স্টুডেন্ট ভিসার অপব্যবহার ঠেকাতে যুক্তরাজ্যের কড়াকড়ি, ঝুঁকিতে বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স
যুক্তরাজ্য ডেস্ক
|
২০২৬-০৬-০৫ ১৪:৩৪
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসার অপব্যবহার রুখতে এবং অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয় চওয়ার প্রবণতা বন্ধ করতে এক বড় ক্র্যাকডাউন বা অভিযান শুরু করেছে দেশটির লেবার সরকার। নতুন নিয়মে বলা হয়েছে, যেসকল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কোর্স শেষ না করে বা ক্লাসে অনুপস্থিত থেকে রাজনৈতিক আশ্রয় দাবি করবে, সেইসব শিক্ষা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হতে পারে।
গত বছর প্রায় ১১ হাজার মানুষ স্টুডেন্ট ভিসায় এসে পরে অ্যাসাইলাম দাবি করেছেন। অভিবাসন মন্ত্রী মাইক ট্যাপ জানিয়েছেন, আগামী ১২ মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের স্পন্সরশিপ প্রোগ্রাম ঠিক করার আলটিমেটাম দেওয়া হয়েছে।
২০২৭ সাল থেকে একটি ট্রাফিক লাইট রেটিং সিস্টেম চালু হবে, যা নিয়ম অমান্যকারী প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করবে।