বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

সংসদ মানুক বা না মানুক, গণভোটের রায় বাস্তবায়ন করব: শফিকুর রহমান

সংসদ মানুক বা না মানুক, গণভোটের রায় বাস্তবায়ন করব: শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়নে দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সংসদ তা মেনে নিক বা না নিক, গণভোটের রায় আদায় করা হবে।

সোমবার (৬ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান দাবি করেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছে এবং তারা জনগণের এই মতামতকে সম্মান জানিয়ে তা বাস্তবায়নে কাজ করবেন।

তিনি আরও বলেন, গণভোটের ফল অস্বীকার করার মাধ্যমে দেশে ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটছে। এ ধরনের প্রবণতার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

বিরোধীদলীয় এই নেতা বলেন, নতুন প্রজন্ম ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করেছে এবং প্রয়োজনে তারা কঠোর আন্দোলনে নামবে।

আরও

আগুনের রাজনীতি কি আবার ফিরছে? গোপালগঞ্জ থেকে রাজধানী, সহিংসতার নতুন আতঙ্ক

রাজনীতি

আগুনের রাজনীতি কি আবার ফিরছে? গোপালগঞ্জ থেকে রাজধানী, সহিংসতার নতুন আতঙ্ক

রাতের অন্ধকারে জ্বলছে বাস। কোথাও পুলিশের গাড়িতে আগুন, কোথাও দলীয় কার্যালয় ও বাড়িঘরে হামলা। সড়কে ককটেলের বিস্ফোরণ, আতঙ্কে...

২০২৬-১১-১৮ ১৯:৩৮

শেখ হাসিনার প্রত্যাবর্তন, নেপথ্যে কী রাজনৈতিক হিসাব?

রাজনীতি

শেখ হাসিনার প্রত্যাবর্তন, নেপথ্যে কী রাজনৈতিক হিসাব?

একসময় যাঁর একটি ঘোষণায় বদলে যেত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, সেই শেখ হাসিনা এখন দেশের বাইরে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-...

২০২৬-১১-১৫ ১৮:৪১

সংসদ থেকে টকশো—রাশেদ খাঁনকে কেন ‘ফালতু লোক’ বলা হচ্ছে?

রাজনীতি

সংসদ থেকে টকশো—রাশেদ খাঁনকে কেন ‘ফালতু লোক’ বলা হচ্ছে?

রাজনীতির ময়দানে সমালোচনা নতুন কিছু নয়। প্রতিপক্ষের বক্তব্যের জবাব আসে পাল্টা বক্তব্যে, অভিযোগের জবাবে ওঠে পাল্টা অভিযোগ।...

২০২৬-১১-১৪ ১১:২০

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল–পেট্রলবোমা, কী ভাবছে জামায়াত–এনসিপি

রাজনীতি

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল–পেট্রলবোমা, কী ভাবছে জামায়াত–এনসিপি

জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থ...

২০২৬-১১-১২ ১৭:১০

পাসপোর্টের জট, মৃত্যুদণ্ডের রায়: শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পথ কোন দিকে?

রাজনীতি

পাসপোর্টের জট, মৃত্যুদণ্ডের রায়: শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পথ কোন দিকে?

দিল্লিতে নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা। ডিসেম্বরেই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন ক্ষমতাচ্যুত প্...

২০২৬-১১-১১ ১৪:৪৬