শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

স্বাস্থ্যসেবা ভালো না হলে সমৃদ্ধি সম্ভব নয়: রিজভী

স্বাস্থ্যসেবা ভালো না হলে সমৃদ্ধি সম্ভব নয়: রিজভী

স্বাস্থ্যসেবার মান উন্নত না হলে একটি দেশের প্রকৃত সমৃদ্ধি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যসেবাকেও সমৃদ্ধির সূচক করার আহ্বান

রুহুল কবির রিজভী বলেন, মানুষের জীবনমান উন্নয়নের জন্য শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি, অর্থ বা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোই যথেষ্ট নয়। মানুষের সক্ষমতা বৃদ্ধি এবং উপযুক্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও জাতীয় সমৃদ্ধির গুরুত্বপূর্ণ সূচক।

ইলেকট্রনিক হেলথ কার্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করা গেলে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার আরও কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব। একটি ইলেকট্রনিক হেলথ কার্ডের মাধ্যমে রোগীর চিকিৎসার অধিকার ও প্রয়োজনীয় ওষুধ পাওয়ার বিষয়টি নিশ্চিত করার সুযোগ তৈরি হতে পারে।

হাসপাতাল-ওষুধশিল্পকে সমন্বিত ব্যবস্থায় আনার তাগিদ

রিজভী বলেন, এ ধরনের স্বাস্থ্যব্যবস্থা কার্যকর করতে দেশের হাসপাতাল, ক্লিনিক, ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সব খাতকে সমন্বিত ব্যবস্থাপনার আওতায় আনতে হবে। চিকিৎসকের দায়িত্বের পাশাপাশি রোগীর প্রয়োজনীয় ওষুধ নিশ্চিত করার ব্যবস্থাও থাকতে হবে।

দেশের ফার্মাসিউটিক্যাল খাতের উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ভেজাল ও নিম্নমানের ওষুধের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযান চালানো হয়। এর পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে দেশের ওষুধশিল্পকে আরও শক্তিশালী ও মানসম্পন্ন করে গড়ে তুলতে হবে।

দরিদ্রদের জন্য স্বাস্থ্যসেবায় গুরুত্ব

বিএনপির এই নেতা বলেন, সমাজের ঝুঁকিপূর্ণ ও দরিদ্র জনগোষ্ঠীর অনেকেই সহজে উন্নত চিকিৎসাসেবা নিতে পারেন না। তাদের জন্য ইলেকট্রনিক হেলথ কার্ডের মতো উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ আরও বাড়বে।

তিনি বলেন, শান্তি ও সমৃদ্ধির লক্ষ্য অর্জনে জাতীয় ঐক্য গুরুত্বপূর্ণ। সমৃদ্ধি বলতে শুধু মানুষের আয় বা খাদ্য কেনার সক্ষমতা বোঝায় না; সুস্থভাবে বেঁচে থাকা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাওয়ার সক্ষমতাও এর গুরুত্বপূর্ণ অংশ।

পেশাজীবীদের দক্ষতা কাজে লাগানোর আহ্বান

রিজভী বলেন, যে দেশ তার নাগরিকদের উপযুক্ত স্বাস্থ্যসেবা দিতে পারে না, সেই দেশের সামগ্রিক সামাজিক উন্নয়নও পূর্ণতা পায় না। তাই জাতীয় সমৃদ্ধির সূচক মূল্যায়নের ক্ষেত্রে স্বাস্থ্যসেবার অবস্থান ও মানকে গুরুত্ব দিতে হবে।

দেশের বিভিন্ন খাতের উন্নয়নে পেশাজীবীদের জ্ঞান, দক্ষতা, চিন্তা, উদ্ভাবন ও নতুন ধারণাকে কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতে বিভিন্ন খাতে দলীয়করণ ও দখলদারত্বের মাধ্যমে লুটপাটের অভিযোগ উঠেছে। ভবিষ্যতে এসব খাতের উন্নয়নে পেশাজীবীদের চিন্তা, উদ্ভাবন ও দক্ষতাকে কাজে লাগাতে হবে।

দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান রিজভী।

সভায় সোসাইটি অব বাংলাদেশ ফার্মাসিস্টের আহ্বায়ক মো. জাকারিয়া হোসেনের সভাপতিত্বে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, ইউজিসির সদস্য ড. আসলাম হোসেনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা বক্তব্য দেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডা. মো. আব্দুর রশিদ।

আরও

অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন

জাতীয়

অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) পরিবর্...

২০২৬-০৯-২৫ ২৩:০২

জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: আইন কর্মকর্তা পদটির কাজ কী?

জাতীয়

জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: আইন কর্মকর্তা পদটির কাজ কী?

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানের জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা হিসে...

২০২৬-০৯-২৫ ২২:১৩

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেলেও ৬৫ শতাংশ বিদ্যুৎ গ্রাহকের মূল্য বাড়ায়নি সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

জাতীয়

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেলেও ৬৫ শতাংশ বিদ্যুৎ গ্রাহকের মূল্য বাড়ায়নি সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের সংকটের কারণে জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি পেলেও দেশে এখনো ৬৫ শতাংশ...

২০২৬-০৯-২৫ ২২:০৮

প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

জাতীয়

প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

সাংবাদিকরা প্রতিনিয়ত মানুষের কথা বলেন, তুলে আনেন মানুষের সংকটের কথা। ব্যক্তিগত জীবনের নানা প্রতিকূলতার মধ্যেও তারা পেশাগ...

২০২৬-০৯-২৫ ১৮:০৯

ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের নতুন সমঝোতা

জাতীয়

ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের নতুন সমঝোতা

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে ক্যারিবীয় দেশ ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে ‘দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা’ বাইল্যাটারাল কন...

২০২৬-০৯-২৫ ১৬:২৪