মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

যুক্তরাজ্যের খবর

টাওয়ার হ্যামলেটসে ফের মেয়র হলেন লুৎফুর রহমান

টাওয়ার হ্যামলেটসে ফের মেয়র হলেন লুৎফুর রহমান

পূর্ব লন্ডনের রাজনৈতিক আকাশে আবারও উচ্চারিত হলো এক পরিচিত নাম লুৎফর রহমান। অভূতপূর্ব জনসমর্থনের জোয়ারে ভেসে তিনি পুনরায় নির্বাচিত হলেন টাওয়ার হেমল্যাটসের নির্বাহী মেয়র পদে। এই বিজয় কেবল একটি নির্বাচনী জয় নয়, এটি জনআস্থা, নেতৃত্বের দৃঢ়তা এবং প্রবাসী বাংলাদেশিদের রাজনৈতিক শক্তিমত্তার এক অনির্বাণ ঘোষণাপত্র।

জনতার অকুণ্ঠ ভালোবাসা ও আস্থার দীপ্ত সাক্ষর রেখে তিনি চতুর্থবারের মতো মেয়রের আসনে অধিষ্ঠিত হলেন।

তার বিজয়ের ব্যবধান এতটাই বিস্ময়কর যে রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যেই একে বলা হচ্ছে ‘দ্বিগুণ ভোটের মহাজয়’। নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন লেবার পার্টির সিরাজুল ইসলামকে বিপুল ব্যবধানে পেছনে ফেলে লুৎফুর রহমান যেন আরেকবার জানিয়ে দিলেন, মানুষ এখনো তার নেতৃত্বেই খুঁজে পায় আস্থার ঠিকানা।
ঘোষিত ফলাফলে দেখা গেছে, লুৎফুর রহমান পেয়েছেন ৩৫ হাজার ৬৭৯ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলামের প্রাপ্ত ভোট ১৯ হাজার ৪৫৪।

হীরা খান পেয়েছেন ১৯ হাজার ২২৩ ভোট। জন বোলার্ড অর্জন করেছেন ৭ হাজার ১৫৩ ভোট। ডমিনিক নোলান পেয়েছেন ৩ হাজার ৮১৮ ভোট। জামি আলী পেয়েছেন ৩ হাজার ১৫৬ ভোট।

মোহাম্মদ আব্দুল হান্নানের ঝুলিতে জমা পড়েছে ২ হাজার ৪২১ ভোট। হুগো পিয়েরে পেয়েছেন ৬৩৮ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ট্যারেন্স ম্যাকগ্রেনেরা পেয়েছেন ৫২৪ ভোট।

এই ফলাফল শুধুই কোনো নগর প্রশাসনের নির্বাচন নয়; এটি বহুজাতিক ব্রিটেনে বাংলাদেশি জনগোষ্ঠীর ক্রমবর্ধমান প্রভাব ও আত্মমর্যাদার এক সুস্পষ্ট প্রতিচ্ছবি। ২০১০ সালে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে যে যাত্রার সূচনা হয়েছিল, সময়ের নানা ঝড়ঝাপটা অতিক্রম করে আজ তা এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। ২০২২ সালের প্রত্যাবর্তনের পর ২০২৬ সালের এই বিপুল বিজয় তাঁর রাজনৈতিক জীবনের সবচেয়ে শক্তিশালী গণরায়ের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

ফলাফল ঘোষণার পর মুহূর্তেই টাওয়ার হ্যামলেটসজুড়ে নেমে আসে উৎসবের আবহ। আনন্দমিছিল, উচ্ছ্বাস আর বিজয়ের স্লোগানে মুখর হয়ে ওঠে চারদিক। সমর্থকদের চোখেমুখে ছিল গর্বের দীপ্তি—যেন এই বিজয় কোনো ব্যক্তির নয়, বরং পুরো প্রবাসী জনপদের আত্মমর্যাদা ও অস্তিত্বের জয়গান।

এদিকে কাউন্সিলর পদের ৪৫টি আসনের ভোট গণনা শুরু হবে শনিবার সকাল সাড়ে ৮টায়। চূড়ান্ত ফলাফল প্রকাশ হতে পারে দিনের শেষভাগে। রাজনৈতিক মহলের দৃষ্টি এখন সেদিকেই নিবদ্ধ। কারণ মেয়র নির্বাচনে যে প্রবল গণজোয়ার দেখা গেছে, তার প্রতিফলন নগর পরিষদের ক্ষমতার ভারসাম্যেও গভীর প্রভাব ফেলতে পারে।

আরও

রানি দ্বিতীয় এলিজাবেথের ঐতিহাসিক রেকর্ড যেভাবে উদযাপন করেছিল বিশ্ব

যুক্তরাজ্যের খবর

রানি দ্বিতীয় এলিজাবেথের ঐতিহাসিক রেকর্ড যেভাবে উদযাপন করেছিল বিশ্ব

যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় সিংহাসনে থাকার রেকর্ড গড়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর ব্রি...

২০২৬-০৯-০৯ ০০:০১

লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

যুক্তরাজ্যের খবর

লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

আনন্দঘন পরিবেশে যুক্তরাজ্যের লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। গত ৪ সেপ্টেম্বর লন্ডনের আইঅ...

২০২৬-০৯-০৫ ২২:৩১

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েটদের চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েটদের চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন

বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা গ্র্যাজুয়েটদের জন্য যুক্তরাজ্যে চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে...

২০২৬-০৮-২৭ ১৭:০৫

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির বাজারে বড় ধাক্কা, এক বছরে কমেছে ৪৫ শতাংশ

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির বাজারে বড় ধাক্কা, এক বছরে কমেছে ৪৫ শতাংশ

যুক্তরাজ্যে বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা গ্র্যাজুয়েটদের জন্য চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। নি...

২০২৬-০৮-২৭ ১২:৪৭

ধর্ষকদের ওষুধ দিয়ে যৌন উত্তেজনা কমিয়ে দেবে যুক্তরাজ্য

যুক্তরাজ্যের খবর

ধর্ষকদের ওষুধ দিয়ে যৌন উত্তেজনা কমিয়ে দেবে যুক্তরাজ্য

ধর্ষকদের ওষুধ দিয়ে যৌন উত্তেজনা কমিয়ে দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাজ্য। ইংল্যান্ড ও ওয়েলসে পরীক্ষামূলকভাবে চালু থাকা এ ক...

২০২৬-০৮-২৫ ১৭:০৯

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের দায়িত্বে কে এই মোহাম্মদ আব্দুল মুহিত?

যুক্তরাজ্যের খবর

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের দায়িত্বে কে এই মোহাম্মদ আব্দুল মুহিত?

যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক পররাষ্ট্রসচিব ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতি...

২০২৬-০৮-২৫ ১২:৪৯