাউল হিসেবে বিবেচনা করেছিল। তবে ভিএআর পর্যালোচনায় দেখা যায়, কোনো ফাউলই হয়নি। বরং সুইজারল্যান্ডের ব্রিল এম্বোলো ইচ্ছাকৃতভাবে ফাউলের অভিনয় করেছিলেন। যেহেতু সেটি তার দ্বিতীয় হলুদ কার্ডের পরিস্থিতি ছিল, তাই নিয়ম অনুযায়ী তাকে লাল কার্ড দেখানো হয়। পিনেইরোর দাবি, এটি প্রথম হলুদ কার্ডের ঘটনাও হলেও একই সিদ্ধান্ত দেওয়া হতো।

মেসির সঙ্গে বাক্যবিনিময় প্রসঙ্গে তিনি বলেন, ‘মেসি আমার সঙ্গে কিছু বিষয় নিয়ে কথা বলছিল। অন্য খেলোয়াড়রাও কথা বলে। অধিনায়করা সাধারণত রেফারিদের সঙ্গে বেশি আলোচনা করেন এবং নতুন নিয়মেও সেই সুযোগ রয়েছে। তবে মেসির নাম জড়িত থাকায় বিষয়টি অনেক বেশি আলোচিত হয়েছে। একই ঘটনা অন্য খেলোয়াড়দের ক্ষেত্রেও ঘটে। মেসি বা ক্রিশ্চিয়ানো রোনালদো থাকলে মানুষ বিষয়গুলো ভিন্নভাবে দেখে।’

বিশ্বকাপে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা প্রসঙ্গে পিনেইরো বলেন, ‘এসব ছিল গঠনমূলক আলোচনা। প্রতিটি বিতর্কেই হলুদ কার্ড দেখানো বাধ্যতামূলক নয়। হয়তো মেসি আমার কোনো সিদ্ধান্ত ভুল বুঝেছিল। আমরা কথা বলেছি, একে অপরকে বুঝেছি, এরপর খেলা এগিয়ে নিয়েছি। বিশ্বকাপের অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা কঠিন।’

ওই ম্যাচের ৭২ মিনিটে সুইজারল্যান্ড সমতায় ফেরার কিছুক্ষণ পর ভিএআর পর্যালোচনার মাধ্যমে এম্বোলোর ডাইভ ধরা পড়ে এবং তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয়। ১০ জনের দলে পরিণত হওয়া সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে ৩-১ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা।

ম্যাচ চলাকালে মেসি ও পিনেইরোর কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে আর্জেন্টিনা অধিনায়ককে বলতে শোনা যায়, ‘ভালোভাবে কথা বলুন, অসম্মান করবেন না। আমার সঙ্গে সম্মান রেখে কথা বলুন। আমিও আপনার সঙ্গে সম্মান রেখেই কথা বলেছি।’

তবে পরবর্তীতে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) জানায়, এম্বোলোকে লাল কার্ড দেখানোর ক্ষেত্রে ভিএআর ব্যবহারে নিয়মগত ভুল হয়েছিল। সংস্থাটির ব্যাখ্যায় বলা হয়, ‘মিসটেকেন আইডেন্টিটি’ ধারা কেবল অপরাধী খেলোয়াড়কে শনাক্ত করার জন্য প্রযোজ্য; অপরাধের ধরন পরিবর্তন বা নতুন করে মূল্যায়নের জন্য নয়।

যদিও আইএফএবির এমন ব্যাখ্যার পরও পিনেইরো মনে করেন, মাঠে অধিনায়কদের সঙ্গে আলোচনা করে ম্যাচ পরিচালনা করা একজন রেফারির দায়িত্বেরই অংশ। তার ভাষায়, ফুটবলে পারস্পরিক সম্মান বজায় রেখে সংলাপ চালিয়ে যাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আরও

বিশ্বকাপ ফাইনালের আগে সব সতীর্থকে উপহার দেন মেসি

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের আগে সব সতীর্থকে উপহার দেন মেসি

বিশ্বকাপ ফাইনালের কয়েকদিন আগে আর্জেন্টাইন স্কোয়াডে থাকা সতীর্থদের উপহার দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। যা আসর শেষ হওয়ার পর...

২০২৬-০৭-২৬ ০৯:১৭

রোনালদোকে টপকে ‘ফুটবলের ক্ষুদে সম্রাট’ এখন ইয়ামাল

খেলাধুলা

রোনালদোকে টপকে ‘ফুটবলের ক্ষুদে সম্রাট’ এখন ইয়ামাল

লামিন ইয়ামাল এখন আর শুধু বার্সেলোনার একজন প্রতিশ্রুতিশীল তরুণ বা উদীয়মান তারকা নন; তিনি বিশ্ব ফুটবলের অন্যতম ‘খ্যাতিমা...

২০২৬-০৭-২৫ ২৩:৪৩

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি, নাকচ করে দিলো অলিম্পিক কমিটি

খেলাধুলা

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি, নাকচ করে দিলো অলিম্পিক কমিটি

বিশ্বকাপ চলাকালেই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কর্মকাণ্ড ও আচরণ নিয়ে কাটাছেঁড়া শুরু হয়েছিল। টুর্নামেন্ট শেষে তার বির...

২০২৬-০৭-২৫ ০৯:০৬

দ্য হান্ড্রেডের এক ম্যাচেই ৪১৮ রানের রেকর্ড

খেলাধুলা

দ্য হান্ড্রেডের এক ম্যাচেই ৪১৮ রানের রেকর্ড

ইংল্যান্ডের বিশেষ আয়োজন দ্য হান্ড্রেড টুর্নামেন্টের এবারের আসর শুরু হতে না হতেই হয়েছে এক দারুণ রেকর্ড। এক ম্যাচের দুই ইন...

২০২৬-০৭-২৫ ০৮:২৭

বিশ্বকাপের এক ব্যতিক্রম তালিকার শীর্ষে এমবাপে

খেলাধুলা

বিশ্বকাপের এক ব্যতিক্রম তালিকার শীর্ষে এমবাপে

বিশ্বকাপের তারকাদের নিয়ে আরেকটি তালিকা প্রকাশিত হয়েছে। চমৎকার পারফরম্যান্স করার পর সেখানে এক নম্বরে আছেন কিলিয়ান এমবাপে।

২০২৬-০৭-২৪ ২২:৩২

বিদেশি লিগ থেকে ফিরছেন হাসান, খেলতে যাচ্ছেন রিপন

খেলাধুলা

বিদেশি লিগ থেকে ফিরছেন হাসান, খেলতে যাচ্ছেন রিপন

জাতীয় দলের হয়ে সবশেষ জিম্বাবুয়ে সফরে টেস্ট সিরিজ খেলেছিলেন হাসান মাহমুদ। এরপর শ্রীলঙ্কায় গিয়েছিলেন ফ্র্যাঞ্চাইজি লিগ এলপ...

২০২৬-০৭-২৪ ১০:০৭