সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

সৌম্যকে না খেলানোয় স্ত্রীর ফেসবুক পোস্ট, মিরাজের ব্যাখ্যা

সৌম্যকে না খেলানোয় স্ত্রীর ফেসবুক পোস্ট, মিরাজের ব্যাখ্যা

বাংলাদেশের হয়ে গত বছর সবশেষ ওয়ানডে ম্যাচে ৯১ রান করেছিলেন সৌম্য সরকার। সেই ইনিংসের পর সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজের কোনো ম্যাচেই একাদশে সুযোগ পাননি তিনি। যে কারণে সৌম্য ও তার স্ত্রীর ফেসবুক পোস্টই বলে দিচ্ছিল, কতটা হতাশ দুজনে। বাউন্ডারি লাইনের বাইরে দাঁড়িয়ে থাকা একটি ছবি পোস্ট করে সৌম্য নীরবেই হতাশা প্রকাশ করেছেন।

আর সৌম্যপত্নী সিরিজ শেষে ফেসবুকে লিখেছেন, ‘পৃথিবীটা নিষ্ঠুর। পরিশ্রম, অর্জন আর নিষ্ঠা সবসময় স্বীকৃতি পায় না।’ এদিকে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, কেন সৌম্যকে তিন ম্যাচের একটিতেও রাখা হলো না। 

মিরাজ বলেন, ‘সৌম্যর বিষয় ছিল- আমরা দেখেছি বেশ কিছু দিন ধরে ও ছন্দে ছিল না। ঘরোয়া ক্রিকেট দেখেন, ছন্দে ছিল না। আমি অনেক খুশি, সৌম্য যেভাবে পরিশ্রম করেছে। আমি অনেক খুশি এজন্য যে সর্বশেষ সিরিজে অনেক ভালো খেলেছে। তবে আমাদের প্ল্যান ছিল ভিন্ন।’

টিম ম্যানেজমেন্ট নাকি চেয়েছে পুরো সিরিজ জুড়েই সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমকে সুযোগ দিতে। মিরাজ বলেন, ‘যেহেতু একটু স্ট্রাগল করেছে। তানজিদ তামিম সর্বশেষ সিরিজে খেলেনি, সৌম্য ও সাইফ ব্যাট করেছে। আমাদের প্ল্যান ছিল, যেহেতু কম ছন্দে আছে, তামিম ও সাইফকে দিয়ে ওপেন করাব। অনেক সহজ হতো আমাদের জন্য।’

মিরাজ আরো বলেন, ‘আজ হয়ত সাইফকে বাদ দিতে পারতাম। কিন্তু আমাদের প্ল্যান ছিল, যেহেতু দুটি ম্যাচ ওরা খেলেছে, ওদের আইডিয়া অনেক ভালো এই উইকেটে। আজ সৌম্য খারাপ খেললে ওর জন্যও চাপ হতো, সাইফের জন্যও চাপ হতো। তাহলে পরের সিরিজে আমরা কী করতাম?’

তবে সৌম্য সুযোগ পেলে পর্যাপ্ত সুযোগ পাবেন, নিশ্চিত করলেন মিরাজ, ‘একটা ব্যাটারকে পর্যাপ্ত সুযোগ দেওয়া উচিত। যে জিনিসটা আমরা করেছি। তখন নিজে থেকে বুঝতে পারবে। সৌম্য যখন আবার খেলবে, সে-ও সুযোগ পাবে। এমন না একটা খেলেই বাদ পড়ে যাবে। পর্যাপ্ত সুযোগ পাবে। গতবার তিন ম্যাচেই সুযোগ দিয়েছি, তামিমকে খেলাইনি। আমাদের পরিকল্পনা এমন। কেউ সুযোগ পেলে যেন ৩-৪ ম্যাচ সুযোগ পায়, নিজেকে মেলে ধরতে পারে।’

আরও

বিদায়ের মঞ্চে মেসি, রোসারিও থেকে মনুমেন্তালের পথে

খেলাধুলা

বিদায়ের মঞ্চে মেসি, রোসারিও থেকে মনুমেন্তালের পথে

রোসারিওর মাটিতে পা রেখেই যেন নিজের ক্যারিয়ারের সবচেয়ে আবেগঘন ফুটবল অধ্যায়ের দিকে এগিয়ে গেলেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র থ...

২০২৬-১০-০২ ২০:৪৩

জিকোর জাদুতে জয়, পুরোনো হারেরও জবাব দিল মোহামেডান!

খেলাধুলা

জিকোর জাদুতে জয়, পুরোনো হারেরও জবাব দিল মোহামেডান!

নতুন মৌসুমের শুরুতেই পুরোনো হারের হিসাব মেলাল মোহামেডান স্পোর্টিং ক্লাব। চাঁদপুর জেলা স্টেডিয়ামের প্রতিকূল মাঠে স্বাগতিক...

২০২৬-১০-০২ ১৮:৪৮