শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের বিপক্ষে রোমাঞ্চকর জয় তুলে এখন কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। শেষ আটের লড়াইয়ে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে মেসিরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে আকাশি-নীলদের একাদশে বড় পরিবর্তনের ইঙ্গিত নেই। বরং আগের ম্যাচের মূল কাঠামোই ধরে রাখতে চান প্রধান কোচ লিওনেল স্কালোনি।

শেষ ষোলোতে মিশরের বিপক্ষে রোমাঞ্চকর জয় তুলে এখন কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। শেষ আটের লড়াইয়ে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে মেসিরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে আকাশি-নীলদের একাদশে বড় পরিবর্তনের ইঙ্গিত নেই। বরং আগের ম্যাচের মূল কাঠামোই ধরে রাখতে চান প্রধান কোচ লিওনেল স্কালোনি।

মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ দিকে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ৩-২ ব্যবধানে জয় পেয়েছিল আলবিসেলেস্তেরা। সেই ম্যাচে দলের খেলার ধরন নিয়ে সন্তুষ্ট কোচিং স্টাফ। তাদের বিশ্বাস, ম্যাচজুড়ে আর্জেন্টিনাই আধিপত্য দেখিয়েছে। তবে গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থতা এবং রক্ষণে কিছু ভুলের কারণে ম্যাচটি কঠিন হয়ে উঠেছিল।

এ কারণে সুইজারল্যান্ডের বিপক্ষে একাদশে বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে দুটি পজিশনে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। ডান প্রান্তের ডিফেন্ডার হিসেবে নাহুয়েল মোলিনা নাকি গঞ্জালো মন্টিয়েল খেলবেন, তা এখনো নিশ্চিত নয়। এছাড়া স্ট্রাইকার হিসেবে আলভারেসের বদলে লাওতারো সুযোগ পাবেন কি না, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

শেষ ষোলোর ম্যাচে মোলিনা ও আলভারেস প্রত্যাশামতো খেলতে পারেননি। অন্যদিকে বদলি হিসেবে নেমে দারুণ প্রভাব ফেলেছেন মন্টিয়েল ও লাওতারো। বিশেষ করে লাওতারো দ্বিতীয় গোলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি তৃতীয় গোলেও নিখুঁত অ্যাসিস্ট করেন। ফলে শেষ মুহূর্তে একাদশে পরিবর্তন আনতে পারেন কোচ লিওনেল স্কালোনি।

আগামী দুই অনুশীলনে বিভিন্ন সমন্বয় পরীক্ষা করে দেখবেন স্কালোনি। এরপরই তিনি সুইজারল্যান্ডের বিপক্ষে চূড়ান্ত একাদশ ঘোষণা করবেন। তবে সবকিছু ঠিক থাকলে এক বা দুটি পরিবর্তনের বেশি হওয়ার সম্ভাবনা খুবই কম।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মোলিনা/গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো; রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেস/লাওতারো মার্তিনেজ।

আরও

স্কালোনিকে রাগ দেখানো, থুতু নিক্ষেপসহ ম্যাচে যা করেছেন মিশরের কোচ

খেলাধুলা

স্কালোনিকে রাগ দেখানো, থুতু নিক্ষেপসহ ম্যাচে যা করেছেন মিশরের কোচ

চলতি ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে মিশরের ম্যাচ রেফারিংয়ের কারণে বিতর্কিত হয়েছে। খেলার শেষ বাঁশি বাজার পর পরাজিত দ...

২০২৬-০৭-০৯ ২০:০০

স্পিডের কারণেই পেনাল্টি মিস করেছেন মেসি!

খেলাধুলা

স্পিডের কারণেই পেনাল্টি মিস করেছেন মেসি!

তারকাখ্যাতি নিয়ে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বন্দ্বটা বেশ পুরোনো। দুই তারকা যেভাবে নিজেদের সেরা প্রমাণ করার প্...

২০২৬-০৭-০৯ ১২:৪৫

আর্জেন্টিনা কি ফিফার কাছ থেকে বাড়তি সুবিধা পাচ্ছে? যা বলছে ফ্রান্স

খেলাধুলা

আর্জেন্টিনা কি ফিফার কাছ থেকে বাড়তি সুবিধা পাচ্ছে? যা বলছে ফ্রান্স

গতকাল (৭ জুলাই) রাতে আটলান্টায় শেষ ষোলোয় আর্জেন্টিনা-মিশর ম্যাচে বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হচ্ছে।

২০২৬-০৭-০৮ ২৩:০৮

কোয়ার্টারের আগে অসুস্থ নরওয়ের একাধিক ফুটবলার

খেলাধুলা

কোয়ার্টারের আগে অসুস্থ নরওয়ের একাধিক ফুটবলার

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে দুশ্চিন্তায় নরওয়ে। দলটির স্কোয়াডের একাধিক ফুটবলার অসুস্থ হয়ে...

২০২৬-০৭-০৮ ২২:৫৮

বাংলাদেশ থেকে পদত্যাগের কারণ জানালেন শন টেইট

খেলাধুলা

বাংলাদেশ থেকে পদত্যাগের কারণ জানালেন শন টেইট

হঠাৎ করে বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়েন শন টেইট। এর পেছনের কারণ তখনও খোলাসা হয়নি। এবার পাকিস্তানভিত্তিক ক্রিকেটবিষয়ক ওয়েবসা...

২০২৬-০৭-০৮ ১৫:৪৭