বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

প্রতিমাসে কোটি টাকার ডাব বেচা-কেনা, ফেনীর লালপুলে নারিকেল ডাবের আড়ত, চালান যাচ্ছে ঢাকা-কুমিল্লা ও চট্টগ্রামে

প্রতিমাসে কোটি টাকার ডাব বেচা-কেনা, ফেনীর লালপুলে নারিকেল ডাবের আড়ত, চালান যাচ্ছে ঢাকা-কুমিল্লা ও চট্টগ্রামে

নারিকেলের ডাব। ডাবের পানি ছোট-বড় সকলের প্রিয় খাবার। প্রচন্ড রোধে তৃষ্ণা মেটাতে এর বিকল্প আর কিছু নেই। প্রকৃতির ভেজাল মুক্ত পানীয় এ ডাবের পানি অন্যতম। রোগীর পথ্য হিসেবে ডাবের পানির ব্যবহার বহু পূর্ব থেকে। মহামারি, করোনা, ডেঙ্গু রোগীদের ডাবের পানি মহৌষধ। জ্বর, আমাশয়, কাঁশি সহ বিভিন্ন ধরণের পেটের পীড়ার উপশমে ডাবের পানির ব্যবহার বেড়েই চলছে।

নারিকেল অত্যন্ত সুস্বাদু বলে নারিকেল দিয়ে পিঠা-পায়েস, মোরব্বা সহ হরেক রকম মিষ্টান্ন খাবার তৈরীতে এর জুড়ি নেই। ইদানিংকালে নারিকেল এবং নারিকেলের ডাব অর্থকরী ফসল হিসেবে বিবেচিত হচ্ছে। ডাব বিক্রি করে এখন লাখপতি হওয়া কঠিন কিছু নয়।

অনেক তরুণ উদ্যোক্তা দৈনিক ১ লাখ টাকা পর্যন্ত ডাব বিক্রি করছেন। গ্রাম থেকে কম দামে ডাব কিনে শহরের হাসপাতাল কিংবা রাস্তার মোড়ের মতো জনসমাগম এলাকায় বেশী দামে ডাব বিক্রি করছেন। ফেনীর লালপুলে ডাবের পাইকারি আড়তে প্রতি মাসে কোটি টাকারও অধিক ডাব বেচা-বিক্রির খবর পাওয়া গেছে।

ফেনীর লালপুলের প্রত্যক্ষদর্শী, খুচরা ও পাইকারি ডাব বিক্রেতা, আড়তের সাথে সংযুক্ত লোকজন ও সংশি­ষ্ট একাধিক সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুলে গত কয়েক বছর ধরে অস্থায়ীভাবে ডাবের আড়ত গড়ে উঠেছে।

নোয়াখালী জেলার উপকূলীয় উপজেলা সূবর্ণচর, কবিরহাট, কোম্পানীগঞ্জের বাংলাবাজার, পেশকারহাট, থানারহাট, বামনি বাজার সোনাগাজীর চর চান্দিয়া, আদর্শগ্রাম, চর দরবেশ সহ বেশ কিছু এলাকা হতে সড়ক পথে খুচরা পাইকাররা সিএনজি ও ভ্যানগাড়ি যোগে প্রতিদিন হাজার হাজার নারিকেলের ডাব ফেনীর লালপুলের আড়তে নিয়ে আসে।

দুপুরের পর থেকে পাইকাররা বড় ট্রাক কিংবা পিকআপ যোগে ঢাকার উত্তরা, আব্দুল্লাপুর, কাওরান বাজার চট্টগ্রামের ফিরিঙ্গিবাজার কুমিল্লা শহরের চকবাজার ও ব্রাহ্মণবাড়িয়ার জেলা শহরের খুচরা পাইকারদের কাছে এ ডাবের চালান দিয়ে থাকে। আড়তের পাইকাররা আরো জানান, প্রতিদিন গড়ে ১০/১২ টি ট্রাক ও পিকআপ যোগে ৫/৬ হাজারের মতো ডাবের চালান হয় এ আড়ত থেকে।

লালপুলের খুচরা ডাব বিক্রেতা মজুমদার স্টোরের মালিক শহীদুল ইসলাম জানান, তিনি গড়ে ১০০ থেকে ১২০ টির মতো ডাব বিক্রি করে থাকেন। প্রতিটি ডাব ক্ষেত্র বিশেষে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বেচা-বিক্রি হয়। লালপুলের ডাবের আড়তের সাথে সম্পৃক্ত ও পাইকারি ডাব বিক্রেতা মোহাম্মদ শেখ ফরিদ জানান, সাধারণত বর্ষা মৌসুমে এ আড়তে ডাবের চালান কম আসে। বর্ষা শেষে গাছে ফলন বেশী থাকায় এখানে ডাবের চালানও বেশী আসে। প্রতিদিন এ আড়ত থেকে দেশের বিভিন্ন জেলা শহর গুলোতে প্রতিদিন গড়ে ৫/৬ হাজারের মতো ডাবের চালান হয় এ আড়ত থেকে।

