শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

স্রোতে ভেসে নিখোঁজ, ২০০ ফুট গভীর খাদ থেকে নারীর মরদেহ উদ্ধার

স্রোতে ভেসে নিখোঁজ, ২০০ ফুট গভীর খাদ থেকে নারীর মরদেহ উদ্ধার

রাঙামাটির সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নে নিখোঁজের ৪ দিন পর বাসনা চাকমা (৩২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার (২৬ আগস্ট) দুপুরে ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ডানে ত্রিপুরাছড়া গ্রামের দুর্গম পাহাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বাসনা চাকমা একই এলাকার অলং পূণ্য চাকমার স্ত্রী।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে ডানে ত্রিপুরাছড়া এলাকায় প্রায় এক ঘণ্টা ধরে ভারী বৃষ্টিপাত হয়। এ সময় পাহাড়ি ছড়া ও ঝিরিতে হঠাৎ পানির প্রবাহ বেড়ে গেলে জুম থেকে ছড়া ধরে বাড়ি ফেরার পথে বাসনা চাকমা ও তার তিন বছর বয়সী ছেলে স্রোতের পানিতে ভেসে যান।

পরদিন স্থানীয়রা ঘটনাস্থল থেকে প্রায় চার কিলোমিটার দূরে শিশুটির মরদেহ উদ্ধার করেন। তবে বাসনা চাকমার কোনো সন্ধান পাওয়া যায়নি। এরপর স্থানীয়রা আশপাশের ছড়া, ঝিরি ও পাহাড়ি এলাকায় কয়েক দিন ধরে খোঁজাখুঁজি করেন।

‎একপর্যায়ে ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে একটি গভীর পাহাড়ি খাদে গাছের সঙ্গে আটকে থাকা মরদেহটি দেখতে পান স্থানীয়রা। প্রায় ২০০ ফুট গভীর দুর্গম খাদ হওয়ায় স্থানীয়দের পক্ষে মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়।

‎খবর পেয়ে বুধবার (২৬ আগস্ট) রাঙামাটি ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. রোকনুজ্জামানের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। পরে গভীর পাহাড়ি খাদ থেকে বাসনা চাকমার মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

‎রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও

প্রবাসীদের জন্য হঠাৎ কড়া সতর্কবার্তা সৌদির

সারা দেশ

প্রবাসীদের জন্য হঠাৎ কড়া সতর্কবার্তা সৌদির

বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রবাসী কর্মীদের জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে সৌদি আরব। ওয়ার্ক পারমিটের শর্ত ভেঙে নিজ উদ্যো...

২০২৬-০৮-২৭ ২৩:৩০

নীলফামারীতে ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সারা দেশ

নীলফামারীতে ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নীলফামারীতে ব্যবসায়ীদের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার হামলার প্রতিবাদ ও তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...

২০২৬-০৮-২৭ ২৩:০৪

পিরোজপুরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল

সারা দেশ

পিরোজপুরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল

পিরোজপুর সদর উপজেলার ১৩২ নম্বর মধ্য কালিকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোসাম্মাৎ জানাতুল ফের...

২০২৬-০৮-২৭ ২৩:০২

গাইবান্ধায় উপবৃত্তিতে অনিয়মের অভিযোগ, সাবেক প্রধান শিক্ষকসহ দুজনকে কৈফিয়ত তলব

সারা দেশ

গাইবান্ধায় উপবৃত্তিতে অনিয়মের অভিযোগ, সাবেক প্রধান শিক্ষকসহ দুজনকে কৈফিয়ত তলব

গাইবান্ধা সদর উপজেলার চিথুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে অনিয়ম, ভুয়া শিক্ষার্থীর নামে উপবৃ...

২০২৬-০৮-২৭ ২৩:০১

ঠাকুরগাঁওয়ে কথিত ‘কেসিনো সম্রাট’ গ্রেফতার, মোবাইলে ২০টি জুয়ার অ্যাপ

সারা দেশ

ঠাকুরগাঁওয়ে কথিত ‘কেসিনো সম্রাট’ গ্রেফতার, মোবাইলে ২০টি জুয়ার অ্যাপ

ঠাকুরগাঁওয়ে জুয়া বা কেসিনো নেই-এমন ধারণাকে ভুল প্রমাণ করে কথিত ‘কেসিনো সম্রাট’ মো. নূর আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

২০২৬-০৮-২৭ ২২:৫৯

রেড ক্রিসেন্ট কুড়িগ্রাম ইউনিটের নির্বাচনে বিএনপি-সমর্থিত প্যানেলের জয়

সারা দেশ

রেড ক্রিসেন্ট কুড়িগ্রাম ইউনিটের নির্বাচনে বিএনপি-সমর্থিত প্যানেলের জয়

প্রায় তিন দশক পর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম ইউনিটের কার্যনির্বাহী পরিষদের ত্রিবার্ষিক (২০২৬–২৮) নির্বাচন অ...

২০২৬-০৮-২৭ ২২:৫৭