শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সখীপুরে যমজ তিন ভাই-বোনের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ার সাফল্য অর্জন

সখীপুরে যমজ তিন ভাই-বোনের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ার সাফল্য অর্জন

‎টাঙ্গাইলের সখীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যমজ তিন ভাই-বোন। ওই তিন কৃতি শিক্ষার্থী উপজেলার বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে সাফল্য অর্জন করেছেন। সখীপুর উপজেলার ঘাটেশ্বরী গ্রামের সৌদি আরব প্রবাসী শামীম ও শিক্ষক আর্জিনা দম্পতির সন্তান ওই তিন কৃতি শিক্ষার্থী। একই পরিবারের যমজ তিন ভাই- বোন কৃতি শিক্ষার্থীরা হলো ফাতেমা আক্তার শেমী, আনাস আল মামুন ও আরাফাত আল মামুন।‎ওই যমজ তিন কৃতি শিক্ষার্থীদের মা ঘাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আর্জিনা আক্তার বললেন, আমার ছেলে-মেয়েদের আমি ও আমার স্বামীর তত্ত্বাবধানে ছোটবেলা থেকেই বড় করেছি এবং আমি ও আমার স্বামী ছোটবেলা থেকেই আমার সন্তানদের পড়াশুনার প্রতি মনোযোগী হওয়ার জন্য অনুপ্রেরণা দিয়েছি। আমার ছেলে-মেয়েদের জন্য সকলের নিকট দোয়া চাই ভবিষ্যতে আমার ছেলে মেয়েরা মানুষের মত মানুষ হয়ে যেনো দেশ ও দশের সেবায় নিজেদেরকে আত্মনিয়োগ করতে পারে। ‎‎বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী বললেন, ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত একই পরিবারের জমজ তিন ভাই-বোন ওই শিক্ষার্থীরা আমার বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছিল। ওরা ছোটবেলা থেকেই খুবই মেধাবী এবং পড়াশোনার প্রতি বেশ আগ্রহ ছিল। ভালো ফলাফল করে শিক্ষার্থীরা আমাদের শিক্ষক বৃন্দের প্রত্যাশা পূরণ করেছে এবং আমাদের সুনাম বৃদ্ধি করেছে। আমার বিদ্যালয় থেকে একই পরিবারেট তিনজন জমজ ভাই বোন ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়াই আমরা খুবই আনন্দিত ও খুশি হয়েছি। আশা করি কৃতি শিক্ষার্থীদের সফলতা দেখে আমার অন্যান্য শিক্ষার্থীরাও উৎসাহিত হয়ে আগামী দিনে ভালো ফলাফল অর্জন করে এবং আমাদের ও প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করতে সচেষ্ট ভূমিকা পালন করবে।

একই পরিবারের যমজ তিন ভাই বোনের এমন কৃতি সাফল্যে ওই প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ, সহপাঠীরা ও অন্যান্য অভিভাবকবৃন্দ এবং আত্মীয়-স্বজনসহ এলাকাবাসীর সকলেই আনন্দিত হয়েছেন এবং ওই তিন শিক্ষার্থীর ভবিষ্যৎ মঙ্গল কামনায় অভিনন্দন জানিয়েছেন।

আরও

শ্রীপুরে বিকাশের টাকাবাহী গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ক্যাশ ম্যানেজার

সারা দেশ

শ্রীপুরে বিকাশের টাকাবাহী গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ক্যাশ ম্যানেজার

গাজীপুরের শ্রীপুরে বিকাশের টাকাবাহী প্রাইভেটকারের পথ আটকে ক্যাশ ম্যানেজারকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় গাড়িতে থাকা আর...

২০২৬-১০-০৯ ২১:৩০

চলতি বছর ছয় কোটি পর্যন্ত গাছ লাগানোর পরিকল্পনা সরকারের

সারা দেশ

চলতি বছর ছয় কোটি পর্যন্ত গাছ লাগানোর পরিকল্পনা সরকারের

চলতি বছর পাঁচ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা বাড়িয়ে সাড়ে পাঁচ থেকে ছয় কোটি গাছ লাগানোর পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে বছ...

২০২৬-১০-০৯ ২১:১৮

‘কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয়, আমি জানি’: এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু

সারা দেশ

‘কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয়, আমি জানি’: এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু

সারের লাইসেন্স দেওয়া নিয়ে উপজেলা ও জেলা প্রশাসনের ভূমিকা সম্পর্কে অসন্তোষ প্রকাশ করেছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএ...

২০২৬-১০-০৯ ২১:০১

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

সারা দেশ

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনে দায়িত্বশ...

২০২৬-১০-০৯ ২০:৪৯

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

সারা দেশ

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের (১৫) মরদেহ যশোরে দাফন করা হয়েছে...

২০২৬-১০-০৯ ১৯:১৬

গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা

সারা দেশ

গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা

‘ছোট শিশুটি কয়েকদিন ধরে পেট ব্যথায় ভুগছিল। গত দুইদিন ধরে গাইবান্ধা হাসপাতালে ভর্তি করাইছি। এখানে মানুষ গাদাগাদি করে ভর্ত...

২০২৬-১০-০৯ ১৯:১৪