খুচরা পাইকারি ডাব বিক্রেতা নুর ইসলাম জানান, গ্রামাঞ্চলের প্রাান্তিক চাষীদের থেকে তারা প্রতিটি ডাব ৬০/৭০ টাকা দরে কিনে এ আড়তে প্রতিটি ডাব ৯০/১০০ টাকা দরে বিক্রি করে থাকেন।

সোনাগাজী পৌর এলাকার ২নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আলী ফরহাদ জানান, গত ৫/৭ বছর পূর্বে তাদের প্রায় শতাধিক নারিকেল গাছের প্রতিটিতে গড়ে ৭০/৮০ টি করে নারিকেল ধরতো। নারিকেল এবং নারিকেলের ডাব বিক্রি করে তাদের সারা বছরের পরিবারের বাড়তি আয়ের অর্থের যোগান দিত। কিন্তু গত কয়েক বছর ধরে কাঠবিড়ালির উপদ্রপে গাছে কোন ফলন রক্ষা করা যাচ্ছে না। এ ব্যাপারে সোনাগাজী কৃষি অফিস ও বন বিভাগে গিয়েও কোন প্রতিকার পাওয়া যায়নি।

ডাবের পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে সোনাগাজী সরকারী হাসপাতালের মেডিকেল টেকনোলোজিস্ট মোহাম্মদ ঈসমাইল জানান, ডাবের পানি আল্লাহর প্রদত্ত বড় নেয়ামত। এটি প্রাকৃতিক স্যালাইন হিসেবে কাজ করে। এছাড়া মানব দেহে শক্তি জোগায় এবং ত্বক উজ্বল ও সতেজ রাখতে দারুণ ভূমিকা পালন করে। গরমে শরীরের হারিয়ে যাওয়া ইলেক্টে্রালাইট পুরণ করে (পানি শূন্যতা দূর করে) হজম শক্তি বাড়ায় ও কিডনি ভালো রাখতে কার্যকর ভূমিকা পালন করে। 
যারা স্বাস্থ্য সচেতন, তারা আজকাল বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরাসরি ডাবের পানি ও নারিকেলের পণ্য কিনে থাকেন।

অপরদিকে নারিকেল শরীরে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম গ্রহণ করতে সহায়তা করে এবং দাঁত হাড়ের গঠনে ভূমিকা রাখে। দাঁতের ক্ষয় রোধে সহায়তা করে। নিয়মিত নারিকেল খেলে ব্রেস্ট ক্যানসার, কোলন ক্যানসার ও অন্যান্য আরো কিছু ক্যানসারের ঝুঁকি কমে যায় অনেকখানি।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সাধারণত মাটিতে সারের অভাব হলে কচি অবস্থায় নারকেল বেশি করে ঝরে পড়ে। নারকেল গাছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ সারের সঙ্গে সুহাগা প্রয়োগের বিশেষ প্রয়োজন। পটাশ সারের অভাব হলে নারকেলের শাঁস গঠনে ব্যাঘাত হয় ও নারকেল ঝরে পড়ে। সেজন্য গোবর সার বা পঁচন সারের সঙ্গে অনুমোদিত রাসায়নিক সার মিশিয়ে দু’ভাগ করে এক অংশ বর্ষার আগে (চৈত্র-বৈশাখ) এবং অন্য অংশ বর্ষার পরে (আশ্বিন-কার্তিক) মাসে প্রয়োগ করতে হবে।

সোনাগাজী উপজেলা কৃষি অফিসার মাঈন উদ্দিন আহমেদ জানান, সোনাগাজী উপকূলীয় এলাকা হিসেবে এখানকার মাটি ও আবহাওয়া নারিকেল গাছের আবাদের জন্য বেশ উপযোগী। পরিচর্যা ও কৃষকদের সচেতনতার অভাবে এ উপজেলায় নারিকেলের ফলন কাঙ্ক্ষিত মানের হয় না।

নারিকেলের আবাদ বাড়াতে চলতি বছর সোনাগাজী উপজেলায় কৃষি অফিসের পক্ষ হতে ১৮০০ কৃষকের মাঝে ৯ হাজার স্থানীয় জাতের নারিকেলের চারা বিতরণ করা হয়েছে। 
নারিকেলের উপকারিতা সম্পর্কে তিনি আরো বলেন, খনার বচনে আছে, ‘দাতার নারিকেল, বখিলের বাঁশ, কমে না বাড়ে, বারো মাস।’ আমাদের দেশে আছে নারিকেলময় এক দ্বীপ, নারিকেল জিঞ্জিরা (সেন্টমার্টিন)। বৃক্ষ থেকে ফল, নারিকেল গাছের কোনো অংশই ফেলনা নয়। নারিকেল গাছকে বলা হয় জীবনবৃক্ষ। নারিকেল বাংলাদেশের অন্যতম অর্থকরী ফসল, যা জনজীবনের বিভিন্ন ক্ষেত্রে বহুমুখী ব্যবহারের জন্য পরিচিত। মূলতঃ নারিকেলের স্বাস্থ্য ও বাণিজ্যিক গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে প্রতিবছর ২ সেপ্টেম্বর দিবসটি পালন করা হয়।

