বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সোনারগাঁ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোনারগাঁ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাওসারুল মামুন (রাজু) সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল বারিকের সঙ্গে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় সোনারগাঁ থানার নতুন ভবনের তৃতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ওসি মো. আবদুল বারিক বলেন, সোনারগাঁ থানায় কোনো দালালের ঠাঁই হবে না। থানায় সেবা পেতে কোনো টাকা লাগবে না। কেউ দালালি করতে এলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, সাধারণ মানুষ যেন আইনি সেবা নিতে গিয়ে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে থানার পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা জানিয়ে ওসি বলেন, মাদক কারবারি, কিশোর গ্যাং ও কিশোর অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় শান্তিশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ওসি আবদুল বারিক।

মতবিনিময় সভায় সেকেন্ড অফিসার গোলাম কিবরিয়াসহ সোনারগাঁয়ের বিভিন্ন প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও

জীবননগরে জাল টাকার নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে ওয়ার্কশপ

সারা দেশ

জীবননগরে জাল টাকার নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে ওয়ার্কশপ

জীবননগরে জাল টাকার নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টা...

২০২৬-০৮-২৭ ১৫:০৬

সোনারগাঁয়ের জৈনপুরে হামলা ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সারা দেশ

সোনারগাঁয়ের জৈনপুরে হামলা ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জৈনপুর গ্রামবাসীর ওপর হামলা এবং সচেতন নাগরিক ও দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক সুমন মাহবুবের বিরুদ...

২০২৬-০৮-২৭ ১৫:০৫

বাগেরহাটে প্রেমের বিয়ের পর স্বর্ণালংকার-টাকা নিয়ে তরুণী উধাও, হানিট্র্যাপের অভিযোগ

সারা দেশ

বাগেরহাটে প্রেমের বিয়ের পর স্বর্ণালংকার-টাকা নিয়ে তরুণী উধাও, হানিট্র্যাপের অভিযোগ

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়নের বিষখালী গ্রামে প্রেমের সম্পর্কের পর বিয়ে করে স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবা...

২০২৬-০৮-২৭ ১৫:০৪

ঝিনাইদহে অপপ্রচারের প্রতিবাদে হোটেল কর্মচারীদের মানববন্ধন

সারা দেশ

ঝিনাইদহে অপপ্রচারের প্রতিবাদে হোটেল কর্মচারীদের মানববন্ধন

খাবারের মান নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন করেছে একটি হোটেলের কর্মচারীরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সদ...

২০২৬-০৮-২৭ ১৫:০২

নীলফামারীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলা ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সারা দেশ

নীলফামারীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলা ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নীলফামারীতে কার্যক্রম নিষিদ্ধ এক সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, ভয়ভীতি প্রদর্শন ও জীবননাশের হুমকির অভিযো...

২০২৬-০৮-২৭ ১৪:৫৯

প্রতিমাসে কোটি টাকার ডাব বেচা-কেনা, ফেনীর লালপুলে নারিকেল ডাবের আড়ত, চালান যাচ্ছে ঢাকা-কুমিল্লা ও চট্টগ্রামে

সারা দেশ

প্রতিমাসে কোটি টাকার ডাব বেচা-কেনা, ফেনীর লালপুলে নারিকেল ডাবের আড়ত, চালান যাচ্ছে ঢাকা-কুমিল্লা ও চট্টগ্রামে

নারিকেলের ডাব। ডাবের পানি ছোট-বড় সকলের প্রিয় খাবার। প্রচন্ড রোধে তৃষ্ণা মেটাতে এর বিকল্প আর কিছু নেই। প্রকৃতির ভেজাল ম...

২০২৬-০৮-২৭ ১৪:৫৭