মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা নিহত

সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কর্মস্থলে যাওয়ার পথে সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় মো. আনোয়ার হোসেন নামে এক ভূমি সহকারী কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) সকালে মদনপুর-আড়াইহাজার সড়কে সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি আড়াইহাজার পৌরসভায় দায়িত্ব পালনের পাশাপাশি এর আগে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, সকালে কর্মস্থলে যাওয়ার পথে মিরেরটেক বাজার সংলগ্ন এলাকায় তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও

জীবননগরে ৪টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

সারা দেশ

জীবননগরে ৪টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৪টি স্বর্ণের বারসহ মো. সেলিম (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবির মহেশপ...

২০২৬-১০-১২ ১৪:৫৮

কুড়িগ্রামে রাধাগোবিন্দ মন্দিরের মুর্তি চুরি

সারা দেশ

কুড়িগ্রামে রাধাগোবিন্দ মন্দিরের মুর্তি চুরি

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম রাঙাতিপাড়ায় হরিপদ রায়ের পারিবারিক রাধা গোবিন্দ মন্দিরের মুর্তি চুরি...

২০২৬-১০-১২ ১৪:৫৭

চরম দুর্ভোগে স্থানীয়রা, বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ

সারা দেশ

চরম দুর্ভোগে স্থানীয়রা, বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ

বান্দরবান-থানচি সড়কে টানা তিন দিন ধরে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকার পর এবার চাঁদের গাড়ি (জিপ) ও মাহেন্দ্র চলাচলও বন্ধ...

২০২৬-১০-১২ ১৪:১৯

নেত্রকোনা রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন

সারা দেশ

নেত্রকোনা রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নেত্রকোনা ইউনিটের বিশেষ সাধারণ সভা ও ইউনিট কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) মেয়াদের দ্বি-ব...

২০২৬-১০-১২ ১৩:৫০

গাইবান্ধায় বিভিন্ন মাদকদ্রব্যসহ নারী মাদক-কারবারি চামেলী রানী গ্রেফতার

সারা দেশ

গাইবান্ধায় বিভিন্ন মাদকদ্রব্যসহ নারী মাদক-কারবারি চামেলী রানী গ্রেফতার

গাইবান্ধা শহরের সুইপার পট্টিতে অভিযান চালিয়ে ইয়াবা, গাজা ও মদসহ চামেলী রানী (৪২) নামের এক নারী মাদক-কারবারিকে গ্রেফতার...

২০২৬-১০-১২ ১৩:৪০

গাইবান্ধায় গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ : গ্রেফতার ২

সারা দেশ

গাইবান্ধায় গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ : গ্রেফতার ২

গাইবান্ধার সাঘাটায় বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে এক গৃহবধু (২১)কে পরিত্যক্ত ইটভাটায় নিয়ে ধর্ষণের লোহমর্ষক ঘটনা ঘটেছে। এ সময়...

২০২৬-১০-১২ ১৩:৩৭