শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

রোনালদো-মেসিকে যেখানে পেছনে ফেলেন লামিনে

রোনালদো-মেসিকে যেখানে পেছনে ফেলেন লামিনে

তরুণদের নিয়ে লেখা ‘আঠারো বছর বয়স’ সুকান্ত ভট্টচার্যের বিখ্যাত-যুগান্তকারী কবিতা। ছাড়পত্র কাব্যগ্রন্থের এই কবিতায় তরুণদের দুঃসাহস, স্পর্ধা, বাধা ভাঙার শক্তি ও সংকটে-সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার ভূমিকাই তুলে ধরেছেন।

এই বয়সেই তারা জানান দেন নিজ নিজ জায়গায় তারা রাজত্ব করতে আসছেন। তেমনি ফুটবলে নিজেদের সম্ভাবনার কথা জানান দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো-লিওনেল মেসিরা। গত দুই দশকের বেশি সময় ধরে খেলাটিতে শাসন করে এখন তারা ফুটবলের ‘মহীরুহ’। 

অবশ্য রোনালদো-মেসিরা এখন ক্যারিয়ারের সায়াহ্নে।

তাদের ব্যাটন কাদের হাতে থাকবে তাই নিয়ে এখন আলোচনা হচ্ছে। আলোচনায় থাকাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন লামিনে ইয়ামাল। পায়ের জাদুতে স্পেনের উইঙ্গার ইতিমধ্যে মুগ্ধতা ছড়াচ্ছেন।

একটা জায়গায় তো দুই কিংবদন্তি রোনালদো-মেসিকে ছাড়িয়েও গেছেন ইয়ামাল।

১৯ বছর বয়সে শিরোপা সংখ্যায় পেছনে ফেলেছেন দুজনকে। স্পেন ও বার্সেলোনার হয়ে ১৯ বছর বয়সে ৫ টি মেজর ট্রফি জিতেছেন ইয়ামাল। সে সব হচ্ছে—বিশ্বকাপ, ইউরো, লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপের ট্রফি।

বিপরীতে দলীয় অর্জনে ইয়ামালের বেশ পেছনে ছিলেন রোনালদো-মেসি। ১৯ বছর বয়সে মেসির নামের পাশে ৪ টি মেজর ট্রফি থাকলেও রোনালদো জিতেছিলেন মাত্র ১ টি।

পর্তুগিজ কিংবদন্তির সেই ট্রফিটি হচ্ছে এফএ কাপের। ২০০৩-০৪ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে জেতেন ৪১ বছর বয়সী স্ট্রাইকার। 

মেসির ৪ ট্রফি হচ্ছে—২ টি লা লিগার সঙ্গে একটি করে চ্যাম্পিয়নস ট্রফি ও স্প্যানিশ সুপার কাপ। বার্সেলোনার হয়ে সবকটিই জিতেছেন ৩৯ বছর বয়সী আর্জেন্টিনার অধিনায়ক। অর্থাৎ, লামিনে স্পেনের হয়ে বিশ্বকাপ-ইউরো জিতলেও ১৯ বছর বয়সে দেশের হয়ে কোনো কিছুই জিততে পারেননি রোনালদো-মেসি। 

পরে অবশ্য সেই আক্ষেপ ঘুচিয়েছেন রোনালদো-মেসি। ক্যারিয়ারে দলীয় ও ব্যক্তিগত অনেক পুরস্কার জেতা রোনালদো ২০১৬ সালে ইউরো এবং ২ টি নেশনস লিগ জিতেছেন। অন্যদিকে ২০২২ বিশ্বকাপে আজন্ম স্বপ্ন পূরণ করেন মেসি। সঙ্গে তার নামের পাশে রয়েছে একটি ফাইনালিসিমা ও ২ টি কোপা আমেরিকা।

 


 

আরও

দুই গোলে পিছিয়ে থেকেও হার, জাপানের কাছে ব্রাজিলের নাটকীয় পতন

খেলাধুলা

দুই গোলে পিছিয়ে থেকেও হার, জাপানের কাছে ব্রাজিলের নাটকীয় পতন

দুই গোলে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানো, ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে সমতায় ফেরা—সব মিলিয়ে ব্রাজিলের সামনে তখন জয়ের হাতছানি। ক...

২০২৬-১১-১৪ ২০:২৪

শেষ বলের রোমাঞ্চে পাকিস্তানকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

খেলাধুলা

শেষ বলের রোমাঞ্চে পাকিস্তানকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

শেষ বল, জিততে প্রয়োজন ৩ রান। হাতে মাত্র একটি উইকেট। একদিকে ভারতের শিরোপার স্বপ্ন, অন্যদিকে পাকিস্তানের সামনে শেষ বাধা পে...

২০২৬-১১-১৪ ২০:২৩

ঢাকা উত্তরে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের উদ্যোগ, থাকছে গ্যালারি-শৌচাগার

খেলাধুলা

ঢাকা উত্তরে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের উদ্যোগ, থাকছে গ্যালারি-শৌচাগার

ঢাকার শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ বাড়াতে ১২টি এলাকায় ফুটসাল মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশ...

২০২৬-১১-১৪ ১২:১০

স্যান্ডপেপার কাণ্ডে কলঙ্কিত অস্ট্রেলীয় ক্রিকেটের আয়না

খেলাধুলা

স্যান্ডপেপার কাণ্ডে কলঙ্কিত অস্ট্রেলীয় ক্রিকেটের আয়না

এক টুকরো শিরিষ কাগজ। একটি বল। আর ক্রিকেটের সবচেয়ে সম্মানিত দলগুলোর একটির গায়ে লেগে যাওয়া প্রতারণার দাগ। ২০১৮ সালে দক্ষিণ...

২০২৬-১১-১০ ১৩:১২

গুরুতর অসুস্থ বাটলার, ঋতুপর্ণাদের জন্য বিকল্প কোচের

খেলাধুলা

গুরুতর অসুস্থ বাটলার, ঋতুপর্ণাদের জন্য বিকল্প কোচের

ডিসেম্বরের শুরুতে সিঙ্গাপুরের বিরুদ্ধে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে এই সির...

২০২৬-১১-০৯ ০৯:৩৩