দেশের আর্থ-সামাজিক বাস্তবতায় নারিকেলের গুরুত্ব দিনে দিনে বেড়েই চলেছে। ডাবের পরবর্তী ধাপ নারিকেল। দেশে বর্তমান সময়ে উভয়েরই ব্যাপক চাহিদা রয়েছে। দেশের উপকূলীয় এলাকা নারিকেল চাষের জন্য বিশেষ উপযোগী আমাদের দেশের পটুয়াখালী, বরগুনা, খুলনা, বরিশাল, সিলেট এবং চট্টগ্রামে দীর্ঘদিন ধরে ব্যাপকভাবে নারিকেল চাষ হয়ে আসছে। প্রচণ্ড সূর্যতাপ, উষ্ণতা, লবণাক্ততা এবং আর্দ্রতার কারণ হেতু নারিকেল জন্মানোর পথকে উন্মুক্ত করেছে। সা¤প্রতিক বছরগুলোতে সাতক্ষীরার উপকূলীয় এলাকা লবণাক্ত আর উষ্ণতাকে সঙ্গী করে নারিকেল চাষের ব্যাপ্তি ঘটেছে। সময়ের ব্যবধানে বাস্তবতার নিরিখে নারিকেল আমাদের দেশের কার্যকরী ফসল হিসেবে নিজেকে নাম লিখিয়েছে। সমুদ্র উপকূল নারিকেল চাষের বিশেষ উপযোগী।

উপকূলীয়বাসী নিজেদের প্রকৃতির নিষ্ঠুরতা থেকে রক্ষা পেতে বেড়িবাঁধকে (মেঘা প্রকল্প) আশীর্বাদ হিসেবে দেখছে। সময় এসেছে মেঘা প্রকল্পকে টেকসই, সৌন্দর্য বৃদ্ধিকরণ এবং সেই সঙ্গে বেড়িবাঁধে নারিকেলগাছ রোপণ, লবণাক্ত সহনীয় এবং লবণাক্ততাই উপাদান নারিকেল চাষের বিধায় দীর্ঘ বেড়িবাঁধের ওপর দিয়ে সারিবদ্ধভাবে নারিকেল বৃক্ষ রোপণের মাধ্যমে অর্থনৈতিক সচ্ছলতা আসার সম্ভাবনা বিদ্যমান। নারিকেলগাছ কেবল অর্থনীতির গুরুত্ব বহন করবে তা নয়, হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত বেড়িবাঁধ সুরক্ষিত থাকবে এবং উপকূলীয় এলাকা যেমন সৌন্দর্যের ছায়াতলে থাকবে অনুরূপ সুরক্ষিত থাকবে। বিভিন্ন প্রজাতির নারিকেলগাছ রোপণের মাধ্যমে অর্থনৈতিক উপার্জন ত্বরান্বিত হতে পারে। নারিকেলের বর্তমান সময়ে অর্থনৈতিক গুরুত্ব অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।

 

আরও

জীবননগরে জাল টাকার নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে ওয়ার্কশপ

সারা দেশ

জীবননগরে জাল টাকার নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে ওয়ার্কশপ

জীবননগরে জাল টাকার নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টা...

২০২৬-০৮-২৭ ১৫:০৬

সোনারগাঁয়ের জৈনপুরে হামলা ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সারা দেশ

সোনারগাঁয়ের জৈনপুরে হামলা ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জৈনপুর গ্রামবাসীর ওপর হামলা এবং সচেতন নাগরিক ও দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক সুমন মাহবুবের বিরুদ...

২০২৬-০৮-২৭ ১৫:০৫

বাগেরহাটে প্রেমের বিয়ের পর স্বর্ণালংকার-টাকা নিয়ে তরুণী উধাও, হানিট্র্যাপের অভিযোগ

সারা দেশ

বাগেরহাটে প্রেমের বিয়ের পর স্বর্ণালংকার-টাকা নিয়ে তরুণী উধাও, হানিট্র্যাপের অভিযোগ

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়নের বিষখালী গ্রামে প্রেমের সম্পর্কের পর বিয়ে করে স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবা...

২০২৬-০৮-২৭ ১৫:০৪

ঝিনাইদহে অপপ্রচারের প্রতিবাদে হোটেল কর্মচারীদের মানববন্ধন

সারা দেশ

ঝিনাইদহে অপপ্রচারের প্রতিবাদে হোটেল কর্মচারীদের মানববন্ধন

খাবারের মান নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন করেছে একটি হোটেলের কর্মচারীরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সদ...

২০২৬-০৮-২৭ ১৫:০২

সোনারগাঁ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সারা দেশ

সোনারগাঁ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাওসারুল মামুন (রাজু) সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল বারিকের সঙ্গে...

২০২৬-০৮-২৭ ১৫:০০

নীলফামারীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলা ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সারা দেশ

নীলফামারীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলা ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নীলফামারীতে কার্যক্রম নিষিদ্ধ এক সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, ভয়ভীতি প্রদর্শন ও জীবননাশের হুমকির অভিযো...

২০২৬-০৮-২৭ ১৪:৫৯