সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

সম্প্রতি ক্রীড়া পডকাস্ট ‘নট আউট নোমান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিবি সভাপতি এ কথা বলেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সফর নিয়ে কী ঘটেছিল, প্রকাশ করলে অবাক হবেন: তামিম ইকবাল

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সফর নিয়ে কী ঘটেছিল, প্রকাশ করলে অবাক হবেন: তামিম ইকবাল

ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আলোচনার সময় পর্দার আড়ালে কী কী ঘটেছিল, তা প্রকাশ পেলে সবাই বিস্মিত হবেন, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তবে নিজের বর্তমান অবস্থান ও প্রাতিষ্ঠানিক দায়িত্বের কথা বিবেচনা করে তিনি সেই গোপনীয় বিষয়গুলো প্রকাশ করতে চান না।

ওই সময়ের স্মৃতিচারণ করে তামিম বলেন, ‘আমি এখন আইসিসিতে আছি, বিসিবির কারণেই আমি আইসিসির সদস্য। ওই আলোচনার সময় অনেক কিছু বলা হয়েছে, অনেক কিছু করা হয়েছে। যদি সেগুলো প্রকাশ করি, আপনারা অবাক হয়ে যাবেন। কিন্তু আমি সেই সম্মানটা বজায় রাখতে বাধ্য। কী কী কথা বলা হয়েছিল, তা জানলে আপনারা অবাক হবেন। তবে আমরা আর সেই পুরনো আলোচনায় যেতে চাই না।’

তদন্ত বা পরিস্থিতি মূল্যায়নের বিষয়ে তিনি বলেন, যারা সরাসরি সেই সময় পরিস্থিতি সামলাচ্ছিলেন, কেবল তাদের কাছেই পুরো তথ্য ও উপাত্ত ছিল। বাইরে থেকে পরিস্থিতি মূল্যায়ন করা আর ভেতর থেকে সবকিছু অনুধাবন করা এক নয়। সবকিছু বিশ্লেষণ করে তার মনে হয়েছে, বিষয়টি আরও সতর্ক ও বুদ্ধিমত্তার সঙ্গে সামলানো যেত।

খেলাধুলাকে রাজনীতির ঊর্ধ্বে রাখার ওপর জোর দিয়ে তামিম বলেন, খেলাধুলার সঙ্গে অপ্রয়োজনীয় বিষয় টেনে আনা উচিত নয়। সমসাময়িক উদাহরণ টেনে তিনি জানান, যুদ্ধ চলাকালীন ইরানও যুক্তরাষ্ট্রে খেলতে গিয়েছিল, যা বাংলাদেশ-ভারত পরিস্থিতির চেয়েও অনেক বড় ও জটিল সংকটের উদাহরণ।

তিনি আরও বলেন, ‘কোন দেশে কে যাবে বা ম্যাচ কোথায় হবে—সেসব বিস্তারিত বিবরণে আমি যাচ্ছি না। তবে কিছু ক্ষেত্রে খেলাধুলাকে খেলাধুলাই থাকতে দেওয়া উচিত। দুর্ভাগ্যজনকভাবে আমরা সবসময় এই সীমার মধ্যে থাকতে পারি না।’

সবার শেষে নিজের স্পষ্ট অবস্থান জানিয়ে বিসিবি সভাপতি বলেন, এ প্রসঙ্গ যখনই আসে, তাঁর উত্তর একটাই—বাংলাদেশ দলের অবশ্যই বিশ্বকাপে খেলা উচিত ছিল এবং বিষয়টি আরও দক্ষতার সঙ্গে আলোচনা করে সমাধান করা সম্ভব ছিল।

আরও

ব্যালন ডি’অরের সবচেয়ে যোগ্য প্রার্থী এমবাপে: মরিনিও

খেলাধুলা

ব্যালন ডি’অরের সবচেয়ে যোগ্য প্রার্থী এমবাপে: মরিনিও

ফুটবল বিশ্বের সবচেয়ে সম্মানজনক ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর জিততে হলে শুধু বড় কোনো দলের হয়ে চ্যাম্পিয়নস লিগ কিংবা বিশ...

২০২৬-০৮-৩০ ২০:৪৩

চেলসিতে যোগ দিলেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ

খেলাধুলা

চেলসিতে যোগ দিলেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজকে অ্যাস্টন ভিলা থেকে দলে ভিড়িয়েছে চেলসি। ৩৩ বছর বয়সী এই গোল...

২০২৬-০৮-৩০ ২০:০৫

১৬ বছর পর সেই নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

খেলাধুলা

১৬ বছর পর সেই নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

একই প্রতিপক্ষ, একই মঞ্চ- শুধু গল্পটা এবার বদলে গেল! গত বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসের কাছে হারের আক্ষেপ ১৬ বছর পর বি...

২০২৬-০৮-৩০ ১৯:০১

ডাচ তারকার জন্য ট্রান্সফার রেকর্ড ভাঙতে চায় ম্যানসিটি

খেলাধুলা

ডাচ তারকার জন্য ট্রান্সফার রেকর্ড ভাঙতে চায় ম্যানসিটি

কডি গাকপোর সঙ্গে চুক্তির আরও কাছে ম্যানচেস্টার সিটি। ডাচ ফরোয়ার্ডের প্রতিনিধিদের সঙ্গে একটি ব্যক্তিগত চুক্তিতে পৌঁছেছে ত...

২০২৬-০৮-৩০ ০৯:৪১

ভারত সিরিজ নিয়ে বোর্ডের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা চলছে: শাহরিয়ার নাফিস

খেলাধুলা

ভারত সিরিজ নিয়ে বোর্ডের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা চলছে: শাহরিয়ার নাফিস

ভারত সিরিজ নিয়ে বোর্ডের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা চলছে বলে জানালেন ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফিস। তবে, বহুল আ...

২০২৬-০৮-২৯ ২১:১৬