রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে একযোগে সভাপতি ও নির্বাহী কমিটির পদত্যাগ

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে একযোগে সভাপতি ও নির্বাহী কমিটির পদত্যাগ

শ্রীলঙ্কা ক্রিকেটে বড় ধরনের প্রশাসনিক পরিবর্তন ঘটেছে। দেশটির ক্রিকেট বোর্ডের (এসএলসি) সভাপতি শাম্মি সিলভা এবং নির্বাহী কমিটির সদস্যরা একযোগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিশেষ বৈঠকে প্রায় তিন ঘণ্টা আলোচনার পর এই সিদ্ধান্ত চূড়ান্ত হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে ক্রিকেট বোর্ডে নতুন প্রশাসন গঠনের আহ্বান জানানোর পরই এই পদক্ষেপ আসে। বুধবার ক্রীড়া মন্ত্রী সুনীল কুমারা গামাগের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা রয়েছে। এরপর পরবর্তী প্রশাসনিক কাঠামো কী হবে, তা এখনো স্পষ্ট নয়।

সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে জাতীয় দলের খারাপ পারফরম্যান্স এবং খেলোয়াড়দের অভিযোগের কারণে বোর্ড সভাপতির ওপর পদত্যাগের চাপ বাড়ছিল। মার্চ মাস থেকেই তাকে অপসারণের বিষয়টি নিয়ে আলোচনা চলছিল।

শাম্মি সিলভা ২০১৯ সালে প্রথমবার এসএলসি সভাপতি নির্বাচিত হন এবং পরে ২০২১, ২০২৩ ও ২০২৫ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হন। ২০২৫ সালে তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির দায়িত্বও পান।

এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করেছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি), যদিও পরে আদালতের রায়ে তা পুনর্বহাল হয়।

এবারের পদত্যাগের ঘটনায় আইসিসির প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।

 

 

 

 

 

আরও

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

খেলাধুলা

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), উয়েফা এবং কনকাকাফ...

২০২৬-০৮-১৪ ২২:৪৭

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

খেলাধুলা

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

টানা দুই মৌসুম ধরে ট্রফিহীন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শিরোপা জিততে না পারার হতাশা পেছনে ফেলে এবার ট্রফির মঞ্চে ফি...

২০২৬-০৮-১৪ ২২:০৪

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

খেলাধুলা

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

বাংলাদেশের বিপক্ষে যেভাবে বল হাতে দাপট দেখানোর ধারণা ছিল, তেমন কিছু করতে পারেনি অস্ট্রেলিয়া। অবশ্য সফরকারী দেশটি যে বল-ব...

২০২৬-০৮-১৪ ০৯:২০

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

খেলাধুলা

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

বাবা হোর্হে মেসির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল লিওনেল মেসির ক্যারিয়ারে। তিনি ছিলেন ছেলের এজেন্ট এবং ব্যবসায়িক বিষয়গুলোও দেখ...

২০২৬-০৮-১৩ ১১:১৫

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

খেলাধুলা

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

স্পেন কিংবদন্তি ও বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজকে নিয়োগ দিয়েছে নেদারল্যান্ডস। প্রায় ৫০ বছরে তিনি প্রথম বিদেশি ক...

২০২৬-০৮-১৩ ১০:০০