শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

শপিংয়ের টাকা না পেয়ে অভিমান, বন্ধ ঘরে মিলল এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

শপিংয়ের টাকা না পেয়ে অভিমান, বন্ধ ঘরে মিলল এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শপিংয়ের জন্য টাকা না পেয়ে মায়ের সঙ্গে অভিমান করে এক কিশোরীর মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবারের দাবি, অভিমানের জের ধরেই সে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরে জানালা দিয়ে উঁকি দিয়ে পরিবারের সদস্যরা তাকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন।

রোববার (১৯ জুলাই) দুপুর আনুমানিক ২টা থেকে বিকেল ৪টার মধ্যে ঈশ্বরগঞ্জ পৌর শহরের কাকনহাটি উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইলা আক্তার (১৭) ওই এলাকার আব্দুল হেকিম ও বিলকিস দম্পতির মেয়ে। তিনি চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। 

পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শপিংয়ের জন্য মায়ের কাছে টাকা চেয়েছিলেন ইলা। তবে টাকা না পেয়ে তিনি অভিমান করেন। পরে রোববার দুপুর দেড়টার দিকে নিজ কক্ষে প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। পরিবারের সদস্যরা ধারণা করেছিলেন, তিনি ঘুমাচ্ছেন। 

বিকেল সাড়ে ৩টার দিকে দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজন জানালা দিয়ে উঁকি দিলে দেখতে পান, ইলা ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলছেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। 

খবর পেয়ে বিকেল ৪টার দিকে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়। 

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। 

আরও

শ্রীপুরে বিকাশের টাকাবাহী গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ক্যাশ ম্যানেজার

সারা দেশ

শ্রীপুরে বিকাশের টাকাবাহী গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ক্যাশ ম্যানেজার

গাজীপুরের শ্রীপুরে বিকাশের টাকাবাহী প্রাইভেটকারের পথ আটকে ক্যাশ ম্যানেজারকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় গাড়িতে থাকা আর...

২০২৬-১০-০৯ ২১:৩০

চলতি বছর ছয় কোটি পর্যন্ত গাছ লাগানোর পরিকল্পনা সরকারের

সারা দেশ

চলতি বছর ছয় কোটি পর্যন্ত গাছ লাগানোর পরিকল্পনা সরকারের

চলতি বছর পাঁচ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা বাড়িয়ে সাড়ে পাঁচ থেকে ছয় কোটি গাছ লাগানোর পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে বছ...

২০২৬-১০-০৯ ২১:১৮

‘কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয়, আমি জানি’: এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু

সারা দেশ

‘কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয়, আমি জানি’: এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু

সারের লাইসেন্স দেওয়া নিয়ে উপজেলা ও জেলা প্রশাসনের ভূমিকা সম্পর্কে অসন্তোষ প্রকাশ করেছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএ...

২০২৬-১০-০৯ ২১:০১

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

সারা দেশ

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনে দায়িত্বশ...

২০২৬-১০-০৯ ২০:৪৯

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

সারা দেশ

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের (১৫) মরদেহ যশোরে দাফন করা হয়েছে...

২০২৬-১০-০৯ ১৯:১৬

গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা

সারা দেশ

গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা

‘ছোট শিশুটি কয়েকদিন ধরে পেট ব্যথায় ভুগছিল। গত দুইদিন ধরে গাইবান্ধা হাসপাতালে ভর্তি করাইছি। এখানে মানুষ গাদাগাদি করে ভর্ত...

২০২৬-১০-০৯ ১৯:১৪