শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

সুন্দরবন সংলগ্ন ১৮ রিসোর্ট বন্ধের চূড়ান্ত নোটিশ সরকারের

সুন্দরবন সংলগ্ন ১৮ রিসোর্ট বন্ধের চূড়ান্ত নোটিশ সরকারের

সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে ওঠা অনুমোদনহীন ১৮টি রিসোর্ট বন্ধের চূড়ান্ত নোটিশ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার (০৬ অক্টোবর) সকালে খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সরদার শরীফুল ইসলাম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এর আগে আরও ২ দফা এসব রিসোর্ট বন্ধের নির্দেশ দিয়ে নোটিশ দেওয়া হয়।

রোববার (৪ অক্টোবর) পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশীদ রিসোর্ট মালিকদের লিখিতভাবে চূড়ান্ত নোটিশ দেন।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) ও বিধিমালা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, নিয়মিত মামলাসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

বন্ধের নোটিশ পাওয়া রিসোর্টগুলো হচ্ছে–সুন্দরী, ইরাবতী, অরণ্যছায়া, অরণ্যবাড়ী, কেওড়াবন, মায়াবন, গহন, দ্য ফরেস্ট রিট্রিট, নিকুঞ্জ ভ্যালি, লা সিলভা কটেজ, বনবিবি, বনমালী, গোলকানন, পিয়ালী, ম্যানগ্রোভ, জঙ্গলবাড়ী, বনবাস ও বনলতা ইকো কটেজ।

এর মধ্যে ১০ প্রতিষ্ঠানকে ৩০ দিন ও আট প্রতিষ্ঠানকে ১৫ দিনের মধ্যে সব স্থাপনা সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরও

রমজানের বাজার সামলাতে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা

জাতীয়

রমজানের বাজার সামলাতে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে মূল্যবৃদ্ধির চাপ কমাতে ১০টি পণ্য আমদানিতে...

২০২৬-১১-১১ ১৫:০২

আজও শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত সাভার-আশুলিয়া, বন্ধ কয়েকটি কারখানা

জাতীয়

আজও শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত সাভার-আশুলিয়া, বন্ধ কয়েকটি কারখানা

নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল। বুধবার (১১...

২০২৬-১১-১১ ১৫:০১

অপরাধীর হাতে এআই: ঠেকাতে পুলিশের সক্ষমতা কতটা?

জাতীয়

অপরাধীর হাতে এআই: ঠেকাতে পুলিশের সক্ষমতা কতটা?

ভিডিওতে যার মুখ দেখা যাচ্ছে, ভিডিওটি হয়তো তিনি তৈরি করেননি। যে কণ্ঠে টাকা চাওয়া হচ্ছে, সেটিও হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্ত...

২০২৬-১১-১১ ১৪:৫৬

ইউরোপ-আমেরিকার বাইরে পোশাক রফতানিতে বড় চমক

জাতীয়

ইউরোপ-আমেরিকার বাইরে পোশাক রফতানিতে বড় চমক

বাংলাদেশের তৈরি পোশাকের (আরএমজি) রফতানিতে নতুন সম্ভাবনা তৈরি করছে ইউরোপ-আমেরিকার বাইরের বাজারগুলো। প্রচলিত বাজারের বাইরে...

২০২৬-১১-১১ ১৪:৫১

শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে উত্তেজনা, বাংলাদেশে ধারাবাহিক অগ্নিসংযোগ ও ককটেল হামলা

জাতীয়

শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে উত্তেজনা, বাংলাদেশে ধারাবাহিক অগ্নিসংযোগ ও ককটেল হামলা

ঢাকার রাস্তায় রাত নামলেই বাড়ছে নিরাপত্তার উদ্বেগ। কোথাও চলন্ত বাসে আগুন, কোথাও থানার সামনে ককটেল বিস্ফোরণ। কখনও আবার পু...

২০২৬-১১-১০ ১২:৫৩