বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

প্রযুক্তি

সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি উন্মোচন করলো ফেরারি

সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি উন্মোচন করলো ফেরারি

বিলাসবহুল স্পোর্টস কার নির্মাতা ফেরারি তাদের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি ‘দ্য লুচে’ (ইতালীয় ভাষায় যার অর্থ ‘আলো’) উন্মোচন করেছে। ‘ডিজাইনের এক অনবদ্য নিদর্শন’ আখ্যা পাওয়া গাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৪০,০০০ ডলার (৪৭৪,৩২০ পাউন্ড)।

নতুন এই মডেলটি গতানুগতিক ফেরারি গাড়ির চেয়ে ভিন্ন, কারণ এটি ইতালীয় এই ব্র্যান্ডের সর্বপ্রথম পাঁচ আসনের গাড়ি। এটি অ্যাপলের সাবেক ডিজাইন প্রধান স্যার জনি আইভের প্রতিষ্ঠিত ‘লাভফ্রম’ এজেন্সির সহযোগিতায় তৈরি করা হয়েছে।

ফেরারির প্রধান নির্বাহী বেনেদেত্তো ভিনিয়া রোমে বলেছেন, লুচে তৈরি করতে অর্ধ দশক সময় লেগেছে।

জানা গেছে, ফেরারি বৈদ্যুতিক গাড়ি (ইভি) বাজারে আনার পরিকল্পনা করছে। যদিও এর আগে তারা এই ধরনের পদক্ষেপের কথা নাকচ করে দিয়েছিল এবং এর পরিবর্তে পেট্রোল ও বিদ্যুৎ উভয় শক্তিতে চালিত হাইব্রিড গাড়ি তৈরির সিদ্ধান্ত নিয়েছিল।

লুচে গাড়িটির প্রতিটি চাকায় ফেরারি-নির্মিত একটি বৈদ্যুতিক মোটর রয়েছে, যা গাড়িটিকে প্রায় ২.৫ সেকেন্ডে ঘণ্টায় ৬০ মাইল (৯৬ কিমি/ঘণ্টা) গতি তুলতে সাহায্য করে।

সংস্থাটি জানিয়েছে, লুচে-এর সব যন্ত্রাংশ নিজস্ব কারখানায় তৈরি করা হয়। ফলে ভবিষ্যতেও গাড়িটি কোম্পানির মাধ্যমেই মেরামত করা যাবে।

সূত্র : বিবিসি

আরও

মনের না বলা কথার সঙ্গী ‘মন তরঙ্গ’

প্রযুক্তি

প্রযুক্তিতে মানসিক স্বাস্থ্যসেবার নতুন উদ্যোগ মনের না বলা কথার সঙ্গী ‘মন তরঙ্গ’

কিছু কষ্ট থাকে, যা কাউকে বলা যায় না। হাসিমুখের আড়ালে জমে থাকে উদ্বেগ, একাকিত্ব, হতাশা কিংবা ভবিষ্যৎ নিয়ে অজস্র দুশ্চিন্ত...

২০২৬-১১-১২ ১৯:২০

১৩ নভেম্বর বাংলাদেশে আসছে পাবজি মোবাইল ফ্ল্যাশ

প্রযুক্তি

১৩ নভেম্বর বাংলাদেশে আসছে পাবজি মোবাইল ফ্ল্যাশ

কম ও মাঝারি ক্ষমতার স্মার্টফোন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে বাংলাদেশে আসছে পাবজি মোবাইলের নতুন সংস্করণ ‘পাবজি মোবাইল ফ্...

২০২৬-১১-১২ ১৯:০৭

ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা

প্রযুক্তি

ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা

ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ব্যবহারের নীতিমালা, ঘৃণাত্মক বক্তব্য ও ভুল তথ্য নিয়ন্ত্রণ নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য...

২০২৬-০৯-২৭ ১৩:১১

রোবট দিয়েই রোবট তৈরি, স্বয়ংক্রিয় উৎপাদন লাইন চালু চীনে

প্রযুক্তি

রোবট দিয়েই রোবট তৈরি, স্বয়ংক্রিয় উৎপাদন লাইন চালু চীনে

রোবট দিয়ে রোবট তৈরির ধারণা এবার আর কল্পবিজ্ঞানে সীমাবদ্ধ থাকছে না। চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এক্সপেং জানি...

২০২৬-০৯-১১ ২১:৪১