বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নীলফামারীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলা ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নীলফামারীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলা ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নীলফামারীতে কার্যক্রম নিষিদ্ধ এক সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, ভয়ভীতি প্রদর্শন ও জীবননাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন একটি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্যরা। বৃহস্পতিবার (২৭ আগষ্ট) সকালে সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের মতিয়ার বিল রামকলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সমিতির সাবেক সভাপতি ও জমিদাতা আবুল কালাম আজাদ, সদস্য মোছা. রিক্তা বানু, হাসেম আলী, রবিউল ইসলাম ও হযরত আলী।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় কৃষকদের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা ও পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে মতিয়ার বিল রামকলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি কাজ করে আসছে। তবে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা মো. আমিরুল ইসলাম সমিতির কার্যক্রম নিয়ে নানা ষড়যন্ত্র করছেন।

বক্তারা আরও অভিযোগ করেন, আমিরুল ইসলাম সৈয়দপুর অগ্রণী ব্যাংকে চাকরি করার সময় ৪৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে চাকরিচ্যুত হন। সমিতি থেকে তাঁর মতো ব্যক্তিদের অপসারণের দাবিতে সদস্যরা সমবায় অফিসে অভিযোগ দেন। এরপর থেকেই তাঁদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে এবং বাড়িতে হামলার ঘটনাও ঘটছে বলে দাবি করেন তারা।

সমিতির সদস্য রবিউল ইসলাম অভিযোগ করে বলেন, আমিরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কারণে গত ১৬ আগস্ট রাত ৯টার দিকে তাঁর বাড়িতে হামলা চালানো হয়। এ সময় বাড়িঘর ভাঙচুর করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, হামলার পর উল্টো তাঁদের বিরুদ্ধে চাঁদা দাবির মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।

সদস্য মোছা. রিক্তা বানু বলেন, “আমিরুলের অত্যাচারে আমরা বাড়িতে থাকতে পারছি না। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। আমার ছেলের সামনে পরীক্ষা। ভয়ের কারণে সে ঠিকমতো পড়ালেখা করতে পারছে না। বাইরে বের হলে মারধরের হুমকি দেওয়া হচ্ছে।”

সংবাদ সম্মেলনে বক্তারা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে সমিতির সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানান তারা।
 


 

আরও

জীবননগরে জাল টাকার নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে ওয়ার্কশপ

সারা দেশ

জীবননগরে জাল টাকার নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে ওয়ার্কশপ

জীবননগরে জাল টাকার নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টা...

২০২৬-০৮-২৭ ১৫:০৬

সোনারগাঁয়ের জৈনপুরে হামলা ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সারা দেশ

সোনারগাঁয়ের জৈনপুরে হামলা ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জৈনপুর গ্রামবাসীর ওপর হামলা এবং সচেতন নাগরিক ও দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক সুমন মাহবুবের বিরুদ...

২০২৬-০৮-২৭ ১৫:০৫

বাগেরহাটে প্রেমের বিয়ের পর স্বর্ণালংকার-টাকা নিয়ে তরুণী উধাও, হানিট্র্যাপের অভিযোগ

সারা দেশ

বাগেরহাটে প্রেমের বিয়ের পর স্বর্ণালংকার-টাকা নিয়ে তরুণী উধাও, হানিট্র্যাপের অভিযোগ

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়নের বিষখালী গ্রামে প্রেমের সম্পর্কের পর বিয়ে করে স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবা...

২০২৬-০৮-২৭ ১৫:০৪

ঝিনাইদহে অপপ্রচারের প্রতিবাদে হোটেল কর্মচারীদের মানববন্ধন

সারা দেশ

ঝিনাইদহে অপপ্রচারের প্রতিবাদে হোটেল কর্মচারীদের মানববন্ধন

খাবারের মান নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন করেছে একটি হোটেলের কর্মচারীরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সদ...

২০২৬-০৮-২৭ ১৫:০২

সোনারগাঁ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সারা দেশ

সোনারগাঁ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাওসারুল মামুন (রাজু) সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল বারিকের সঙ্গে...

২০২৬-০৮-২৭ ১৫:০০

প্রতিমাসে কোটি টাকার ডাব বেচা-কেনা, ফেনীর লালপুলে নারিকেল ডাবের আড়ত, চালান যাচ্ছে ঢাকা-কুমিল্লা ও চট্টগ্রামে

সারা দেশ

প্রতিমাসে কোটি টাকার ডাব বেচা-কেনা, ফেনীর লালপুলে নারিকেল ডাবের আড়ত, চালান যাচ্ছে ঢাকা-কুমিল্লা ও চট্টগ্রামে

নারিকেলের ডাব। ডাবের পানি ছোট-বড় সকলের প্রিয় খাবার। প্রচন্ড রোধে তৃষ্ণা মেটাতে এর বিকল্প আর কিছু নেই। প্রকৃতির ভেজাল ম...

২০২৬-০৮-২৭ ১৪:৫৭